৩১০৭০৯
লীলাময়ী আঙুরের ক্ষেতে হেঁটে হেঁটে পুড়ে যায়
লীলা তোর কপালে ভাঁজ পড়ে বয়সের রেখায়
গাছটি তাকিয়ে থাকে দূরের একটি গাছের দিকে
পাথরের রঙ প্রতিদিনই পাল্টায়
চারটি জিরাফ পাথরের পাদদেশে আসে
মনে মনে কথা বলে পরস্পর
গাছের পাতারা জেনে যায় গোপন অভিসার
লীলা তোর আঙুলে সূঁচের চিহ্ন জেগে আছে
কার মালা বিস্তারিত তোর বয়েসী করপূটে
কাঁথার ভাঁজে ঘুমায় না তোর বুনে দেয়া গ্রাম
একটি মেছোবাঘ জলার ধারে এসে চোখ তুলে
মাছের সাথে কথা বলে অপলক
লীলাময়ী জলার ধারে জিইয়ে রাখে নিঃশ্বাস
রাত ১২:০৮
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

