somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভক্ত জামাত? [সংগৃহীত একটি খবর]

০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিনিয়রদের উপেক্ষা করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ঘোষণা করায় দলে নবীন-প্রবীণের মধ্যে লড়াই অনেকটা প্রকাশ্যে চলে এসেছে। সিনিয়র নায়েবে আমির মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফের ভারপ্রাপ্ত আমির ও সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হওয়ার কথা ছিল।

এদিকে দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামী ছয় মাসের বেশি কারাগারে থাকলে আমিরের পদ হারাবেন। ছয় মাসের বেশি মেয়াদে সাজাপ্রাপ্ত হলে তিনি দলের আমিরের পদে থাকবেন না। দলটির গঠনতন্ত্রের ১৫(৬) ধারা অনুযায়ী 'আমিরে জামায়াত যদি অনূর্ধ্ব ছয় মাসের জন্য দায়িত্ব পালনে অক্ষম হন, তা হলে তিনি কেন্দ্রীয় কর্মপরিষদের পরামর্শে নায়েবে আমিরদের মধ্য থেকে একজনকে ওই সময়ের জন্য ভারপ্রাপ্ত আমির নিয়োগ করবেন।'

জামায়াতের ভারপ্রাপ্ত আমির হয়েছেন দলের নায়েবে আমির মকবুল আহমাদ। বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত আমির হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করা হলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের নাম। জানা গেছে, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মনোনীত করে গেছেন দলের আমির।

এদিকে সিনিয়র নায়েবে আমির মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফকে ডিঙিয়ে মকবুল আহমাদকে ভারপ্রাপ্ত আমির করায় দলটির মধ্যে নবীন-প্রবীণের লড়াই অনেকটা প্রকাশ্যে চলে এসেছে। মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ মুক্তিযুদ্ধের সময় দখলদার পাকিস্তান বাহিনীর তাঁবেদার গভর্নর ডা. মালেকের মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন। স্বাধীনতার পর দালাল আইনে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। দুই বছর জেলও খাটেন তিনি। পরে দালাল আইন বাতিল হলে মুক্তি পান। সেই তুলনায় স্বচ্ছ মকবুল আহমাদ। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নেই। সেই সব কারণেই আবুল কালাম মুহাম্মদ ইউসুফকে টপকে দলের ভারপ্রাপ্ত আমির নিয়োগ করা হয় মকবুল আহমাদকে।

ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হতে পারেননি দলের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণেই তাকে বাদ দিয়ে এ টি এম আজহারুল ইসলামকে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল করা হচ্ছে। আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা আজহারুল ইসলামের থেকে সিনিয়র হলেও মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকেও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়নি বলে জানা যায়।

সূত্র জানায়, ভারপ্রাপ্ত আমির ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল কে হবেন তা দলের আমির মাওলানা নিজামী গ্রেপ্তার হওয়ার আগেই ঠিক করে গেছেন।
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×