২৩০৫০৯
আমার ছিলো না তীরে একলব্য অভিমান
বহুদূর দ্বীপে গহন কোনো ফাটলের কথা ভেবে
অষুধের বিষ ভুলে গেছি ভুলে গেছি
পানির কুজোতে ছিলো প্লাবনের শরণ
আর আমি কুজোবাহী হেঁটে হেঁটে ক্রমশ কুঁজো
কোথাও প্রাচীন সমাধির পাড়ে নদী আছে
সমাধির ছায়া নিয়ে স্রোতগুলি পলাতক ঘুম
স্রোতের ভাঁজে ইতিহাস আজ ছায়ার ফসিল
বহুদূর দ্বীপে গহন কোনো ফাটলের কথা ভেবে
অষুধের বিষ ভুলে গেছি ভুলে গেছি
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৯ রাত ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


