somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কপি-পেস্ট ফ্রম আমাদের সময়!

১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অবশেষে তিনি এলেন।

অবসান হল সকল জল্পনা কল্পনা আর দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার। রাত ৮টা ৪৬ মিনিটে বলিউড কিং শাহরুখ খান মঞ্চে আসেন দর্শকদের করতালি আর বর্ণিল আলোকছটার মধ্য দিয়ে। এসেই ‘লাভ মেরা হিট হিট’ গানে শাহরুখ নৃত্য পরিবেশন করে দর্শক মাতোয়ারা করলেন দতর্শক শ্রোতাদের।

বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে ভারত থেকে বয়ে এনেছি অনেক অনেক ভালবাসা আর শুভেচ্ছা। ছোটবেলায় মায়ের কাছে সোনার বাংলার নাম শুনেছেন জানিয়ে শাহরুখ বাংলায় বলেন, বাংলাদেশের মাটিতে, আকাশে, ভাষায়, হƒদয়ে, কাজী নজরুল, জসীমউদ্দীনের কবিতায়, রেজওয়ানা চৌধুরি ও রুনা লায়লার কণ্ঠে সোনা আছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে শেফালি জরিওয়ালা কাটালাগা গানের মাধ্যমে রাত ৮টা ১০ মিনিটে মূল অনুষ্ঠান শুরু হয়। শেফালি কাটালাগা ও মুন্নি বাদনাম হুই গানে নৃত্য পরিবেশন করেন।

৮টা ১৫ মিনিটে ইশা কোপিকার ডন ছবির আজকি রাত’ গানে নৃত্য পরিবেশন করেন। এরপর মটর সাইকেলে করে মঞ্চে আসেন বলিউডের অপর জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল। তিনি রকঅন ও আপকা য়ো হোগা জনাবে আলি গানে নৃত্য পরিবেশন করেন।

৮.২৯ মিনিটে তিনি বাংলাদেশি দর্শকদের মঞ্চ থেকে অভিন্দন জানান। অর্জুন রামপালের পর ৮টা ৩৪ মিনিটে বলিউডের অন্যতম তারকা রানী মুখার্জী ‘দিল বলে হাড়িপ্পা গানে’র মধ্যদিয়ে মঞ্চে নৃত্য পরিবেশন করেন ।

তারপর হামতুম ও হে গড়ি গড়ি, শাই সাবা সাবা,গানে নৃত্য পরিবেশন করেন। মঞ্চে নৃত্য পরিবেশন শেষে রানি মুখার্জী দর্শকদের সঙ্গে সাবলীল বাংলায় কুশল বিনিময় করেন। তিনি বলেন, কেমন আছেন, আমার নাচটা কেমন লাগছে। তিনি দর্শকদের অভিন্দন ও ধন্যবাদ জানান। আবার শাহরুখের সঙ্গে বাংলাদেশে আসার কথা বলে বিদায় নেন।

‘কিং খান লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টে অংশ নিতে বলিউড তারকা শাহরুখ খান গতকাল দুপুর আড়াইটায় চার্টার বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান।

বাংলাদেশে এটিই তার প্রথম সফর। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মাধ্যমে বিএমডিব্লিউ গাড়িতে করে সরাসরি আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় বলিউড বাদশাহ শাহরুখ খানকে। আর্মি স্টেডিয়ামের রিহার্সেলে অংশ নেয়ার পর তাকে কিছু সময় বিশ্রামের জন্য হোটেল র‌্যাডিসনে নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দরে অপেক্ষমান গণমাধ্যমের কর্মীদের সঙ্গে শাহরুখ কোনো প্রকার কথা বলেননি। রানি মুখার্জি, অর্জুন রামপাল, ইশা কপিকারসহ অন্যান্য তারকারা বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছান।

এদিকে, শাহরুখের অনুষ্ঠান দেখার জন্য দুপুর ২টা থেকে আর্মি স্টেডিয়ামে দর্শনার্থীদের ঢল নামে। মাঠে প্রবেশ করার জন্য স্টেডিয়ামের প্রত্যেকটি গেইটে দর্শনার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে। বিকাল ৫টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও রাত ৮টায় শুরু হয় মূল অনুষ্ঠান।

সেই সময় আর্মি স্টেডিয়ামের সামনে বিমানবন্দর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। অপরদিকে অনেক দর্শনার্থীরা অভিযোগ করে ২৫ হাজার টাকা দিয়ে টিকেট কিনেও বসার জায়গা পায়নি। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন দেবাশীষ বিশ্বাস। মূল অনুষ্ঠান শুরুর আগে ৬.৪৫ মিনিটে বাংলাদেশের সংগীত শিল্পী পারভেজ সংগীত পরিবেশন করেন। ৭.১৫ মিনিটে মঞ্চে এসে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরি দর্শনার্থীদের বিভিন্ন সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। সে সময় স্ত্রী নাসরিন চৌধুরিও তার সঙ্গে ছিলেন। সবাইকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান উপভোগ করার আহবান জানান। অন্তর শোবিজ আয়োজিত ওই কনসার্ট বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করে।

১২ সদস্যের নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়াও শাহরুখ খানের বাংলাদেশ সফরে বলিউড অভিনেত্রী রানী মুখার্জী, অর্জুন রামপাল, ইশা কোপিকার, শেফালি জরিওয়ালা প্রমুখ সঙ্গে রয়েছেন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×