গল্পের আত্মকথা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গল্পটা নির্জীব ।
উঠোনে ধান কুড়নো বুনো শালিকটার মতো, শেওলার গায়ে লেগে থাকা ঐ ছোট্ট শেকড় যেভাবে পুরনো দেয়ালের কার্নিশ আঁকড়ে বেঁচে থাকে গল্পটাও বেঁচে ছিল সেভাবে…… বিবর্ণতায়, অবহেলায় কিংবা কখনো ক্লান্তিতে…
গল্প ছিল শিল্পে, সংস্কৃতিতে, চিত্রকলায় অথবা জড়সড় বই এর পাতায়।
ভ্যানগগ থেকে তিতিয়ান, ওয়ার্ডসওআর্থ, বিথোবেন অথবা প্রাণের রবিঠাকুর…
মোমের ডানায় ভর করে ছিল ইকারুস,
স্টারবাকস এর কর চুরি, বার্সাতে লিওলেন মেসি… কখনো জোট সরকারের হরতালে অস্থিতিশীল দেশ… সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক চেতনায় বিদ্ধস্ততার গল্প……
তারপর……
হঠাৎ পড়ন্ত গোধূলি, মেঘ চেঁচিয়ে বৃষ্টি নামে …
ঝমঝম…
ঝমঝম …
ভিজে কাঠের চাল, ঐ চিলেকোঠা, দালানের পোড়া ইট… দিশেহারা কথারাও ভিজে বৃষ্টিতে, পুরনো গল্প তখন হাতড়ে বেড়ায় প্রসঙ্গ…
বৃষ্টি, গান , কবিতা …… ???
নাহ……অন্যকিছু ……
একচোট নীরবতা ………
তারপর ছন্দপতন।
শরতের নিঃশ্বাসে উড়ে আবার গল্পের ঘুড়ি, খুব ধীরে, পরম মমতায়…
ভীষণ গভীর মায়ায়…
কখনো মধ্যরাতে, ঘুম ভাঙ্গা মুঠোফোনে, এক টুকরো অবসরে , বাড়ি ফেরা সন্ধ্যা কফির চুমুকে… একা ল্যাপটপে…।
রাজনীতি,শিল্পনিতি,দর্শন তখন বুঝি অস্তাচলে … কিংবা একরঙ্গা সূর্যটার মতো পুড়ছে হিংসার আগুনে…
তখন ভেজা ঘাসে জোছনা হাঁটে নগ্ন পায়ে, উঁকি দেয় মেঘের বাড়ি…
বৃষ্টি দ্বিপ্রহর জেগে গায় গুনগুন… গুঞ্জরনে…।।
পুরো পৃথিবীটায় যেন তখন পিকাসোর ক্যানভাস……
তারপর
রাতগুলো এক এক করে প্রতিদিন রং ছুঁয়েছে…… এখন চারপাশে বর্ণিল জোনাকির গ্রাম….
একদিন সে আমার হাতের মুঠোই নীল জোনাক গুঁজে বলেছিল, “” আমার সুখের দিনের গল্প হবে???”"
এখনো মুঠোভর্তি জোনাক জ্বলছে……
গল্পটা চলছে……
৬টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
আমিও পারি!

জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ভোজ

গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন
ফেরার ট্রেন
ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।