somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমরা নৈঃশব্দ্যের রঙ পান করো

০৮ ই জুন, ২০০৯ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৭০২০৬-১

পটমঞ্জরী বটের পাতায় উড়ছে বেজে
কর্ণপত্র কাঁপছে তির তির

পটমঞ্জরী একটি প্রাচীন রাগ
দুর্বিষহ সহবাস মুগ্ধতাকে খায় অবশেষে
ছায়াছবি পটে আঁকা ছবি হয়ে যায়


....................................................................



২৭০২০৬-২

তাকে খুলে দাও
তারপর ধাক্কা দিয়ে ফেলো পৃথিবীতে
তার বদলে আমাকে নাও
বিছিয়ে দাও নৈর্ঋতে



......................................................................


২৭০২০৬-৩

সে পৃথিবীতে এসেছে নিতান্ত শূন্য
একটা শব্দও তার কাছে নেই
তাকে ধরো শব্দবন্ধনে
মালা হতে সে খুলে নেবে মাতাল বকুল


....................................................................



২৭০২০৬-৪

ফুলদানিতে সুক্ষ্ণ একটা চিড় লক্ষ্য করেছি
ঠিক করেছি প্লাস্টিক রঙ লাগাবো
সূর্যে স্নান দিয়ে ঘরের কোণে রেখে দেবো
চমৎকার শোপিস
ভিতরের কথা শুধু জানবো আমি
তার সুদক্ষ্ণ কুমোর সেও জানবে না কিছু


.............................................................


২৭০২০৬-৫

এখানে লবণের মাঠ ছিলো বিরান
গাছ লাগাতে গেলাম
চারাগাছ মরে গেলো
রাতে বৃষ্টি হয়েছে
বৃষ্টির আগে ঝড়
ঝড়ের টানে উড়ে আসে পাতাদল
তারা জনে না একটি কথা
এইখানে একদিনও গাছ ছিলো না



...............................................................................



২৭০২০৬-৬

আমার ভিতরে নির্জনতা শয্যা করেছিলো
শয্যা ছিলো খড়ের
শুয়ে ছিলো দূরাগত কোনো প্রেতের জন্যে
প্রেতের আগুনে ভীতি
দেয়ালে এঁকে রেখেছি বৃষ্টি আর হিমালয়
আর আমি মুখোশ পরে নেচেছি শয্যাময়


...............................................................................



২৭০২০৬-৭

আমি তার যন্ত্রণার অংশ হতে পারি নি
সূর্য চোখ তোলে
তার দিতে তাকায়
আর সে অবলীলায় স্বপ্নহীন গোধূলি
হাতে তার রামধনু
সে ভেঙে গুড়িয়ে দেয় বিদেহি ইমারত

তার যন্ত্রণা আমাকে ভিন্ন করে
পাঠায় স্বপ্নময় রথ


......................................................................



২৭০২০৬-৮

সাতাশটি রাতের মৃত্যুতে ভোর
ভোরের শরীর একই প্রকার
নিশাচর প্রবেশ করি দিনের অন্দরে
ওখানে আমাকে গ্রহণ করে আলো

আমি আলোকে প্রত্যাখান করি
দাঁড়াই আলোর পাশে


..........................................................................



২৭০২০৬-৯

আর সে বললো নদী
আর ইহা নদীবেষ্টিত
একটি শব্দ গ্রাস করে এইসব শকল
একটি বিশ্বাস নষ্ট হয় দূরাগত রশ্মিতে
শব্দটি তৈরি করে নৈঃশব্দ্যের বিস্তার

নদী চিরদিন খুঁজে তার দেহের আকার


......................................................................



২৭০২০৬-১০

আলো উড়ছে কুয়াশায়
সে পথ চেনে না
সে পশ্চিমে হাঁটে
জন্মাবধি হাঁটে
সূর্যের দিকে হাঁটে
রাত আর পায় না যৌবন
সে চাষ করে রঙ মধু গ›ধ
সে বণ্টন জানে না

তার কাছেই আসে
তার কাছেই ধরা দেয়



................................................................................




২৭০২০৬-১১

আলো সব ধুইয়ে দাও
খুলে পড়ুক প্রকৃত লাবণ
ওখানে অন্ধকার বড়ই নরোম
আঁধারের কোমলতা অপেমান
ভূমিতলে জলের পরত
ওইখানে কোমলতা নৈঃশব্দ্য

তোমরা নৈঃশব্দ্যের রঙ পান করো
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×