০৮১২০৯
কতো কিছুই তো করলেন
পছন্দ আর অপছন্দের মাঠঘাট নর্দমা
আমি কিছুই করি নি
জরিপে আপনিই অগ্রগামী
এই ভেবে আমি অতিশয় সুখি
চেয়ারটাকে কেদারা বলবেন না আর
ওটাকে দাঁড়াতে দিন আপন নিয়মে
আহা ভুলে গেলে চলবে কেনো
তরল আর কঠিনের মধ্যবর্তী সে
এবং খালি
বুড়িটা কেদারার পাশে পড়ে আছে
তাকে চেয়ারের পাশে নিয়ে যান
আঙুলের রগ ঘষে দিন
মনে পড়ে যাবে আগুনের গন্ধ
বাদামের ক্ষেতে বালির গোপনতা
মাতাল গাছটা কাটলেই একটা চেয়ার
বইপড়ুয়া মার্জিত
দুইবেলা ঝাড়ু দেবে দাঁত
কেনো তাকে বলবেন কেদারা
সে অপমানিত হলে পালাবে বৃক্ষে
চেয়ারটিকে স্যালুট করুন
------------------------------------------
রাত ৩:২৬
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


