যেপাপ গীত আমার নখপত্রে
যেআষাঢ় ভস্ম হয় আমার হাতে
আমি খুব ধীরে তাদেরই সাথে
বাড়ন্তদুপুরের জিহ্বায় অস্থির
কমদূরপথের কার্নিশে চকচকেধূলি
ওরা বিড়ম্বিতপদচ্ছাপ খুঁজে ফেরে
আর আমার নখপত্রে ছায়াছবি হয়
______________________
০৭০৭০৭-২
আকাশ ধসে পড়ে হাতের আঙুলে
আঙুল বাসমতিচালের অস্ফুটসুখ
কেউ দুর্বিণীত আঁখিঠার নেয় চোখে
কামনার একফোঁটাচুলে লাবণ্য ঝরে
লাবণ্যের ধামে ঝিমঝিমসন্ধ্যা
সন্ধ্যা যেনৈঃশব্দ্যকে প্রশান্ত করে
ধোঁয়া ধোঁয়া বকুলের গন্ধে উন্মাতাল
খসেপড়াউত্তরীয় আঙুলে জড়িয়ে
মিহিনসুতার কারুকাজ বুঝি
মসলিনবিলাবলে সারেঙ্গী বাজে
স্বরলিপি লেখা আছে চোখের কাগজে
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

