নারীদের উপরে দমননীতিকে হিলারি ক্লিনটন শুধুমাত্র একটি সভ্যতার সংকট হিসাবেই দেখেন না, তিনি এর সাথে জাতীয় নিরাপত্তাকেও জড়িত হিসাবে গণ্য করেন। তাই নারীদের যখন অবমাননা করা হয়, ক্ষমতাহীন করা হয়, সে সময়ে রাষ্ট্রে ও সমাজে গণতন্ত্র-বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে।
১৯৯৫ সালে বেইজিং-এ বিশ্ব নারী সম্মেলনে হিলারী বলেন, "যদি এই সম্মেলন থেকে কোন কথা প্রতিধ্বনিত হয়ে থাকে, তা হোক এই যে, মানবাধিকার হল নারীর অধিকার, আর নারীর অধিকারই হল মানবাধিকার। এইটাই চিরন্তর বলে গণ্য হোক"।
তিনি আরো বললেন, "যতদিন পর্যন্ত দুনিয়ার সর্বত্র অসমতা আর আসমতা থাকবে, মেয়েদের আর মহিলাদের যোগ্য সম্মান দেওয়া হবে না, কম খাদ্য, স্বল্পাহার, শেষে খাবে, বেশী কাজ করবে, কম মজুরী পাবে, শিক্ষা বঞ্চিত থাকবে, ঘরে এবং ঘরের বাইরে নির্যাতনের শিকার হবে -- ততদিন পর্যন্ত সুস্থ মানব সমাজ গঠন করে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী পৃথিবী গড়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে"।
সুত্রঃ Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


