ও অচিন পাখি....
তোমার ডানা দুটো আমায় ধার দেবে?
চিরদিনের জন্য নয়,
মাত্র অতটুকু সময়ের জন্য
যতটুকু সময় লাগবে
আমার নিজেকে জানতে,
আমার অস্তিত্বকে উপলব্ধি করতে,
আমার রক্তমাখা ইতিহাসকে জানতে!
তারপর....
তারপর তোমার ডানা দুটো আবার
তোমায় ফিরিয়ে দেবো....
আঙুলে গুনে শেষ করতে না পারা
লাশের পর লাশ ;
চারদিকে পড়ে আছে
চাপা রক্তাক্ত ক্ষোভ দমকে দমকে ওঠে-
তবু চোখের সামনে দাঁড়িয়ে থাকা গুটিকয়
ওই নরপশুদের কিছুই করতে পারি না,
কিছুই না!
কী হবে বল তো,
তোমার কাছ থেকে
ধার-করা ওই ডানা দুটো দিয়ে?
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



