গল্প: ছায়ার ডানা
২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৫৮
বাড়ির লোকজন মাকে ঘরের মধ্যে কয়েকদিন আটকে রেখেছিলো। আমি ছেড়ে দিয়েছি, কেননা মা যে খালিঘরে ঘুমপাড়ানিয়া গান করতো-- তা সহ্য করার ক্ষমতা আমার ছিলো না। আমি বাড়ির লোকজনের সাথে রীতিমতো ঝগড়া করে ঘরের তালা ভেঙেছি।
মা আমাকে চুপিচাপ ডেকে নিয়ে একটা নারকেলের নাড়– দিলো। আর আমার মাথার চুলে বিলি কাটলো কিছুক্ষণ। তারপর দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলো।
সেই থেকে আমার গলায় একটা সমুদ্র আটকে আছে।
প্রিয় মৃগেল, ওগো সরপুটি, চিতল, রুই, বোয়াল তোমরা কি জানো তার ছায়া, তোমাদের কানকোর ভাঁজে কি লুকিয়ে নেই তার নিঃশ্বাস? সে তো গান গাইতো রিমিঝিম, আহা গান আহা গান...
বুদ্ বুদ্ উঠে। আমি এখনো বুদ্ বুদের ভাষা বুঝতে শিখি নি। বুঝি আমার মা ভালোই বুঝতে পারে।
ইদানীং আমি জলের ধারে বসে মনে মনে মাছের সাথে কথা বলি। মাছেরা বুঝি জানে, মাছেরা জানে নিশ্চয়!
আমি চা খাচ্ছিলাম ঝুপড়িতে। হঠাৎ চমকে পাশ ফিরলাম, ভেজা স্পর্শে। মা আমার কাঁধ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। সমস্ত জামাকাপড় জলে ভেজা। কেমন করে তাকিয়ে আছে! কেমন করে বলি? আমি তার হাত ধরে টেনে আমার সামনে বসালাম।
কী হয়েছে মা?
পেলাম নারে খোকা।
পাবে মা।
কখন?
পাবে দেখো।
পাড়ার সব পুকুরে আবারও তো দেখেছি।
কোথাও না কোথাও তো আছে, মা।
সত্যি!
মা আনন্দে উৎফুল্ল হয়ে উঠে। আমার হাত ধরে ঘুমপাড়ানিয়া গান ধরে এই দুপুরশেষে।
চলো, বাড়ি যাই। কাল সকালে আমিও তোমর সাথে যাবো।
মা উঠে দাঁড়ায়।
আমাদের দীর্ঘ ছায়ারাও উঠে দাঁড়ায় সাথে।
খুকি মরে যাওয়ার পর মা কেমন যেনো হয়ে যায়। একদিন পাথর থাকে। পরদিন খুব ভোর বেলা বেরিয়ে যায়। স›ধ্যায় তাকে খুঁজে পাওয়া যায় মন্দিরের পাশের পুকুরঘাটে, গুনগুন করে গান করছে, আয় আয় খুকির চোখে ঘুম আয়...
খুকি আমাদের পুকুরে ডুবে মারা গেছে। আজ নিয়ে একতিরিশ দিন হলো। মার বিশ্বাস সে মরে নি; জলের ভিতর কোথায় লুকিয়ে আছে, সে জলপরী হয়ে গেছে। আর সেই থেকে মা একটু কাঁদে নি, শুধু পাড়ার পুকুরগুলিতে প্রতিদিন ডুব দিয়ে দিয়ে খুকিকে খুঁজে বেড়ায়।
আমি রাতে ঘুমোতে পারি না বলে সকালে একটু ঘুমাই। বাইরে মনে হয় আমাদের উঠানে হৈচৈ। আমার ঘুম ভেঙে গেলো। দেয়ালঘড়িতে সাড়ে এগারোটা বাজে। আজ মা আর আমি বের হওয়ার কথা ছিলো। আমি উঠে দরজা খুললাম। দরজা খুলেই বিষয়টা স্পষ্ট হলো। বকুলতলার দিঘিতে মা নি®প্রাণ জলপরী হয়ে ভেসে উঠেছে। আমি দরজা বন্ধ করলাম আবার। কেউ দরজা ভেঙে ফেললেও আমাকে আজ বের করতে পারবে না ঘর থেকে। সমুদ্র, আর কতোদিন মাছের কাঁটার মতো আটকে থাকবে আলজিবে?
কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। খুব সুন্দর একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙলো। দেখলাম, খুকি আর মা রোদ আর মেঘের জামা পরে আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি তাদের পাশে পাশে একটি ঘুড়ি উড়াচ্ছি।
মা আর খুকি আসলেই পরী হয়ে গেছে। আমি জানি, আমি জানি, আমি জানি...
কদিন ধরে বাড়ির লোকজন আমাকে বেঁধে রেখেছে। কিন্তু আমাকে তো চেনে না। এর মধ্যেই তিনহাত সিঁদ কেটেছি।
আজ সারাদিন এইখানে রাতের অপেক্ষা করেছি। কিছু খাওয়া হয় নি। অথচ ক্ষিধে নেই। শরীরটা অদ্ভুতরকমের হালকা লাগছে।
এখন আমি পাহাড়ের সবচেয়ে উঁচুতে দাঁড়িয়ে আছি। ঘনায়মান রাতদুপুর। আকাশে দুইটি চাঁদ জ্বলছে। মা আর খুকি উড়ে আসছে। তাদের মুখের হাসিতে উপচে পড়ছে বেহাগ। আমি তাদের সাথে যাবো।
আমি দুহাত বিস্তারিত করছি ধীরে। আমার দুহাতের হাড়ের ভিতর লুকোনো আছে ডানা। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্প ;
প্রকাশ করা হয়েছে: গল্প বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১১ সকাল ১১:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: দুঃখিত। স্বপ্নকথকের কি মন খারাপ হতে পারে?
লেখক বলেছেন: দুঃখিত।
রাতমজুর বলেছেন:
ডানাদুটো স্বপ্ন পাক...
লেখক বলেছেন: স্বপ্নডানা হায়
লেখক বলেছেন: আকাশে দুইটি চাঁদ জ্বলছে
লেখক বলেছেন:
ভেবে ভেবে বলি বলেছেন:
কষ্ট কষ্ট কষ্ট... কেন এত কষ্ট???
লেখক বলেছেন: দুঃখিত
হোদল রাজা বলেছেন:
উফ!
লেখক বলেছেন: দুঃখিত
লেখক বলেছেন: দুঃখিত, কবি
লেখক বলেছেন: পাঠ করার জন্যে ধন্যবাদ
হাসান মাহবুব বলেছেন:
খুব দরকার ছিলো এটা আমার আজকে রাতে..খুউউউব
লেখক বলেছেন: আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, দোস্তো
লেফাফাদুরস্ত বলেছেন:
আমার ফুল পিসির কথা মনে পড়ছে...দিদি মরেছে তিন বছর...এখনো পিসি প্রতিদিন রাতে লাইট জ্বালিয়ে বুকে ধরে রাখে ছবি...ধূপের গন্ধে ভরে ওঠে ঘর...আর পিসি মামদির গাওয়া গান শোনে আর কেদে ওঠে মাম মাম বলে!লেখক বলেছেন: ফুলপিসি ফুলপিসি
ভেবে ভেবে বলি বলেছেন:
নিয়ে গেলাম নির্ঝর বাবু... প্রিয়তে নিতে না পারি, কিন্তু প্রিয়তে না নেয়াতে তো নিতে পারি! লেখক বলেছেন: আমার দুহাতের হাড়ের ভিতর লুকোনো আছে ডানা
সৈয়দ নাসির আহমেদ বলেছেন:
খুকি আর মা রোদ আর মেঘের জামা পরে আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি তাদের পাশে পাশে একটি ঘুড়ি উড়াচ্ছি। খুভ ভালো লাগলো আপনার লেখা, ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ অনেক
নম্রতা বলেছেন:
আমার মা ...আমার বন্ধু....!
লেখক বলেছেন: মা আর খুকি আসলেই পরী হয়ে গেছে
লেখক বলেছেন: কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না..
কৃষ্ণ তরুণ বলেছেন:
দা,অসাধারণ এ গদ্য সম্পর্কে মন্তব্য প্রকাশের আমার কোন ভাষা নেই।
ভালো থাকবেন - এ কামনায়।
লেখক বলেছেন: শুভকামনা, সকাল
লেখক বলেছেন: হ্যাঁ, তারা
ব্লগার কমল বলেছেন:
আপনি ভালো লিখছেন শুনেছিলাম। এখন দেখছি সতি্।
লেখক বলেছেন: কার কাছে শুনেছিলেন?
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
এভাবে সবাইকে উড়তে হয় না যে। সবাই উড়ে গেলে ঘুমপাড়ানিয়া গান কে মনে রাখবে? কে চাঁদের আলো গায়ে মাখবে?
লেখক বলেছেন: । কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না...
লেখক বলেছেন: ধন্যবাদ, কবি
এম. মনজুর হোসেন চৌধুরী মানিক বলেছেন:
আমি অবাক হয়ে গেলাম তোর লেখা পড়ে।
লেখক বলেছেন: আইচ্ছা
আকাশ অম্বর বলেছেন:
ইদানীং আমি জলের ধারে বসে মনে মনে মাছের সাথে কথা বলি। মাছেরা বুঝি জানে, মাছেরা জানে নিশ্চয়!
লেখক বলেছেন: আমিও
ভাঙ্গন বলেছেন:
,,,,,,,(...............)সমুদ্র আর কতোদিন মাছের কাঁটার মতো আটকে থাকবে আমার আলজিবে?
.....
লেখক বলেছেন: সমুদ্র আর কতোদিন
সমাপ্তি বলেছেন:
সমুদ্র আর কতোদিন মাছের কাঁটার মতো আটকে থাকবে আমার আলজিবে?
লেখক বলেছেন: আর কতোদিন
মুক্তি মণ্ডল বলেছেন:
খুব যাপিত কথন। ভাল লাগছে নির্ঝর।
লেখক বলেছেন: ধন্যবাদ, মুক্তিদা
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আমি শেষে এসে দারুণ মজা পেলাম। আপনার প্রতিটা গল্পেই এরকম হয়। শুরুতে এলোমেলো লাগে। শেষে এসে সব মিলতে শুরু করে।
লেখক বলেছেন: কী জানি, বস্
রিমি (স. ম.) বলেছেন:
বড় একটা প্লাস।
লেখক বলেছেন: শুভরাত্রি, রিমি
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কত ভালো যে লেখে এই নৈঃশব্দ্যে।
মন খারাপ হলো ভীষন তবু অসাধারণ যে হয়েছে লেখাটা তা বলে গেলাম।
শুভেচ্ছা নিরন্তর।
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা, সাজি
শ্রাবনের ফুল বলেছেন:
আপনার পোষ্টে এসে নিত্য ভাষা হারিয়ে ফেলাটা আমার স্বভাব হয়ে দাড়িয়েছে তাই কমেন্ট করা হয়ে ওঠে না, শুধু নির্বাক হয়ে ফিরে যাই...ফিরে যাই.. অ.ট. একটি কমেন্টের প্রতীক্ষায় আছি Click This Link
লেখক বলেছেন: আপনার লেখা পড়ছি এখন, ভাইয়া। শুভকামনা
সুদীপ চৌধুরী বলেছেন:
:আমি দুহাত বিস্তারিত করছি ধীরে। আমার দুহাতের হাড়ের ভিতর লুকোনো আছে ডানা। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না...
+++
লেখক বলেছেন: সুদীপের প্রতীক্ষায় ছিলাম। শুভরাত্রি
লেখক বলেছেন: শুভরাত্রি, ভাইয়া
লেখক বলেছেন: হ্যাঁ
লেখক বলেছেন: শুভসন্ধ্যা
প্রচ্ছদ বলেছেন:
Long Live Revolution
লেখক বলেছেন: ইনকিলাব জিন্দাবাদ
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
হুম.........এইসব কি!
জলপরী, সোনালী ডানা আমার একবিন্দু পছন্দ নয়.............যত্তসব।
লেখক বলেছেন:
তার মানে পড়েন নাই গল্পটা
কিন্তু শ্রাবণসন্ধ্যা আমার অনেক পছন্দ।
কেননা আমার কখনোই ছাতা ছিলো না।
কাক ভুষুন্ডি বলেছেন:
গদ্যাহত...
লেখক বলেছেন: দুঃখিত বস্
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
পড়ি নাই!!!!!!!!এত বড় অপবাদ!!
আমি বড় আশাবাদী মানুষ নিনৈ............তাই কখনো এভাবে জলপরী হতে চাই না..........চাই না আমার কোন ডানা হোক। চাই না করোরই হোক। শ্রাবণ সন্ধ্যা আমারও অনেক প্রিয়...........আমার আরো অনেক কিছু প্রিয়।
লেখক বলেছেন:
দুঃখিত
আমি তো দুষ্টুমি করেছি।
স্বপ্ন সুন্দর। কিন্তু সবাই দেখতে পারে না। স্বপ্ন দেখতে হলে শ্রাবণসন্ধ্যার মতো সুন্দর চোখ লাগে।
আমার সবকিছু প্রিয়। আবার কোনো কিছুই....
আমি চাই আমার ডানা হোক। আমি পাহাড়ে উঠে আকাশে লাফ দেবো।
ধূসর মানচিত্র বলেছেন:
চমৎকার বুনিয়াদ লেখার কিন্তু পড়ে মন খারাপ হয়ে গেল। ভাল থাকুন +++
লেখক বলেছেন: দুঃখিত, প্রিয় মানচিত্র
লেখক বলেছেন: বিষুন বিষুন
লেখক বলেছেন: প্রতিধ্বনি, তুমিতো কমরেড।
আপনার ইচ্ছা। অবশ্যই
শান্তির দেবদূত বলেছেন:
নির্বাক হয়ে গেলাম !! অদ্ভুত ক্ষমতা আপনার লেখানীর ..... যাদুকরী ক্ষমতা আছে আপনার ......
লেখক বলেছেন: দেবদূত!
খুশবু বলেছেন:
কারো কারো সাথে কি এমন হয় ??????????????
লেখক বলেছেন: হয়তো
নীহারিক০০১ বলেছেন:
ভালো লাগলো নির্ঝর দা
লেখক বলেছেন: শুভেচ্ছা, নীহারিকা
অমিত চক্রবর্তী বলেছেন:
লেখক বলেছেন: অমিত
লেখক বলেছেন: ???
হাসান মাহবুব বলেছেন:
শুভভোর ফ্রেন্ডো
লেখক বলেছেন: শুভবিকেল
রাজসোহান বলেছেন:
লেখক বলেছেন: শুভসন্ধ্যা
লেখক বলেছেন: শুভসন্ধ্যা
রিমঝিম বর্ষা বলেছেন:
.......................
লেখক বলেছেন: শুভসন্ধ্যা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























আপনার গল্প পড়ে মনটাই খারাপ হয়ে গেল..