তুমি বিবসন হবে না বলেই আমি নগ্ন
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫
২৬১২০৭-১
আমাকে তাদের মুখ দেখতে হবে না
আমি সূর্যের আলো থামিয়ে দিতে পারি
পলক ফেললেই আলোর মৃত্যু
আমি তাদের জন্যে লিখছি
নিষ্কলম তাই কাগজ শাদা শাদা
তারা কলম কেড়ে নিয়ে মাটিতে বুনে দিয়েছে
আমি তাহাদের মুখ দেখি না
আলোসকল থামিয়ে দিই
-----------------------------------------------------------------------------------
২৬১২০৭-২
আমি হেঁটেছি
আমার পায়ের তলায় হেঁটেছে একটিপথ
পথেরও পা থাকে
আমি সকালের কুয়াশা দেখেছি
ওইধারে দুপুরের রোদের ভিতর
তাদেরও দেখেছি
তাদের মুগ্ধচোখ
-----------------------------------------------------------------------------------
২৬১২০৭-৩
তারা যেমন ঘ্রাণঅতিক্রান্ত পথে হাঁটে
আমি পরোয়া করি না
বুকে লুকিয়ে রেখেছি কুসুম
কুসুমের রঙ শাদা
একদা তাহার বিবাহের পর
আমরা পরস্পর গোপন হাজারবছর
এখন আমরা তারা
---------------------------------------------------------------------------------
২৬১২০৭-৪
সে তার উপপথে গতায়তরাত
সে তার শয্যাসকল খামছে ধরে
তাহারা পরস্পর দেহের কারবার
লোকজন নেই কোনো
জলপাইয়ের একটি পাতাই তাকিয়ে থাকে
পাতার রঙ লাল
----------------------------------------------------------------------------------
২৬১২০৭-৫
মন্দিরে গিয়ে অন্যদের দেখে এসেছি
তারা এখনো নত
তারা নদীকে নিমন্ত্রণ করে
একটি চিলপাখি উড়ে যায়
চিলের পাখায় কম্পন আছে
সেই কম্পন অন্যদের বুকের ভিতর
এখনো নত হই নি
সে এলে হতেও পারি
একটি চিল উড়ে যাবে
--------------------------------------------------------------------------------
২৬১২০৭-৬
তার যাওয়ার জায়গা অনেক
একা যেতে হবে
স্মৃতি আর স্বপ্নের মাঝখানে পথ
সকল প্রত্যাখ্যান
সমস্ত গ্রহণ
সমস্ত জায়গা সমাধি
একা যেতে হবে
একটি নদী আছে
-----------------------------------------------------------------------------------
২৬১২০৭-৭
পাথরচোখের দৃষ্টি ফিরিয়ে নিয়েছে সে
সতেরোবছর হবে
এখন জলের দিঠি
তার প্রতীক্ষা
তার শাদারঙ
তার আকাশ
সমস্ত ছবি হয়ে গেছে
পাথর ফিরিয়ে নিয়েছে চোখ
---------------------------------------------------------------------------------
২৬১২০৭-৮
অথবা তার হাতখানি আমার উরুতে প্রোথিত
তাহার মুখ আমার স্রোতে
ঘননীলশঙ্খ
শঙ্খরঙআকাশ
তার দাঁতের ঝিলিক
আমি বিবশ হয়ে যাই ছাব্বিশবছর
আমি রঙ পান করি
আর স্বেদগানে ম্লান হয় সমগ্রভাঁটফুল
অথবা তার স্তনদল নিমিঝিমিঘাসের বকুল
---------------------------------------------------------------------------------
২৬১২০৭-৯
সে নদীতে আছে
জানে না সাঁতার কাটছে
সে স্বপ্নের ভিতরে
ভিতরে নৃত্য আছে
নৃত্য আর মৃত্যু ভাইবোন
সে ঢেউয়ের প্রতীক্ষা
অথচ আসছে স্রোত
--------------------------------------------------------------------------------
২৬১২০৭-১০
আমি তোমার সমুখে নগ্ন দাঁড়িয়ে
অস্পৃশ্য
তোমার বুক কম্পমান
আমি অস্পৃশ্য
তোমার চোখ আরক্তিম বিবশ
মদালস স্বপ্নতীর
কাঁপছে ওষ্ঠাধর
আমি নগ্ন দাঁড়িয়ে আছি
তুমি সুতোর আড়ত
তোমার স্তনে ঘুরছে বৃত্ত পৃথিবীর
তোমার ওষ্ঠাধরে কাঁপছে রক্ত
তুমি বিবসন হবে না বলেই আমি নগ্ন
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, লাবণ্য।
শুভরাত্রি।
আজ বকপাখির মৃত্যুতে আমি শোকাহত।
অার সবকিছুই কি কেবল দিন অার তারিখ অার সময়ের ভিতরই অার্বতিত?
শিরোনাম নাই কেন? এইরকম একটা প্রশ্ন করতে গিয়া, অাগের প্রশ্নটা মনে অাসলো . . .
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে,
শুভরাত্রি।
আজ বকপাখির মৃত্যুতে আমি শোকাহত।
লংকার রাজা বলেছেন:
ভাই বক পাখি খুন হইছে.......মনটা ভাল না তাই।অফ টপিক,আপনার নামটা কি বলা যাবে?আমি রাইহান।
লেখক বলেছেন:
জি, রাইহান, অবশ্যই বলা যাবে। আমার নাম নির্ঝর। আর আমি নির্ঝর নৈঃশব্দ্য নামে লিখি এবং ছবি আঁকি।এইনামে পরিচিত। সুতরাং এটা আমার ছদ্ম নাম নয়। নির্ঝর বাবার দেয়া নাম। নৈঃশব্দ্য আমার দেয়া। কারণ আমার লাস্টনেম আমার পছন্দ নয়। লাস্টনেম চৌধুরী।
--------------------------------------------------------------------------------
বকপাখির মৃত্যুতে আমিও শোকাহত।
-----------------------------------------------------------------------------
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে,
শুভরাতি।
লেখক বলেছেন:
নিবিড় বলেছেন:
+++++++++
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছ আপনাকে, নিবিড়।
শুভরাত্রি।
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছ আপনাকেও।
শুভরাত্রি।
লেখক বলেছেন: শুভেচ্ছা, দাদা
কালপুরুষ বলেছেন:
চমৎকার লেখা। শুরু থেকে শেষ- যেন কোন শিল্পীর আঁকা দেয়াল চিত্র। খুব ভাল লাগলো।
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা, দাদা।
শুভরাত্রি।
লেখক বলেছেন:
আমরা একই সাথে নারী, একই সাথে পুরুষ। আমার মানবেতর, কেউ কেউ যারা মানুষ হওয়ার বন্ধুরপথে হাঁটছি-- তারা এই দ্বৈতবেদনারই অংশীদার।
----------------------------------------------------------------------------
যেমন রবিঠাকুরের অধিকাংশগান নারীর বেদনাকেই ধরে।
শুভরাত্রি।
দুরের পাখি বলেছেন:
একদিনে এই এতগুলা চমৎকার কবিতা লিখা ফেল্লেন !! ব্যাপক !! সবচে ভাল্লাগছে ২ নম্বরটা ।
লেখক বলেছেন:
অনেক শুভেচ্ছা। আবার আসবেন, দূরের পাখি।
নাজনীন খলিল বলেছেন:
আমি তাদের জন্যে লিখছিনিষ্কলম তাই কাগজ শাদা শাদা
তারা কলম কেড়ে নিয়ে মাটিতে বুনে দিয়েছে
২৬১২০৭-১০-----এটাতো অসাধারণ লেগেছে।
সবগুলোই ভাল লেগেছে।
অনেক অনেক অনেক শুভকামনা।
লেখক বলেছেন: দিদি
সমাপ্তি বলেছেন:
প্রিয়পোস্ট
লেখক বলেছেন: মেঘ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















