আমার প্রিয় পোস্ট

ডুবোজ্বর

১৫১২০৫

১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬

শেয়ারঃ
0 0 0



উত্তরের হাওয়ায় উড়ে দেহের উদাসউষ্ণতা
মনের মধ্যে গান হয়ে একা বেজে যাচ্ছে রাত্রির কবিতা
কোলাহল যাকিছু পূর্ণতা দেয়
ছেড়ে যাওয়া সুর আরো ছেড়ে যায়
ভস্মবিলাপ আনে প্রেমের মহামারী
এই খেলায় বিকলাঙ্গমাধুর্য ভেঙে পড়ে চাররাস্তার মুখে
ওইখানে প্রিয়তম চোখের পাতাগুলি ভুলে গেছে উষ্ণচুম্বনের প্রাককথা
ওখানে দুডানা শঙ্খচিল উষ্ণতায় কাঁপে
উড়ে উড়ে পোড়ায় নোনতাসমুদ্র

একদা শঙ্খচিলের ডানায় লেগে ছিলো সিক্তচুম্বনরেখা
আর মুনিয়া সেই ছোটোপাখি
আমায় ছাড়া পেখমই মেলতো না
ছড়াচ্ছে গন্ধবহ রোদ আর জোছনার কারুকাজ

কে কাকে ছেড়ে যায়

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: "একদা শঙ্খচিলের ডানায় লেগে ছিলো সিক্তচুম্বনরেখা
আর মুনিয়া সেই ছোটোপাখি
আমায় ছাড়া পেখমই মেলতো না
ছড়াচ্ছে গন্ধবহ রোদ আর জোছনার কারুকাজ

কে কাকে ছেড়ে যায় "

খুব ভালো লাগলো।
মুনিয়া পাখীটা ভাবালো।
শুভেচ্ছা

২. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
শত রুপা বলেছেন: উত্তরের হাওয়ায় উড়ে দেহের উদাসউষ্ণতা
..........................................................
কে কাকে ছেড়ে যায় >> দারুন। ভাল লাগলো।
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: শতরূপা, আপনাকে শুভেচ্ছা

৩. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: মুনিয়া সবচেয়ে ছোটো পাখি আমার দেখা। হামিংবার্ড তো টি ভি তে দেখা।
আপনাকে ধন্যবাদ।
৪. ১৩ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪২
নম্রতা বলেছেন: প্রেমময় রোদ--- নামটা চলবে ?

মুনিয়া পাখিটা আমাদের সবার প্রিয় !
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: খুবি সুন্দর নাম। নম্রতা. অনেক শুভেচ্ছা

 

মোট সময় লেগেছে ০.৮৮৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
_________________
সমস্ত প্রকাশিত এবং
সর্বস্বত্ব সংরক্ষিত।
© নির্ঝর নৈঃশব্দ্য
nirzharnoishabdya@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ