somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রেষ্ঠ গভর্নরের স্বীকৃতিতে কেন্দ্রীয় ব্যাংকে সংবর্ধনা

১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগ্রহীদের জন্য মূল লিংক দেওয়া হলঃ Click This Link

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে ২০১৫ সালের জন্য ‘সেন্ট্রাল ব্যাংক গভর্নর ফর এশিয়া’ হিসেবে স্বীকৃতি দেয় ইমার্জিং মার্কেটস নামের লন্ডনভিত্তিক একটি সাময়িকী। গতকাল বৃহস্পতিবার বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সংবর্ধিত করলেন কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে উচ্চারিত তৈল বাক্যসমূহ এইরূপ ছিলঃ
১। ‘স্বতন্ত্র বেতনের আর দরকার নেই। গভর্নর স্যার যে সম্মান বয়ে এনেছেন তাতেই আমরা খুশি। স্বতন্ত্র বেতনকাঠামো লাগবে না আর আমাদের।’
২।‘এ মুহূর্তে গভর্নরই শ্রেষ্ঠ বাঙালি।’
৩। কেউ কেউ কবিতা থেকে উদ্ধৃত করে বলেন, ‘এ মণিহার শুধু তোমায় সাজে।’
৪। আর কেউ রবীন্দ্রনাথের শেষের কবিতা থেকে উদ্ধৃত করে বলেন, ‘তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।’

সহকর্মীদের বক্তব্যের পর বক্তব্য দিতে গিয়ে গভর্নর বলেন, ‘আপনাদের এমন ভালোবাসায় আমি বিব্রত।’ তিনি আরও বলেন, "ব্যক্তিগত কোনো অর্জনের জন্য এ পুরস্কার দেওয়া হয়নি। এ স্বীকৃতি বাংলাদেশ ব্যাংকের সবার সম্মিলিত কাজের জন্য।"

এশিয়া মহাদেশের সব কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর নিয়ম-নীতি মেনে টাকা পয়সার বিলি বন্টন করে থাকেন। কিন্তু আমাদের দেশে নিয়ম-নীতি শুধু খাতার পাতা ভরানোর জন্যই হয়ে থাকে বিধায় আমাদের গভর্নর সরকারের সাথে মিলেমিশে সরকারের ব্যাংকগুলো খালি করে ফেলেছেন। এই কীর্তি অবশ্যই পদক পাবার যোগ্য একটি কাজ। তাই উনাকে এই পদক দেওয়ায় একজন সাধারণ বাঙলাদেশী হিসাবে আমি অত্যন্ত সুখী। সেইসাথে, সংবর্ধনায় উচ্চারিত তৈল-উচ্চারণের সংলাপগুলো ইতিহাসের পাতায় সংরক্ষিত থাকা উচিৎ। হরপ্রসাদ শাস্ত্রী জীবিত থাকলে উনার "তৈল" শীর্ষক প্রবন্ধের এইরূপ প্রয়োগ দেখে যারপরনাই খুশী হতেন।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×