আলোছায়া উড্ডিন
আলোছায়া ঝুলে আছে অথবা
দূরপাহাড়ে
সুদূরে পাহাড়ের বন
সমস্তনিঝুম
নিঝুমতার শব্দস্বর বাতাসে
হাওয়া চলছে ক্রমশ ঘূর্ণি
খুব ভোরবেলা সবুজ চা স্বপ্নে ছিলো
একদিন ঘাসের কাঁটায় ছিঁড়ে যায় নখ
অন্ধকারের পরে শব্দ শোনা যায় অস্ফুট
তারপর জমে বরফ হয় পাড়ার দুইটিপুকুর
পুকুরের পাড়ে পাড়ে হাওয়া উড়ে আসে
হাওয়ার গায়ে পাহাড়ের গন্ধ
পাহাড়ে বন ছিলো অন্ধ
আলোছায়া উড়ছিলো বনে
হলুদ আর কালো
সমস্তস্তব্ধ
স্তব্ধতার প্রকাশ হাওয়ার কানে
________________________________________
২৮১২০৭-২
জলসাঁতার
তরঙ্গমালা ছাপিয়ে যায় শঙ্খচর
আমি তার মুখ মনে করি
এটি পুরনোগল্প
তার মুখ মনে পড়ে না
সন্তরণে ভাঙি পাঁজর
অস্তিত্বের ভিতর কেঁদে উঠে সে
আমি কেঁপে উঠি জাতিস্মর
তাকে বলি অস্ফুটে
কাঁদো কাঁদো কাঁদো
___________________________________
২৮১২০৭-৩
বন্ধজানলার ফাঁক গলে আসে
ওটা কামিনীগন্ধ
টের পাই
ওইগন্ধে শীতের রাতেও সাপ বহিরাগত
খোলস পাল্টায় এবং গর্তে ঢুকে পড়ে
কখনো গর্ত ভুলে যায়
খাটের তলায় ঠাণ্ডামেঝেতে মাথা ঠুকে
কামিনীগন্ধ থামে না
আমি জানলা খুলে দিই
আমি জানলা বন্ধ করি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


