somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলে আসা স্মৃতিময় দিনগুলি - ১

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পর আবার ব্লগ লিখতে বসলাম । :) আগেই বোধহয় বলেছিলাম লেখালিখির প্রতি আমার অনভ্যাসের কথা । তার উপর গুছিয়ে লেখা তো আমার দ্বারা একপ্রকার অসম্ভব-ই । এমনিতেই জানতাম আমার ব্লগ কেউ কোনোদিন পড়বেও না /:) তবুও লিখতে যখন ইচ্ছা করছেই তখন কেউ পড়ুক আর নাই বা পড়ুক আমিতো লিখবই B-)

নাহ, আজ আর কোন রহস্যময় প্রবন্ধ বা কাল্পনিক গল্প নয় । আজ আমি নিজের কথাই বলব। আমার জন্ম খুলনাতে । আর দশটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মত পরিবারেই আমার জন্ম । ছোটবেলার অনেক বড় একটা সময় কেটেছে ভাড়াবাড়িতে। আমার যখন জন্ম হয় তখন আমরা মিয়াপাড়াতে থাকতাম । সেই বাসার খুব সামান্য স্মৃতিই আমার মনে আছে । মাত্র তিন বছর বয়সে আবার বাসা-বদল । এবার আমরা চলে এলাম রায়পাড়ায় ।

রায়পাড়ার বাসাটির অনেক স্মৃতি আমার আজও মনে আছে । চার বছর বয়সেই আমার স্কুলজীবনের শুরু । স্থানীয় একটা স্কুলে নার্সারী থেকে প্রথম শ্রেণী পর্যন্ত কেটেছে আমার। ছোটবেলায় আমি যে কি দুষ্টু ছিলাম, সেটা এখন নিজেরই বিশ্বাস হতে চায় না :D । পড়াশুনায় কিছুটা ভালো হওয়ার সুবাদে শিক্ষকরা তেমন কিছু বলতেন না বিধায় হয়ত একটু বেশিই দুষ্টামি করতাম । ক্লাস চলাকালীন সময়ে পিছনের বেঞ্চের ছেলেদের জুতোর ফিতে খুলে দিতে আমি অনেক এক্সপার্ট ছিলাম :P। আর আমার একটা বন্ধুও ছিল । ওর নাম ছিল রাজা, বয়সে ক্লাসের অন্য সবার চেয়ে ন্যুনতম তিন-চার বছরের বড় তো হবেই । দেখতেও বড়সড় ধরণের । এমন দশাসই বন্ধু থাকতে আর চিন্তা-কি! ;) ভয়ে কেউ কিছু বলতে সাহস-ই করত না :P । তবে একবার একটা সাংঘাতিক কান্ড করে ধরাও খেয়েছিলাম :(( । ইরেজার দিচ্ছিল না বলে একটা মেয়ের হাতে খুব জোরে ব্যথাও দিয়েছিলাম :| । হাত নাড়াতেই পারছিল না বেচারী । পরে এই নিয়ে স্কুল জুড়ে হইচই । এ ঘটনার জন্য শিক্ষিকার হাতের ডাস্টারের বাড়িও খেতে হয়েছিল আমার :((

আর বাসাতেও আমার দুষ্টামির কমতি ছিল না :D । সারাদিন হইচই আর দৌড়াদৌড়ি । খেলার সাথী আমার ফ্রেন্ড আর মৌ আপুরা । মৌ আপু আমার শৈশবকালের প্রথম খেলার সাথী । যদিও আমরা একই ক্লাসে পড়তাম তবুও বয়সে কিছুটা বড় হওয়ার সুবাদে আপু বলেই ডাকতাম । মৌ আপুরা ছিলেন পাঁচ ভাই-বোন । সুতরাং প্রিয় পাঠক, বুঝতেই পারছেন সারাদিন ছিল খেলাধুলার মৌসুম :)। পুতুল-পুতুল খেলা, জবা ফুলের মধু খাওয়া, বরই গাছে তীর ছোঁড়া (খেলনা তীর-ধনুক ব্যবহার করে) ছাড়াও আর-ও কত কি :D ! ও হ্যাঁ, আর যার কথা বলতে ভুলেই যাচ্ছিলাম সেই মানুষটি হল আমার ফ্রেন্ড, আমার প্রাণপ্রিয় বড় ভাই । ও-ই আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছিল 'ফ্রেন্ড' বলে ডাকতে । সেই থেকে আজ অবধি আমরা দু-ভাই দুজন দুজনের ফ্রেন্ড । ওর কাজ ছিল বিকালে বাসার ছাদে ঘুড়ি উড়ানো । আর আমি ছিলাম এসিস্টেন্ট B-) । ফ্রেন্ড এখন অনেক দূরে /:) । আজও খুব মিস করি ও-কে। :((

আজ আর নয় । অনেক লিখেছি, এখন একটু রেস্ট নেওয়া দরকার । সবাইকে ঈদ ও পূজোর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ।


[ জানি, এই লেখাও কেউ পড়েও দেখবে না :(( তবুও লিখলাম :D । অন্তত আমিতো পড়ব । ;) ]
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×