১৫০৩০৯
আমরা লোহা ও সাম্পানের ভিতর নদীর করতাল শুনি স্রোতের ক্রন্দন
শুনি বয়স ও বাচালের রুদ্ধরস আকিঞ্চন
ক্ষমা করো প্রার্থনা
তোমার অতীত আর সুদূরের পাড়ে
একটি কমলাবনদুপুর উলম্ব প্রতীক্ষা হয়ে আছে
এই স্বর ভীষণ মৃত্যুর ঘর ছেড়ে জেগে জেগে হয়ে গেছে একটি ছাতিমগাছ
ছাতিমের ফুলের রঙ কী কে জানাবে এসে মহিষের শিং সহ মিখাইল
আসো বাবা দানাদার খাবার দিয়ে যাও
এই বাতাবরণ তোমাকে ছুঁয়ে কাজলের অশ্রু ছারখার করে দেবে
ভূমিজকালী তোমার কখানা হাত অতিবর্তমান
সুর আর নিরুদ্দেশ আসো বেঁধে ফেলি একফোঁটাপাতায়
আজ সকলগাছ স্বমেহন শেষে পাতাফুলে ছেয়ে গেছে আদিমবিশাখ
কী আর অস্বীকার করবে নাগর অথবা নাগরিক
কিংবা নগরও বলা চলে বেশ
তোমাকে যদি বলি শৌহর তবে অর্থোডক্স
কমলাকান্ত দেবযোনি নন্দিনী হরিহর তরঙ্গিনী প্যারাবন কিংবা প্যারাগন
আমাদের লৌহশতক তেড়ে আসবে
অজগরের পাখনায় জিন্দাপীরের বসত
পীরানি হাকিকত বুঝে চিরপরকীয়াযৌবন
বেটা তুই তবে কোন ছাড় শকুনের অলসনফর
জঙ্ঘায় খেজুরের ছায়া
নাভীতে গোপনতাবিজ ঘরবন্ধপারিজাতরথ
সিনা ও বুকে মাংসের বৈশাখ
আমি তার কাছে যাবো চিরক্রীতদাস অক্ষর
বোতলের ঘি ঢেলে দিয়ে আবে জমজম
শুকরের মাইলব্যাপী আর্তনাদ
আমাদের বুকের ভিতর এমনই সাইরেন
জলপরীরাত মৎস্যের আউরাত
কদুলিবাগান
তাহার গ্রীবা গজদন্তমিনার
তিনি উট নন উটপাখিকাছাকাছি
আমার বিলকিস
শি ওয়জ আ কুইন
তার স্তনের উপত্যকায় জিরাফের পায়ের ছাপ
আর আমি চিরদিন নৈঃশব্দ্য চিরপত্রভোজি দীঘলগ্রীবা
প্রিয় ও অপ্রিয়পাঠকপাল মাননীয়
ইহা সাতপেগের পর বমির বদলে স্বেদ
ইহা চন্দ্রারক্ত আবে হায়াত
পান করুন পালে পালে
নদীদের তলদেশে হুরগেলমান আর স্বর্গসহ অনিবার্য আশয্যাসুরাসন্তাপ
আর আমি চিরদিননৈঃশব্দ্য চিরপত্রভোজিনির্ঝর দীঘলগ্রীবাচিত্রলজিরাফ
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



