৪৬ দিন গেলে পরেই দেখতে পারবেন আমরা কি করি: সালাউদ্দিন কাদের চৌধুরী
< বাংলানিউজ >
আমাদের নেত্রীকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন, কাঁথা-বালিশ কেড়ে নিয়েছেন। আমরা সংসদে যাবো কী করে? সংসদে যাওয়ার প্রশ্নই ওঠেনা। তা ছাড়া আমরা তো শেখ হাসিনার কাছ থেকেই সংসদ থেকে পদত্যাগ করা শিখেছি। বাকি আছে আর ৪৬ দিন। এ ক’দিন গেলেই আমরা কী করি দেখতে পারবেন।
বিএনপির সংসদে যাওয়া প্রসঙ্গে নেতিবাচক ইঙ্গিত প্রকাশ করে আজ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সাংবাদিকদেরকে একথা বলেন। দুপুর সাড়ে ১২টায় তার ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সংসদ থেকে পদত্যাগের বিষয়ে আরও বলেন, সংসদ থেকে পদত্যাগ করলে তো ভালোই হয়।
আমার চাচা শেখ মুজিবুর রহমানের বাকশাল কায়েমের স্বপ্ন পূরণ হয়। সংবিধান পুনর্মুদ্রণ প্রসঙ্গে সাকা চৌধুরী বলেন, ‘সংবিধানের ৬৫ (১) ধারা অনুয়ায়ী আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে সংসদকে। কিন্তু এখন দেখছি কিছু লোক সংবিধান সংশোধন করে মুদ্রণের জন্য সংসদে পাঠাচ্ছে।
মন্ত্রীর পিএস-এপিএসের মাধ্যেমে এসব টাকা লেনদেন চলছে। শিক্ষামন্ত্রীকে ইঙ্গিত করে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, তাকে দেখতাম জোট সরকারের সময় দুই পকেট ভর্তি করে দরখাস্ত নিয়ে সচিবালয়ে আসতেন। এখন কি করছেন জানিনা। কৃষিমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, মন্ত্রিসভায় মতিয়া চৌধুরী দেশের জন্য কাজ করেন। আর বাকিরা আসেন আর যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

