somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থান

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারতের খ্যাতনামা সাংবাদিক কুলদিপ নায়ার গতকাল এক নিবন্ধে বলেছেন, বাংলাদেশের ব্যর্থ সেনা অভ্যুত্থানের নায়কদের ভারত থেকে সহযোগিতা করা হয়েছে।

গতরাতে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদপত্র গালফ নিউজে ‘বাংলাদেশ ক্যু বিড অর কন্সপিরেসি’ শিরোনামে প্রকাশিত নিবন্ধে তিনি লিখেছেন, ‘আমার কাছে তথ্য আছে এবারকার অভ্যুত্থানের নায়কেরা ভারতীয় গোষ্ঠীর সহযোগিতা পেয়েছেন। উলফার একাংশ এবং বৈরী নাগারা এতে (জড়িত) ছিল। ষড়যন্ত্রে অংশ নিয়েছিল মনিপুরী বিদ্রোহীরাও।’

এরপর কুলদিপ নায়ার লিখেন, ‘আজব ব্যাপার হলো যেখানে বাংলাদেশ তার মাটিতে কোনো ভারতীয় শক্তিকে (বিদ্রোহী গোষ্ঠীকে) অনুমতি দিচ্ছে না, সেখানে ভারত নিশ্চেষ্ট ও নিষ্ক্রিয়।’ এর মানে দাঁড়াচ্ছে, ভারত জানত এবং জেনেশুনেই এই ক্যু প্রচেষ্টাকে থামায় নি। শূধু বাংলাদেশকে সংবাদটি দিয়েছে। কিন্তু যারা এই প্রচেষ্টার উদ্যোক্তা, তাদের ধরেনি বা ধরবার চেষ্টাও চালাচ্ছে না, এবং আশা করা যায়, চেষ্টা চালাবেও না।

কুলদিপ নায়ার লিখেছেন, ‘আরও বড় করে দেখলে এর দায় অবশ্যই দিল্লিকে নিতে হবে। দিল্লি ঢাকার সঙ্গে যোগাযোগ রক্ষায় ব্যর্থ হয়েছে। বাণিজ্য, বিদ্যুত্ এবং ব্যবসায়ের ক্ষেত্রে ভারত যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করা হয়নি। শেখ হাসিনা ভালো সম্পর্ক রক্ষার জন্য একপক্ষীয়ভাবে অনেক কিছু করেছেন। এতে বাংলাদেশের অনেক লোকই ক্ষুব্ধ।’

নায়ার লিখেছেন, ‘মনমোহন সিংহ আসামের কিছু ভূমি (ছিটমহল) বাংলাদেশকে দিয়েছেন। এটার হকদারও বাংলাদেশ। মনমোহনের উচিত সংসদের আগামী অধিবেশনে সংবিধানে সংশোধনী এনে বাংলাদেশের মালিকানাধীন এসব ভূমি হস্তান্তর করা। আসাম ও বিজেপির মতো ভারতের কিছু গোষ্ঠী এ হস্তান্তরের বিরোধিতা করলেও তাদের উপলব্ধি করা উচিত এসব ভূখণ্ড বাংলাদেশের মালিকানাধীন এবং গত ৪০ বছর ধরে অন্যায়ভাবে তা ভারতের দখলে ছিল।’

কুলদিপ নায়ার লিখেছেন, এটা নিশ্চিত যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এ ষড়যন্ত্রের ব্যাপারে ভারতের গোয়েন্দা সংস্থাই ঢাকার শীর্ষ সেনা কর্মকর্তাদের হুশিয়ার করে দেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু নিহত হওয়ার আগেও ভারতের গোয়েন্দা সংস্থা শেখ মুজিবের ওপর হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছিল।

[ ২৮ জানুয়ারি ২০১২'র আমার দেশ থেকে সংগৃহীত ]
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×