এইচ. ডি. একজন আমেরিকান কবি। জন্ম ১০. সেপ্টেম্বর ১৮৮৬ তে পেনসিলভানিয়ায়। তার পুরো নাম হিল্ডা ডুলিটল। তিনি একজন ইমেজিস্ট। ১৯১১ সনে লন্ডনে যান। তিনি বাইসেক্সুয়াল ছিলেন। ২৭, সেপ্টেম্বর , ১৯৬১ সনে সুইতজারল্যান্ডের জুরিখে মৃত্যুবরণ করেন।
-----------------------------------------------------------------------
অনুবাদ:
উত্তাপ
ঝড়, বিদীর্ণ করো এই উত্তাপ,
কেটে দীর্ণ করো এই উত্তাপ,
বিদীর্ণ করো।
এই সঘন হাওয়ার মাঝখান দিয়ে
ফল ঝরে পড়তে পারে না--
উত্তাপের মধ্যে ফল পড়তে পারে না
এটা নাশপাতির ধারগুলিকে
চেপে চেপে ভোঁতা করে
আঙুরগুলিকে পিষে ফেলে।
কেটে ফেলো এই তাপ--
মাঝ বরাবর চষে দাও
তোমার পথের দুধারে ঠেলে
সরিয়ে দাও।
মূল:
Heat
O wind, rend open the heat,
cut apart the heat,
rend it to tatters.
Fruit cannot drop
through this thick air--
fruit cannot fall into heat
that presses up and blunts
the points of pears
and rounds the grapes.
Cut the heat--
plough through it,
turning it on either side
of your path.
-------------------------------------------------------
H.D.
http://en.wikipedia.org/wiki/H.D.
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১০ সকাল ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



