[ বিস্তারিত]
পুরান ঢাকার ওয়াইজঘাটের মুন সিমেনা হলের মালিকানা নিয়ে দায়ের করা একটি মামলায় বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ২০০৫ সালের ২৯ আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়।
২০১০ সালের ২ ফেব্রুয়ারি আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ হাইকোর্টের রায় বহাল রাখে।
ওই রায়ের আলোকে গত ১০ ফেব্রুয়ারি সংবিধান পুনর্মুদ্রণ করা হয়। উচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধান ছাপানোর ঘটনা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বেও এটি প্রথম বলে জানান আইনজীবীরা।
মুন সিনেমা হল মামলা ছাড়াও সংবিধানের আরও দুটি সংশোধনীর বিষয়েও উচ্চ আদালত রায় দিয়েছে।
এ রায়ের পর সরকার সংবিধান ছাপানোর উদ্যোগ নেয়নি।
সুপ্রিমকোর্টের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের কথা বলে সরকার জাতির সঙ্গে বড় ধরনের প্রতারণা করেছে।
একদিকে বলছে, সুপ্রিমকোর্টের রায়ের আলোকে সংবিধান সংশোধন ছাড়া সরকারের সামনে বিকল্প কোনো পথ ছিল না; অপরদিকে দেখা যাচ্ছে, রায়ের যে অংশটি সরকারের পছন্দ হয়েছে সেটাই গ্রহণ করা হয়েছে।
এটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

