somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারো নাভিমূলে পোঁতা কোমলগান্ধার

২৯ শে মে, ২০০৯ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০৯০৫০৫-১

সেইসব হারিয়ে গিয়েছিলো
ফিরে পাওয়ার রাতে তারাটি পতন
আকাশের হাসিতে বৃষ্টির প্রশ্রয়

পরিণত চোখ ঘুমের আকুলতা
পরিণত চোখ রাতজাগা ঝিঁঝি

ছিলো কবে পূর্ণতার আকাঙ্ক্ষা
বিদেহি হাত ঘুরে ঘুরে বাতাস ক্ষয়
জলাঘাতে ছিলো এতোটুকু ভয়
আর
আকাশের হাসিতে বৃষ্টির প্রশ্রয়


--------------------------------------------------------



০৯০৫০৫-২

একফালি গান ঠোঁটে আমি বিপুল উড়াল
গানখানি খড়
বুনে দেবে ঘর পাখিদের
এরপর সরীসৃপ শরীর শীতল তাহাদের
ঠাঁই নেবে পাখিদের ঘরে
ঘরখানি বেদখল
ছিলো কার গভীর অনুরাগে
আবেগের ঘোরে ছেড়ে যাওয়া হাত
তার প্রতীক্ষা ছুঁয়ে হবো ভাঁটফুল মাঠ
চৌকাঠে ছিলে যাবে পায়ের আঙুল
একখানি সুতো কালোরঙ সুতো
বেঁধে নেবো দ্বিতীয় আঙুলে
তারপর ভুলে নিজেকে সকল খুলে
ডুবে যাবো ডুবে যাবো রাতের আরাত্রি চুলে


------------------------------------------------------------



০৯০৫০৫-৩

ঘিরে এসো বৃষ্টিদল
ঘিরে এসো বহতা সুন্দর
ঘিরে পুনর্বার জন্ম নাও

এইসময় উৎসবে অক্ষয়
এইকাব্য ভাসায় পাথর
পাল্টে যাক ঘরখড়
বলো নীল চোখে শ্যামল
জানলার দোহাই
ভেঙে চলো দরজার গরাদ
ঘনাবে না রাত
ঘিরে এসো
আর
ধরো এই হাত
ছাড়ো এই হাত

------------------------------------------------------------



০৯০৫০৫-৪

শিমের পাতা ঘষে আঁকি ধানক্ষেত
পুঁইয়ের বিচি ঘষে পায়ের অলক্তরাগ
একটি খাতা খুলে পড়ে ফেলি গণিত
যাহা কিছু পরিগণিত
আমি অংক বুঝি না ছাই

কারো নাভিমূলে পোঁতা কোমলগান্ধার
খুঁজতে গিয়েই ছুঁয়েছি সকল অন্ধকার


-----------------------------------------------------------------




০৯০৫০৫-৫

রিনরিনে চোখের ঘেরে কেউ টেনেছে কাজল

কাজল তোর ঘরে জল করে চিরদিন ছল
তোর বর্ষা তো বৈশাখে খটখটে খরাকাঠ
তোর ঘাসে আদিগন্ত হলুদ পড়ে আছে মাঠ

কাজল তোর ঘর চিরদিন করে তোকে পর
কার চোখের পরে তবে তার কেঁপেছে অধর


------------------------------------------------------------


০৯০৫০৫-৬

খুলি তার নদী
জঙ্ঘায় ভুল
খুলি তার নদী
রাতময় চুল
খুলি তার নদী
জলের দুচোখ
খুলি তার নদী
মৃগন্ধা বুক
খুলি তার নদী
সরল দুহাত
খুলি তার নদী
ত্বকের প্রভাত
খুলি তার নদী
নাভিমূলে চাঁদ
খুলি তার নদী
জলবতী ফাঁদ
খুলি তার নদী
গ্রীবার কুসুম
খুলি তার নদী
বাদল নিঝুম
খুলি তার নদী
চিবুকের জুঁই
খুলি তার নদী
সন্ধ্যাকে ছুঁই
খুলি তার নদী
সন্ধ্যা উরুমূলে
খুলি তার নদী
হাত রাখি ফুলে
খুলি তার নদী
বৈশাখী ঝড়
খুলি তার নদী
সমুদ্র অধর
খুলি তার নদী
সহজ চরণ
খুলি তার নদী
আগুন বরণ
খুলি তার নদী
দেহের গীতা

শূন্যতা খুলি তার
খুলি কবিতা
৩২টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×