গান: আমার নীলের জন্যে লেখা
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৭
একটি ঝুমকো আর একটি নীল
------------------------------------
কার মুঠোতে একটি ঝুমকো রাখা
কখন ভোরের তরল রোদে আঁকা
আরেকটা তোর নিঝুম পুষ্প কানে
একটি উড়াল বাতাস কেবল জানে
তুই কি এখন অংক খাতার ভাঁজে
পদ্যটা তোর লুকিয়ে রাখিস লাজে
কখন তারার আলো ফুটবে বলে
ঝুল বারান্দা ছড়িয়ে রাখিস ফুলে
শেষ হলে তোর অন্য আরো কাজ
একলা সখা তুই আর কেবল সাঁঝ
চাঁদের পাতায় স্বপ্ন মেখে রাখিস
পাতা ঝরার শব্দ হয়ে থাকিস
জানলাখোলা একটি রাতের চরে
তুই কিরে নীল আজো মুখের পরে
মায়ের বোনা নকশিকাঁথা ঢেকে
গাঁয়ের পথে হাঁটিস একেবেঁকে
এই তো আমি তোর গাঁয়েরই পথ
তোর নাকের কাঁখে একা একটি নথ
একটি ঝুমকো এই মুঠোয় রাখা
আরেকটা তোর পুষ্প কানে আঁকা
তুই তবে আর অংক খাতার ভাঁজে
পদ্যটা তোর লুকিয়ে রাখিস না যে
এখন তারার আলো ফুটছে বলে
ঝুল বারান্দা ছড়িয়ে আছে ফুলে
অডিও লিঙ্ক:
Click This Link
সুর, সঙ্গীত এবং কণ্ঠ:
অচন্দ্রচেতন:
Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গান ;
প্রকাশ করা হয়েছে: গান বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পাহাড়ের কান্না বলেছেন:
ভাল হয়েছে।
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা
লেখক বলেছেন: প্যারাডক্স! হাহাহা। আমার কিছু হয় নাই।
গান ভালো হয় নাই?
এইটা কিন্তু কবিতা না, কবিতা হিশেবে পড়লে ভুল করবি।
লেখক বলেছেন: শুভেচ্ছা, অনেক
লেখক বলেছেন:
যে নীল বেঁচে আছে এবং একটি ঝুমকো পরে ক্লাসের ফাঁকে পদ্য লেখে![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
জোস...প্রথম চার লাইন অবশ্য অন্য এক পোস্টের কমেন্টসে দেখছলাম। তারপর অপেক্ষায় ছিলাম প্রিয়তে এবার।
লেখক বলেছেন: শুরুটা অইখানেই হয়েছিলো। শুভেচ্ছা অনেক
লেখক বলেছেন: সবারই থাকে। আর সকালের তো থাকবেই।
ভালো থেকো সকাল
লেখক বলেছেন: শুভেচ্ছা, মমম
হাসান মাহবুব বলেছেন:
ওরে সৌন্দর্যরে...সেরাম
লেখক বলেছেন: অনেক ধইন্যা তোমারে ফ্রেন্ডো
লেখক বলেছেন: ![]()
অচন্দ্রচেতন বলেছেন:
অসাধারণ! অনুমতি দিবেন নাকি? স্যাম্পল দেখতে পারেন ... http://drahman1976.blogspot.com/
লেখক বলেছেন: আরে বস্! কী যে বলেন? তবে শর্ত একটা প্রথমে আমারে শুনাইতে হবে। সুর কইরা আমারে মেইল দিবেন।
আপনার গান অসাধারণ
ভেবে ভেবে বলি বলেছেন:
বাহ!
লেখক বলেছেন: মধুবালা, ধইন্যা![]()
লেখক বলেছেন: এইটাতো গান। শুভ ঘুম।
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা
অচন্দ্রচেতন বলেছেন:
@ নির্ঝর - ওক্কে ... এক সপ্তা পর ইনশাল্লাহ মাল রেডী হবে।
লেখক বলেছেন: ধইন্যা![]()
লেখক বলেছেন: আফসুস![]()
সায়েম মুন বলেছেন:
অখে!
লেখক বলেছেন: ![]()
বিষুন বলেছেন:
আমিও কবিতা ভেবেই পড়েছিলাম। কি বোকা আমি। এখন গানটা শুনতে ইচ্ছে হ'চ্ছে। খুব , খুব।
লেখক বলেছেন: অচন্দ্রচেতন সুর করলে শুনিয়ে দিবো। ধন্যবাদ
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: শুভরাত্রি
মুক্তি মণ্ডল বলেছেন:
এই তো আমি তোর গাঁয়েরই পথতোর নাকের কাঁখে ঝুলছি একা নথ
একটি ঝুমকো আমার মুঠোয় রাখা
আরেকটা তোর পুষ্প কানে আঁকা
খুবই ভাল হয়েছে নির্ঝর। ভাল লাগছে মনে মনে গাইতে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, দাদা
লেখক বলেছেন: শুভেচ্ছা, প্রিয়
রাকিবুল হক ইবন বলেছেন:
আপনিতো রীতিমত বিখ্যাত কবি ও গায়ক তা জানতে পেরে ভালো লাগছে। তবে একটি দঃখের কথা বলি....আমার কোনো নীল নাই, নীল জীবনে ছুঁয়ে দেখি তো না-ই আর নীলেরা আমারে দেখলে দৌড়ে পালায়, এ-ঘর থেকে ও-ঘরে যায়....
লেখক বলেছেন: নারে ভাই আমি গায়ক নই
রাকিবুল হক ইবন বলেছেন:
দুঃখের কথা
লেখক বলেছেন: কী দুঃখ
রাকিবুল হক ইবন বলেছেন:
আসলে বাইরের দিক হতে আমি সুন্দর না-তো। আসলে নীলেরা ভালো মানুষ কম চেনে.....
লেখক বলেছেন: ঠিক বলেছেন। আমি খুবি খারাপ মানুষ
আর নীলের জন্যে সুন্দর হওয়ার দরকার হয় না। নীল মানে কান্না।
লেখক বলেছেন: শুভেচ্ছা অনেক
লেখক বলেছেন: অচন্দ্রচেতন সুর করলে শুনিয়ে দিবো। ধন্যবাদ
লেখক বলেছেন: Click This Link
শুনলাম, সুন্দর হয়েছে।
ইমন সরওয়ার বলেছেন:
ভালো। এক টানে পড়ার মতো কবিতা।।
লেখক বলেছেন: ধন্যবাদ, ইমন।
লেখক বলেছেন: শিরীষের গীতাবলি
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























