০৮০২১০
উত্তরের জানলা জানে দখিনজানলার বেদনা
হাওয়ার টানে পরস্পর ছুঁয়ে ফেলে তৃষ্ণার চর
জানলাবতী রাত খেলা দেখে উলম্ব কাঠফুল
তারপর অনেকদিন পরিচিত কাঁচঘরে হল্লা
প্রতিধ্বনি তীরে একচোখা ক্ষেতের খোঁয়াড়
কেউ যায় নি ওধারে জেগে থাকে কঙ্ককাল
বিছানার পাশে ভাঙাঘুম রেখে স্নানঘরে ক্ষয়
এইটুকু ফুরিয়ে গেলে রাত নয় উচ্চতা থাকে
বিস্ময়ের দাঁতের মাঝখানে একজোড়া ফাঁক
আর বাকি থাকে জানলাবতী রাতের করাত
-----------------------------------------------
রাত ১০:১৩
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


