১২১১০৯
কার কান্না শুনছো এই পরিক্লান্ত রাতে
সে ভান বুনে পালিয়ে যায় খরার দেশে
আমি খরাসহ এইসব কান্না তমালে
সে মিথ্যার ভিতর রূপ পরিগ্রহ করে
সে মৃত ক্রমে রাত্রির পাতায় সাজায় নখ
আকাশ এবং আলোকে অস্বীকার করে
আমি রঙ পান করি আমাদের কুয়াশায়
সে অস্তিত্বহীন জেনে রঙধনু ভাঙি
সে আসে কবর এবং হাসির অন্তরালে
একদা পাগলাগারদের দ্বার ভেঙে ছায়া
ছায়াবাড়ির মেঝেতে তুমি খোলাখাতা
আমি যতো অবিন্যস্ত অক্ষর অভিমান
------------------------------------------
রাত ১:৪৩
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


