১৭০৯০৯
ঝর্ণার গন্ধ ছুঁয়ে থাকি কেবল নিজের ভিতর
চারশোবছর কেটে গেছে
এই কার্বনহাওয়ায় শঙ্খনাদ শুনি শঙ্খচুর
কাঠের চাকা ভেঙে লোহা
লোহার চাকা ভেঙে কীসব চক্রবর্তী ঘুরে
নিদঘুমে ধূলিপড়া পাতার জালে চোখ রাখি
ওগো চন্দ্রমল্লিকা কেনো ছাদে জেগে রাতে
ছাদের টবে জমে উঠে বৃষ্টির শব
শবকাতর যন্ত্রণায় কালো হতে হতে হাঁটি
আমার নখের ভাঁজে পলির গন্ধ এখনো নদী
মুঠোর ভিতর ছাই নিয়ে জাগি
মুঠোর ভিতর চনমনে রোদ ডানাভাঙা ভুল
দেখি পাথরের মাঠ পার হয় বালিকাদল
স্কার্ফভর্তি ফেনায়িত স্কুল আর কলম
হাত নাড়ি সিটি দিই
ওরা তো থেকে থেকে কান্নার বনে জুঁইটুঁই
আমার কুঞ্চিত আঙুল ভাবে গন্ধের ওম
চারশোবছর গরাদে দাঁড়িয়ে ভাবি নির্ঝর
দুপায়ে শিকড় হবে বনষ্পতির মায়া
ঝর্ণার গন্ধ ছুঁয়ে থাকি কেবল নিজের ভিতর
রাত ৮:১১
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


