আমার প্রিয় পোস্ট

ডুবোজ্বর

রাতকমল পাখিটির নীড়ে দেখা হবে আবার

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩২

শেয়ারঃ
0 0 0


০১০১০৭

ধাবমান মৃত্যুযানে রাতকমল পাখি বাসা বুনে
পাখির চঞ্চুতে গমের খড় কম্পিতকরতোয়া
গমরঙ অন্ধকার জ্বলে উঠে লেলিহান বাষ্পলতা
করতলে শীতকাল উম পাতে অলসমুগ্ধতা
পাহাড়ের গন্ধের পথ উজাড়দুয়ার খুলে আছে
খড়ের পর্দা ক্রমশ কুয়াশা তোলে গতিষ্মান
আমাকে ভাসিয়ে দিও উদ্গতরাতের সুর
পরিব্যাপ্তশকটের মহাযজ্ঞবাঁশি বেজেছে
গন্ধবতী কুয়াশার দেহে গান আছে ছায়াহাঁস
এধারে মৃত্যুর বাতাস কাশবনে ঝড়তুলো উড়ে
অদূরে গতিতে ছায়াতে বাদামিমিনার ধীর
আমার ভিড়ে পদচিহ্ন লোপাট পৃথিবীর
যাকিছু স্মৃতি ধরে আছি আহ্লাদে একাকার
রাতকমল পাখিটির নীড়ে দেখা হবে আবার

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
কালপুরুষ বলেছেন: আপনার শব্দচয়ন ও বাক্যবিন্যাস চমৎকার। প্রশংসার দাবি রাখে। ভাল লাগলো আপনার লেখা।
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫১
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: আমাকে ভাসিয়ে দিও উদ্গতরাতের সুর '- অসাধারণ! কবিতা এবং চিত্রকলা একসঙ্গে। এতোবড় প্রাপ্তি সবার হয় না। আপনি এগিয়ে আসুন। পথের শেষে দেখুন আলোকবর্তিকা কেবল আপনারই জন্যে। ভালো থাকুন
২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯২৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
_________________
সমস্ত প্রকাশিত এবং
সর্বস্বত্ব সংরক্ষিত।
© নির্ঝর নৈঃশব্দ্য
nirzharnoishabdya@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ