২৬০৩০৪
বিকেল যদি তুমি ঝুলে থাকো দিগন্তের দূর বারান্দায়
প্যাপিরাসে লেখা হবে না আর গতকালের এলিজি
সবে তো শুরু হয়েছে কালোত্তীর্ণ আকাশ
অবকাশ শেষ হলেই উঠে দাঁড়াবো
আকাশচারী হবো
ওগো গতকাল
তুমি আমাদের মাঠে মেরে নিয়ে গেছো সকল রঙ
রঙিন আঘাত আমরা দেখাতে পারি নি রোদে
দোহাই বিকেল
শুধু দুইশোবছর দাঁড়াও
আমরা ভুলে যেতে চাই যাকিছু বিগত গোধূলির রঙে
আমাদের রঙ নিয়ে গেছে ওরা
আমরা গাইবো না গান আর
এলিজি হবে না এপিটাফ
সূর্যের কারাবাস দীর্ঘতর হোক
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


