somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে কৈসে পরথুম আলু বালা পত্রিকা!

২৭ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


;)



আমাদের দেশের পত্রিকাগুলোর সমালোচনা সহ্য করার ক্ষমতা খুবই কম।

গত বৃহস্পতিবার আনন্দ নামের প্রথম আলোর বিনোদন সাপ্তাহিকীতে নতুন ছবি 'লাল টিপ' সমন্ধে পড়ে আমি একটু আশ্চর্য হয়ে গিয়েছিলাম। সেই সময়ে সামু-তে আপডেট দেওয়া যাচ্ছিল না বলে অগত্যা প্রথম আলো ব্লগের আশ্রয় নিতে হল। সেখানে সংক্ষিপ্ত ভাবে একটু বলেছিলাম যে এমন করে আগ বাড়িয়ে প্রচারনা করার দরকার ছিল না।

এমনিতেই প্রথম আলো ব্লগ কোন লেখা প্রকাশের আগে পড়ে দেখে নেয় যে কেউ কিছু তাদের বিরুদ্ধে লিখলো কিনা। আমার লেখাটা সেই লাল ফিতা পার হয়ে যাবার পরেও কেন যে 'মুছে গেল', তা জানবার জন্য অনেক আগ্রহ থাকবে। আর আমার সেই লেখাতে প্রথম আলোকে উদ্দেশ্য করে কিছুই লেখা হয় নাই।

আমি বলেছিলাম, আজ থেকে কয়েক মাস আগে 'মেহেরজান' নামক চলচ্চিত্রের প্রচারণার কথাটি। সে সময়ে জয়া ভাদুরি বচ্চন এসেছিলেন সুটিং করতে। ঢাকাতে ছিলেন কয়েক দিন। সেই সুযোগে প্রথম আলোর প্রচার স্বর্বস্ব উপ-সম্পাদক আনিসুল হক দৌড় লাগালেন বিনোদন প্রতিবেদককে সাথে নিয়ে জয়া ভাদুড়ি বচ্চনের সাক্ষাৎকার নিতে। সেই কথাটাই একটু ঘুরিয়ে বলেছিলাম। তাতেই সাহেবদের না-খোশ দশা।

'মেহেরজান' নিয়ে প্রথম আলো যা করেছিল, তা ছিল ভব্যতার একটা শেষ সীমারও বাইরে। তাদের অদিখেতা ছিল দেখবার মত। মনে হচ্ছিল যেন মুক্তিযুদ্ধের পরে এই বোধহয় ভেতো বাঙালির পাতে মুক্তিযুদ্ধের উপরে একটা আমিশ জাতীয় সিনেমা বেড়ে দেওয়া হল। এর অবশ্য কারন ছিল –-- প্রথমতঃ জয়া ভাদুড়ী বচ্চন এবং ভিক্টার ব্যানার্জি দুইজনেই ভারতীয় অভিনেতা; এবং দ্বিতীয়তঃ পরিচালক মেয়ে ও আমেরিকায় পড়াশোনা করেছে, সেখানেই সিনেমার গল্পটি মকশো করেছে, এবং বিস্তর টাকা উড়িয়ে সিনেমাটি বানিয়েছে।

সেই কারনে আমাদের একটা শঙ্কা ছিল যে প্রথম আলো বোধহয় রত্ন চিনতে ভুল করেছে। পরে মেহেরজান চরমভাবে ব্যর্থ হলে এবং সামু-তে এ নিয়ে অনেক লেখালেখি হলে মেহেরজান-এর পরিচালক প্রথম আলোতে লেখেছিলেন যে কয়েক জন ব্লগার ব্লগে লিখলেই কি সিনেমা বন্ধ হয়ে যাবে? খোদা না খাস্তা, এক সপ্তাহ যেতে না যেতেই সেই সিনেমা হল থেকে নেমে গেল। বাংলাদেশের কোথাও আর মুক্তি পেয়েছে বলে শোনা যায় নি।

প্রথম আলো যে রত্ন চিনতে ভুল করে, তার আরেকটি নমুনা হল সম্প্রতি মুক্তি পাওয়া 'গেরিলা' চলচ্চিত্রটি। এই ছবি নিয়ে প্রথম আলোর তেমন মাতামাতি ছিল না, অন্তত মেহেরজান গোছের তো নয়ই। তাই মুক্তি পাবার পরে চলচ্চিত্রটি অতি অল্প সময়ের ভেতরে যে ভাবে দেশের সাধারন দর্শকদের ভেতরে জনপ্রিয়তার ঢেউ তুলেছে, তা আগে থেকে প্রথম আলো আন্দাজ করতে পারে নাই। তাই এখন ভালো ভালো সমালোচনা ছাপিয়ে নাসির উদ্দিন ইউসুফের কাছে কোন মতে মান রক্ষা করে যাচ্ছে!



খোঁজ দ্য সার্চ নামের একটি অতি বস্তা পচা, মানহীন চলচ্চিত্র নিয়েও প্রথম আলো এমন বালখিল্য আচরন করেছিল। তাই লাল টিপ নিয়ে এমন বাড়ন্ত ধরনের কথাবার্তায় আবারো মনে হচ্ছে প্রথম আলো এই বারেও রত্ন চিনতে ভুল করেছে।
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×