আমার প্রিয় পোস্ট
- [লক্ষ্য করুন]এবার আপনিও হতে পারবেন একটি Social Network এর মালিক! (কিংবা সোজা কথায় শেয়ারহোল্ডার!) - নিশাত শাহরিয়ার
- একালের সেরা নেতা - ভ্লাদিমির পুতিন: Road To Leader (১ম পর্ব) - অ্যাডলফ
- বাংলাদেশে সক্রিয় সিক্রেট সোসাইটি: গত ৫ বছর ধরে (কমপক্ষে) তারাই চালাচ্ছে বাংলাদেশ (এই লেখাটা পড়ার কারণে তারা আপনাকে খুন করতে পারে, সাবধান!!!) - জাফর সািদক রুমী
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং এর আদ্যপান্ত - অনিক আহসান
- ইহুদি সম্প্রদায় : অত্যাচারিত থেকে অত্যাচারী : বর্তমান পৃথিবীর শাসক ও সুপারপাওয়ার : (৩য় পর্ব) - আশরাফ মাহমুদ মুন্না
- বিশ্ব কাঁপানো ২০টি ঘটনা.....যার আসল সত্য কখনোই জানা যাবে না। - নাফিজ মুনতাসির
- বার্সিলোনা : ফুটবল ক্লাবকে ছাড়িয়ে একটি স্বপ্নের জন্মের ইতিহাস , এবং সেইসাথে কিছু তথ্য (A post dedicated to Barcelona fans) - কল্পবিলাসী স্বপ্ন
- মডেল নামধারী অভিজাত পতিতাদের জন্য পরামর্শ─বিদেশে যান, ডলার পাবেন; দেশও রেমিটেন্স পাবে - হাবিবুর রহমান তারেক
- হুমাযুন আহমেদের ছাগু হওয়া বনাম অন্তর্জালে নাস্তিকতা আর কিছু কথা - (জটিল একটা বিশ্লেষন, শেয়ার না করে পারলাম না) - মুহাম্মদ জহিরুল ইসলাম
- কর্ণেল তাহের আজো প্রাসঙ্গিক ১: কর্ণেল তাহেরের পিপলস আর্মি - দিনমজুর
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- নাস্তিকদের নৈতিক রূপ কি এসব করা??? - কঠিন চিজ
- ছবি ব্লগঃ ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশ - শেখ আমিনুল ইসলাম
- পর্ণ সাইট বন্ধে বাংলাদেশের প্রথম ফ্রী Anti-Porn সফটওয়্যার ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি - এম. সৌরভ
- শিশা লাউন্জে আমার এক সন্ধা (১৮+) - মানুষ হীন কেউ
- একটি সতর্কীকরন, dolancer.com থেকে দূরে থাকুন - আসমিনা আসমা
- ফটোগ্রাফার অপূর্ব : ফ্যাশন মিডিয়ার এক চতুর ক্রিমিন্যাল - সত্যয়
- ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সবচেয়ে বেশি পঠিত ১০০ লেখা - ফিউশন ফাইভ
- রক্তাক্ত মুরগী,বিধ্বস্ত ডিসকো বান্দর ও আফ্রিকান রমনীর লালসার ফাঁদ (মারাত্মক ১৮+)
- ডিসকো বান্দর
- সত্যজিতের 'ফেলুদা' সমগ্র : এখন পর্যন্ত প্রকাশিত সকল সিনেমা, ইবুক,কমিকস্, অডিও নাটক এর মেগা কালেকশন - মানব সন্তান
- বড়দের সেরা ২০ ছবি - শওকত হোসেন মাসুম
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- বিজয় ওয়াজ ওয়ান অফ দ্য বিগিনার্স এ্যান্ড অভ্র ইজ নট দ্য এন্ড - আইরিন সুলতানা
- জব্বার কাগুকে ইমেইল করেছিলামঃ উত্তর দেখুন। - মেহেদী_হাসান
- শেয়ার বাজার-৮ : পতন থেকে বাচার উপায় - ওরাকল
- জাতি মুস্তফা জব্বারদের মত তথ্যপ্রযুক্তিবিদ(!) দের হাত থেকে মুক্তি চায়। - ত্রিভুজ
- ব্লগে এক যুদ্ধাপরাধী-কন্যার বিষাক্ত বিচরণ : পিতার কৃতকর্মের জন্য অনুতপ্ত হোন - ফিউশন ফাইভ
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- জামায়াতে ইসলামীতে যোগদান করা মুসলমানের জন্য জায়েয হইবে না। তাহাদিগকে ইমাম বানাইয়া পিছনে নামায পড়া কিছুতেই জায়েয হইবে না। -মুজাহিদে আযম শামসুল হক ফরিদপুরী রহ. - দুর্ধর্ষ বেদুইন
- এক শিবির সদস্যের স্বীকারোক্তি : মুক্তিযুদ্ধ নিয়ে কতো ভুল যে জানতাম! - কানু
- সেইভ শিবির কর্তিক জামাত নেতাদের পারিবারিক অনাচারের কাহিনি প্রকাশ শুরু - যোগী
- নাস্তিকের ধর্মচর্চা ও আস্তিকের মূর্খতা - ত্রিভুজ
- বাংলাদেশে ডি-ইসলামাইজেশন - ফাহিম আহমদ
- ভয়ংকর সিরিয়াল কিলাররা -১ (অপ্রাপ্তবয়স্ক এবং দুর্বলচিত্তের পাঠকদের জন্য নয়) - পল্লী বাউল
- ভারত কি বাংলাদেশের বন্ধু না শত্রু ??? – আপনি কি ভাবেন ??? - অমিত হাসান
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -১ - দিনমজুর
- অশ্লীল সাহিত্য থেকে নীলছবি: পর্নোগ্রাফির বিবর্তন, পর্ব ১ - ফাহমিদুল হক
- প্রথম আলোর হাস্যকর পাগলামো - তমসো দীপ
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- ঢাকার টিভি চ্যানেল কেন কোলকাতাতে দেখা যায় না ? - জুল ভার্ন
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- সকল ব্লগারের ব্লগের লিংক (বিষয় :ইন্টারনেটে আয় ) - নিলআকাশেরদুঃখ
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- জেনে বা না জেনেই হোক, ইসরায়েলী হামলায় কেন অংশগ্রহন করছেন? - ত্রিভুজ
- ইসরায়েলী শিশুদের পাঠানো ভালবাসার বার্তা - ত্রিভুজ
- ব্র্যাক হত্যাকারী, খুনি একে ঘৃনা করুন। ব্র্যাককে না বলুন। - বাবু>বাবুয়া>বাবুই
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- মুহাম্মদী মানবাধীকারঃ মার্কিনিদের শান্তি মিশন ও এক উলঙ্গ নারীর গল্প। প্রথম পর্ব - ভ্রুক্ষেপিত জ্ঞান
- বাংলা উইকিপিডিয়ায় লিখুন - বেলায়েত
জনপ্রিয় উপন্যাসিক কাজী আনোয়ার হোসেন এর সাক্ষাত্তকার!
১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৪৬
আজকের যায়যায়দিনে বেরিয়েছে,আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
লিন্ক ---------
http://www.jaijaidin.com/details.php?nid=21497
http://www.jaijaidin.com/details.php?nid=21498
প্রকাশ করা হয়েছে: সংগ্রহিত গল্প//কবিতা//প্রবন্দ্ধ বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
১. ১৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৫১
মোসতাকিম রাহী বলেছেন:
ধন্যবাদ, শাহরিয়ার। আরেকটু হলে মিস করতাম। কাজীদা'র সাক্ষাত্কার মানেই স্পেশাল!
মোসতাকিম রাহী বলেছেন:
ধন্যবাদ, শাহরিয়ার। আরেকটু হলে মিস করতাম। কাজীদা'র সাক্ষাত্কার মানেই স্পেশাল!
২. ১৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:০৪
অণৃণ্য বলেছেন:
এই ভদ্রলোকের মুখ চিন্তা করে গ্রামে এক সময় আমার দিন রাত কেটেছে!!! সত্য বললে এটাই বলতে হবে। নিশ্চয়ই অনেকের ক্ষেত্রেই এরকম!!!
অণৃণ্য বলেছেন:
এই ভদ্রলোকের মুখ চিন্তা করে গ্রামে এক সময় আমার দিন রাত কেটেছে!!! সত্য বললে এটাই বলতে হবে। নিশ্চয়ই অনেকের ক্ষেত্রেই এরকম!!!
৩. ১৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:১৬
তিমুর বলেছেন:
গোঁফটা ফেলে দিয়ে ভালই করেছেন উনি । আগে প্রয়াত কর্নেল আকবর হোসেনের মত লাগত । আর হ্যাঁ সোনালী অ্যাভিয়েটর চশমাটা বাতিল করার সিদ্ধান্তটাকেও স্বাগত জানাই ।
তিমুর বলেছেন:
গোঁফটা ফেলে দিয়ে ভালই করেছেন উনি । আগে প্রয়াত কর্নেল আকবর হোসেনের মত লাগত । আর হ্যাঁ সোনালী অ্যাভিয়েটর চশমাটা বাতিল করার সিদ্ধান্তটাকেও স্বাগত জানাই ।
৪. ১৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:১৮
তারেক রহিম বলেছেন:
অনেক ধন্যবাদ। আমার দূর্দান্ত শৈশবের জন্যে সেবার প্রতি অনে অনেক কৃতজ্ঞ। বহুদিন মাসুদ রানা পড়ি না।
তারেক রহিম বলেছেন:
অনেক ধন্যবাদ। আমার দূর্দান্ত শৈশবের জন্যে সেবার প্রতি অনে অনেক কৃতজ্ঞ। বহুদিন মাসুদ রানা পড়ি না।
৫. ১৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:২০
মোসতাকিম রাহী বলেছেন:
শুরুতে কিন্তু গোঁফ ছিল না। অল্প কিছু সময়ের জন্য রেখেছিলেন, আবার ফেলে দিয়ে ভালো করেছেন। তিমুরের কথা ঠিক, কর্নেল আকবরের মতো লাগতো।
মোসতাকিম রাহী বলেছেন:
শুরুতে কিন্তু গোঁফ ছিল না। অল্প কিছু সময়ের জন্য রেখেছিলেন, আবার ফেলে দিয়ে ভালো করেছেন। তিমুরের কথা ঠিক, কর্নেল আকবরের মতো লাগতো।
৬. ১৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:২৬
মোসতাকিম রাহী বলেছেন:
সহমত@অণৃণ্য। কৈশোর-তারুণ্যের পুরোটা সময় এই মানুষটি অনেককেই আচ্ছন্ন করে রাখেন। বহুদিন মাসুদ রানা পড়েন না, তারেক রহিম, কেন? অবশ্য রানার কাহিনী এখন আর কাজীদা লেখেন না। শেখ আব্দুল হাকিম এবং অন্যান্যরা মিলে লিখছেন, তারপরও 'মাসুদ রানা' মানে ফিঙ্গার বিটিঙ সাসপেন্স!

৭. ১৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:৩৪
মাহবুব মোর্শেদ বলেছেন:
খেয়াল করেছেন আজ কাজী আনোয়ার হোসেনের জন্মদিন?
মাহবুব মোর্শেদ বলেছেন:
খেয়াল করেছেন আজ কাজী আনোয়ার হোসেনের জন্মদিন?
৮. ১৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:০০
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
মাগার যায়যায়দিন কি ইউনিকোড না?
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
মাগার যায়যায়দিন কি ইউনিকোড না?
৯. ১৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:০৬
১০. ১৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:২৭
১১. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
নিশাত শাহরিয়ার বলেছেন:
কয়েকদিন পর লেখাটা নাও পেতে পারেন,তাই দিয়ে দিলাম---
জনপ্রিয় রহস্য সাহিত্যিক কাজী আনোয়ার হোসেন
কাজী আনোয়ার হোসেন (জন্ম ১৯ জুলাই ১৯৩৬)
ইচ্ছা ছিল বড় হয়ে ক্যাপ্টেন হবেন। বিশাল নীল মহাসাগরে জাহাজ নিয়ে পাড়ি দেবেন অজানা-অচেনা এক দ্বীপে। জগতের সব নিয়ম-শৃঙ্খলা, শাসন-শাস্তির তোয়াক্কা না করে ঘুরে বেড়াবেন পৃথিবীময়। কিন্তু হয়ে গেলেন লেখক, অনুবাদক, সম্পাদক ও প্রকাশক। মনের গভীরের সেই সুপ্ত ইচ্ছাই প্রকাশ পেল তার লেখায়। প্রকাশ করলেন তার কল্পনার সেই দুর্দান্ত লোমহর্ষক, রোমাঞ্চকর রহস্য কাহিনীগুলো। তিনি কাজী আনোয়ার হোসেন।
মাসুদ রানা এবং বাংলা রহস্য সাহিত্যের কারিগর কাজী আনোয়ার হোসেন একটি স্বপ্ন জাগানিয়া নাম। ছেলে-বুড়ো সবার কাছে পরিচিত কাজীদা নামে। লেখালেখির পাশাপাশি এক সময় আনোয়ার হোসেনের খ্যাতি ছিল গায়ক হিসেবে। রেডিও, টিভি, সিনেমা, এইচএমভি সবখানে গান গেয়েছেন বাংলার রহস্য অ্যাডভেঞ্চার-থ্রিলার জগতের এ লেখক।
কাজী আনোয়ার হোসেনের জন্ম ১৯৩৬ সালের ১৯ জুলাই রবিবার ঢাকার সেগুনবাগিচায়। বাবা প্রখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক, সংস্কৃতিসেবী ও দাবাড়– ড. কাজী মোতাহার হোসেন এবং মা সাজেদা খাতুন। তারা ছিলেন চার ভাই সাত বোন। কাজী মোতাহার হোসেন একজন উদার মানসিকতার মা%E
নিশাত শাহরিয়ার বলেছেন:
কয়েকদিন পর লেখাটা নাও পেতে পারেন,তাই দিয়ে দিলাম---জনপ্রিয় রহস্য সাহিত্যিক কাজী আনোয়ার হোসেন

১২. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৪২
নিশাত শাহরিয়ার বলেছেন:
বাকি টুকু দিতে সমস্যা হচ্ছে
নিশাত শাহরিয়ার বলেছেন:
বাকি টুকু দিতে সমস্যা হচ্ছে
১৩. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
নিশাত শাহরিয়ার বলেছেন:
বুঝেছি একটু একটু করে দিতে হবে
নিশাত শাহরিয়ার বলেছেন:
বুঝেছি একটু একটু করে দিতে হবে
১৪. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
নিশাত শাহরিয়ার বলেছেন:
তিনি ছিলেন বুদ্ধির মুক্তি এবং বাংলার রেনেসাস আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।
ভীষণ ডানপিটে স্বভাবের ছিলেন কাজী আনোয়ার হোসেন।
নিশাত শাহরিয়ার বলেছেন:
তিনি ছিলেন বুদ্ধির মুক্তি এবং বাংলার রেনেসাস আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। ভীষণ ডানপিটে স্বভাবের ছিলেন কাজী আনোয়ার হোসেন।
১৫. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
নিশাত শাহরিয়ার বলেছেন:
একটু একটু করে দিচ্ছি,কষ্ট করে পরে নিন
নিশাত শাহরিয়ার বলেছেন:
একটু একটু করে দিচ্ছি,কষ্ট করে পরে নিন
১৬. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯
নিশাত শাহরিয়ার বলেছেন:
বাকি টুকু- ক্লাস সিক্সে পড়ার সময় তার সেজ বোন খোরশেদা খাতুন একটি খাতা দিয়েছিলেন ডায়রি লেখার জন্য। কিন্তু শর্ত ছিল খাতাটি সেজ বোনকে পড়তে দিতে হবে। যেমন কথা তেমনি কাজ। ডায়রিটা তিনি বোনকে পড়তে দিতেন সত্যি, কিন্তু ডায়রির পাতায় লেখাগুলো থাকতো সব বানোয়াট, লোমহর্ষক ঘটনা। যেগুলো পড়ে সেজদি ভয় পেয়ে যেতেন। তবে তার লেখালেখির ব্যাপারে বোনের অনুপ্রেরণা ছিল প্রচুর।

১৭. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৫১
নিশাত শাহরিয়ার বলেছেন:
বাকি টুকু---
কিশোর আনোয়ার হোসেনের একদমই ভালো লাগতো না স্কুলে যেতে। তার জন্য স্কুল ছিল একটা জেলখানা। আর নিজেকে তিনি মনে করতেন তার কয়েদি। প্রায়ই সকালে দুই ভাই মিলে রওনা দিতেন স্কুলের উদ্দেশ্যে, কিন্তু পথেই পল্টন ময়দানে শিমুল গাছের ছায়ায় বসে গল্পের বই পড়তেন। বিকাল হলে দুই ভাই আবার একসঙ্গে বাসায় ফিরে আসতেন।
ছোটবেলা থেকেই কাজী আনোয়ার হোসেনকে রহস্য, রোমাঞ্চকর কাহিনীগুলো আকর্ষণ করতো। যখন যে গল্পের বই সামনে পেতেন, তা পড়তে ছাড়তেন না। তবে হেমেন্দ্রকুমার রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নীহাররঞ্জন গুপ্তর বইগুলো ছিল তার ভীষণ পছন্দের।
একবার একটি পয়েন্ট টু টু রাইফেল কেনার জন্য টাকার দরকার হলো। টাকা যোগাড় করার আশায় শুরু করলেন উপন্যাস লেখা। কিন্তু উপন্যাসের বদলে মন থেকে বের হয়ে এলো রহস্যোপন্যাস ‘কুয়াশা’।
নিশাত শাহরিয়ার বলেছেন:
বাকি টুকু---কিশোর আনোয়ার হোসেনের একদমই ভালো লাগতো না স্কুলে যেতে। তার জন্য স্কুল ছিল একটা জেলখানা। আর নিজেকে তিনি মনে করতেন তার কয়েদি। প্রায়ই সকালে দুই ভাই মিলে রওনা দিতেন স্কুলের উদ্দেশ্যে, কিন্তু পথেই পল্টন ময়দানে শিমুল গাছের ছায়ায় বসে গল্পের বই পড়তেন। বিকাল হলে দুই ভাই আবার একসঙ্গে বাসায় ফিরে আসতেন।
ছোটবেলা থেকেই কাজী আনোয়ার হোসেনকে রহস্য, রোমাঞ্চকর কাহিনীগুলো আকর্ষণ করতো। যখন যে গল্পের বই সামনে পেতেন, তা পড়তে ছাড়তেন না। তবে হেমেন্দ্রকুমার রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নীহাররঞ্জন গুপ্তর বইগুলো ছিল তার ভীষণ পছন্দের।
একবার একটি পয়েন্ট টু টু রাইফেল কেনার জন্য টাকার দরকার হলো। টাকা যোগাড় করার আশায় শুরু করলেন উপন্যাস লেখা। কিন্তু উপন্যাসের বদলে মন থেকে বের হয়ে এলো রহস্যোপন্যাস ‘কুয়াশা’।
১৮. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
নিশাত শাহরিয়ার বলেছেন:
১৯৫২ সালে সেন্ট গ্রেগরি স্কুল থেকে কাজী আনোয়ার হোসেন এসএসসি পাস করেন। এরপর জগন্নাথ কলেজ থেকে আইএ ও বিএ শেষ করেন। ১৯৬১ সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে এমএ পাস করেন। পড়াশোনা শেষ হওয়ার পর রেডিওতে তিনি নিয়মিত গান গাইতে শুরু করেন। নিয়মমাফিক কোনো ট্রেনিং না নিলেও বাড়িতে গানের চর্চা সবসময় ছিল। তার তিন বোন সানজীদা খাতুন, ফাহমিদা খাতুন ও মাহমুদা খাতুন এখনো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছোটবেলা থেকে আনোয়ার হোসেনের রক্তে ছিল গান। ১৯৫৮ সালে তিনি প্রথম রেডিওতে গান করেন। সেখানে পরিচয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনের সঙ্গে। পরিচয় থেকে প্রণয় এ%

১৯. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
নিশাত শাহরিয়ার বলেছেন:
১৯৬২ সালে তাদের বিয়ে হয়। কিন্তু রেডিও কিংবা টিভিতে গান গাওয়া এবং সিনেমার প্লে-ব্যাক কাজী আনোয়ার হোসেন ছেড়ে দেন ১৯৬৭ সালে। তবে এখনো মনের গভীরে কোনো সুর উকি দিলে সারাদিন তা গুন গুন করতে ছাড়েন না।
বাধাধরা নিয়মের কখনোই তোয়াক্কা করেননি কাজী আনোয়ার হোসেন। তাই মাস্টার্স পাস করার পর তিনি নিজেই কিছুটা নিশ্চিত ছিলেন যে, চাকরি করা তার পক্ষে সম্ভব নয়। বাবার কাছে টাকা চাইলেন ব্যবসা শুরু করার জন্য। প্রথমে তার সব প্ল্যান, উদ্দেশ্যের কথা শুনে বাবা কিছুটা আশ্চর্য হলেন, কিন্তু অমত করলেন না। ১৯৬৩ সালের মে মাসে বাবার দেয়া ১০ হাজার টাকা নিয়ে সেগুনবাগিচায় প্রেসের যাত্রা শুরু হলো। আট হাজার টাকা দিয়ে কিনলেন একটি ট্রেডল মেশিন আর বাকি টাকা দিয়ে টাইপপত্র। শুরু হলো তার কর্মজীবন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রেসেই পড়ে থাকতে হতো তাকে। আর তার আগে ও পরে দুই ঘণ্টা করে চার ঘণ্টা ব্যয় করতেন বই লেখায়। ব্যাপারটি যতোটা সহজ মনে হচ্ছে আসলে ততোটা সহজ কিন্তু নয়। প্রেসটি দাড় করাতে তাকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল। এর জন্য তাকে ভয়ানক খাটুনি খাটতে হয়েছে। প্রথমে তিনি অ-পাঠ্য একটি বই লিখতেন। তারপর হাতে কিছু টাকা জমলে সেটা প্রকাশ করতেন। এ রকম করে ১৯৬৪ সালে জুন মাসে প্রকাশিত হলো কুয়াশা-১ যার মাধ্যমে সেগুনবাগান প্রকাশনীর আত্মপ্রকাশ।
নিশাত শাহরিয়ার বলেছেন:
১৯৬২ সালে তাদের বিয়ে হয়। কিন্তু রেডিও কিংবা টিভিতে গান গাওয়া এবং সিনেমার প্লে-ব্যাক কাজী আনোয়ার হোসেন ছেড়ে দেন ১৯৬৭ সালে। তবে এখনো মনের গভীরে কোনো সুর উকি দিলে সারাদিন তা গুন গুন করতে ছাড়েন না। বাধাধরা নিয়মের কখনোই তোয়াক্কা করেননি কাজী আনোয়ার হোসেন। তাই মাস্টার্স পাস করার পর তিনি নিজেই কিছুটা নিশ্চিত ছিলেন যে, চাকরি করা তার পক্ষে সম্ভব নয়। বাবার কাছে টাকা চাইলেন ব্যবসা শুরু করার জন্য। প্রথমে তার সব প্ল্যান, উদ্দেশ্যের কথা শুনে বাবা কিছুটা আশ্চর্য হলেন, কিন্তু অমত করলেন না। ১৯৬৩ সালের মে মাসে বাবার দেয়া ১০ হাজার টাকা নিয়ে সেগুনবাগিচায় প্রেসের যাত্রা শুরু হলো। আট হাজার টাকা দিয়ে কিনলেন একটি ট্রেডল মেশিন আর বাকি টাকা দিয়ে টাইপপত্র। শুরু হলো তার কর্মজীবন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রেসেই পড়ে থাকতে হতো তাকে। আর তার আগে ও পরে দুই ঘণ্টা করে চার ঘণ্টা ব্যয় করতেন বই লেখায়। ব্যাপারটি যতোটা সহজ মনে হচ্ছে আসলে ততোটা সহজ কিন্তু নয়। প্রেসটি দাড় করাতে তাকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল। এর জন্য তাকে ভয়ানক খাটুনি খাটতে হয়েছে। প্রথমে তিনি অ-পাঠ্য একটি বই লিখতেন। তারপর হাতে কিছু টাকা জমলে সেটা প্রকাশ করতেন। এ রকম করে ১৯৬৪ সালে জুন মাসে প্রকাশিত হলো কুয়াশা-১ যার মাধ্যমে সেগুনবাগান প্রকাশনীর আত্মপ্রকাশ।
২০. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
নিশাত শাহরিয়ার বলেছেন:
তারপর ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে সেগুনের ‘সে’ আর বাগানের ‘বা’ মিলে হয়ে গেল সেবা প্রকাশনী। কুয়াশা প্রকাশিত হওয়ার পর মাহবুব নামে এক বন্ধু তার হাতে তুলে দিলেন ইয়ান ফ্লেমিংয়ের ‘ডক্টর নো’ বইটি। বইটি হাতে নিয়ে সেদিন তিনি বুঝতে পারলেন রহস্য-রোমাঞ্চ অ্যাডভেঞ্চার কাহিনীতে বাঙালিরা অনেক পিছিয়ে আছে। ঠিক করলেন বাংলাতে ওই মানের থ্রিলার বই লিখবেন। বিদেশি বই পড়ার পাশাপাশি শুরু হলো মোটরসাইকেল ভ্রমণ। তিনি চট্টগ্রাম, কাপ্তাই ও রাঙামাটি মোটরসাইকেলে করে ভ্রমণ করলেন। এরপর ১৯৬৬ সালে প্রকাশিত হলো বাংলায় প্রথম মৌলিক স্পাই থ্রিলার মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’। বইটি প্রশংসিত ও সমালোচিতÑ দুটোই হয়েছে। তবে সিরিজের দ্বিতীয় বই ‘ভরতনাট্যম’ প্রকাশিত হওয়ার পর সবাই যেন একটু নড়েচড়ে বসলেন। কারো যেন আর তর সইছিল না। বই বের হতে একটু দেরি হলেই চিঠির পর চিঠি আসতে লাগলো প্রকাশনীতে। এরপর স্বর্ণমৃগ, দুঃসাহসিক, মৃত্যুর সাথে পাঞ্জা ব্যাপক জনপ্রিয়তা পায়। ছেলে-বুড়ো সবাই পড়তে শুরু করে এই রহস্য-রোমাঞ্চকর কাহিনীগুলো। নিয়মিত প্রকাশনা নিশ্চিত করতে তিনি ‘মাসুদ রানা’ সিরিজে বিদেশি কাহিনী অবলম্বনে লিখতে শুরু করেন। এক পর্যায়ে সিন্ডিকেট করে বই লেখার কাজটি গড়ে ওঠে সেবা প্রকাশনীতে। বিভিন্নজন মাসুদ রানা ও কুয়াশা লিখতে থাকেন। তবে প্রতিটি পা-ুলিপি প্রেসে যাওয়ার আগে কাজী আনোয়ার হোসেন যতেœর সঙ্গে সম্পাদন করে দেন।

২১. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:০১
নিশাত শাহরিয়ার বলেছেন:
মাঝে ১৯৬৯-৭০ সালের দিকে সাংবাদিক রাহাত খানের অনুপ্রেরণায় রহস্য পত্রিকা প্রকাশের পরিকল্পনা নেয়া হয়। পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৯৭০ সালের নভেম্বরে। চারটি সংখ্যা বের হওয়ার পর মুক্তিযুদ্ধের সময় পত্রিকাটির প্রকাশনা স্থগিত রাখা হয়েছিল। স্বাধীনতার পর সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে পত্রিকাটি প্রকাশ সম্ভব হচ্ছিল না। এরপর ১৯৮৪ সালে রহস্য পত্রিকা আবার প্রকাশিত হয়। আজ পর্যন্ত তা অব্যাহত রয়েছে।

২২. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:০৩
নিশাত শাহরিয়ার বলেছেন:
কি ব্যাপার ইউনিকোড পোষ্ট করতে সমস্যা করে ক্যান?
বাকি টুকু-
কাজী আনোয়ার হোসেন এক মেয়ে ও দুই ছেলের বাবা। তার মেয়ে শাহরীন সোনিয়া একজন কণ্ঠশিল্পী। বড় ছেলে কাজী শাহনূর হোসেন এবং ছোট ছেলে মায়মুর হোসেন লেখালেখি ও সেবা প্রকাশনীর সঙ্গে জড়িত। তিনি শ্রেষ্ঠ নাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে ১৯৭৪ সালে বাচসাস, সিনেমা পত্রিকা ও জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
নিশাত শাহরিয়ার বলেছেন:
কি ব্যাপার ইউনিকোড পোষ্ট করতে সমস্যা করে ক্যান?বাকি টুকু-
কাজী আনোয়ার হোসেন এক মেয়ে ও দুই ছেলের বাবা। তার মেয়ে শাহরীন সোনিয়া একজন কণ্ঠশিল্পী। বড় ছেলে কাজী শাহনূর হোসেন এবং ছোট ছেলে মায়মুর হোসেন লেখালেখি ও সেবা প্রকাশনীর সঙ্গে জড়িত। তিনি শ্রেষ্ঠ নাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে ১৯৭৪ সালে বাচসাস, সিনেমা পত্রিকা ও জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
২৩. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:০৫
নিশাত শাহরিয়ার বলেছেন:
(একসাথে দিলে ভাল হত)
রহস্য-অ্যাডভেঞ্চার-রোমান্স-থ্রিলার সাহিত্যের একটি স্বতন্ত্র ধারা। আর কাজী আনোয়ার হোসেন বাংলা রহস্য সাহিত্যের একজন প্রবাদ পুরুষ। তিনি এ দেশের শিশু-কিশোরদের হাতে রহস্য ভিত্তিক কল্পকাহিনীগুলো তুলে দিয়েছেন। আজ তা বাংলা সাহিত্যে জনপ্রিয় অধ্যায়ে পরিণত হয়েছে। আর এ ধারাটি জনপ্রিয় করার জন্য সম্পূর্ণ কৃতিত্ব কাজী আনোয়ার হোসেনের।
লেখা-নিশাত মাসফিকা
যায়যায়দিন থেকে
নিশাত শাহরিয়ার বলেছেন:
(একসাথে দিলে ভাল হত)রহস্য-অ্যাডভেঞ্চার-রোমান্স-থ্রিলার সাহিত্যের একটি স্বতন্ত্র ধারা। আর কাজী আনোয়ার হোসেন বাংলা রহস্য সাহিত্যের একজন প্রবাদ পুরুষ। তিনি এ দেশের শিশু-কিশোরদের হাতে রহস্য ভিত্তিক কল্পকাহিনীগুলো তুলে দিয়েছেন। আজ তা বাংলা সাহিত্যে জনপ্রিয় অধ্যায়ে পরিণত হয়েছে। আর এ ধারাটি জনপ্রিয় করার জন্য সম্পূর্ণ কৃতিত্ব কাজী আনোয়ার হোসেনের।
লেখা-নিশাত মাসফিকা
যায়যায়দিন থেকে
২৪. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:০৬
নিশাত শাহরিয়ার বলেছেন:
নিশাত মাশফিকা কিন্তু আমি না!
নিশাত শাহরিয়ার বলেছেন:
নিশাত মাশফিকা কিন্তু আমি না!
২৫. ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
রাশেদ বলেছেন:
@ দি এ টীম...
http://www.murchona.com
http://www.bdbangla.com
http://www.calcuttaglobalchat.net
কিনে পড়তে চাইলে
http://ancbooks.com/
http://www.banglaclick.com
রাশেদ বলেছেন:
@ দি এ টীম...http://www.murchona.com
http://www.bdbangla.com
http://www.calcuttaglobalchat.net
কিনে পড়তে চাইলে
http://ancbooks.com/
http://www.banglaclick.com
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...