৩ জানুয়ারি ২০০৬ এ লেখা তিনটি
রোদে বোনা দিনে ছাইঘরে অন্ধকার জ্বেলে বসি
আমি ধ্যানমগ্নরাত
তাঁতরঙশ্যাওলার গায়ে আর্দ্রতা হয়ে থাকে দুপুর
একটাকার শ্রাবণ কিনে কেঁদে ফেলি ঘনবর্ষায়
নদী আর সমুদ্রের সঙ্গমে খণ্ডিতজল দুলে কোথাও
রাত আসে দিনের বৈমাত্রেয়বোন
সঘনঅন্ধকারে বাঁশবনে ঝরে ঘুমঘুমতারাগুলি
হাওয়াগন্ধে ঘুম এলে এইসবপতনের শব্দে জাগি
জেগে থাকি আতপ্তশৈশব
যেইখানে আটকে ছিলো শাদাঘুড়িদুখস্বপ্নের দিন
কখনো পেটের ক্ষিধে দেহকে ঢেকে দেয়
মনকে বানায় চুপসে যাওয়া বেলুন
তারপরও জেগে থাকে জেগে থাকে সমুদ্র আর নুন
-------------------------------------------------------------------
০৩০১০৬-২
আমার দখিনজানলার নিঝুমবৃত্তাবাস
জানলার একপাটিকাঁচ ভাঙা
বাতাসের চরাচর জানলাবন্ধের রাতে
মেঝেতে ছড়ানো পুরনোখবরকাগজ
কাগজে রক্তমাখাদিন
এইসবইশতেহার বাতাসের কানে
সম্প্রতি আমাকে ছেড়ে যাওয়া মেয়ে
মেয়েটির নতুনগতায়ত কী কাজে
সেইসবখবর এইকাগজে প্রতুল নয়
ওইসব ভাঙাকাঁচের ওপারে
তোমাদের পারে কুয়াশাতপ্তঅন্ধকারে
-------------------------------------------------------------------
০৩০১০৬-৩
ঘরের কোণে কোণে মাকড়সার জাল
ওইজালে গেঁথে দিয়েছি টুকরোকাগজ
শাদা
টগর তোমরা কেমন আছো
দেয়ালে লিখেছি গানের লাইনগুলি
দেয়ালে লিখেছি কবিতার লাইনগুলি
আমার দেয়াল সুন্দর নয় সুন্দরতা
একটাইজেল আছে ভাঁজ করা টানটান
ছবি আঁকি না অনেকদিন
কবিতায় কাজ করি জরির কাজ
কল্পনার দড়িতে ঝুলে আছে রোদ
রোদের রঙ কলাপাতাশাড়ি
যে জড়াবে দেহে তার কাছে ঋণ
দেবো তারে সুদীঘল রোদবোনাদিন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।