আমার প্রিয় পোস্ট

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। মনে হয় না এর থেকে বেশী কিছু চাওয়ার আছে।

“ঢাকার মজার কিছু খাবার দোকান এবং ঠিকানা”

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২৪

শেয়ারঃ
0 312 1

আমি একজন ভোজনরসিক মানুষ। আমি খেতে খুবই পছন্দ করি। সুযোগ পেলেই আমি ভালো কিছু খাবারের জন্য বেরিয়ে পড়ি। সেই সুবাদে আমি ঢাকা শহরের এমন কিছু দোকানের মুখরোচক খাবার খেয়েছি, যা খেলে যে কোন মানুষের বার বার সেই খাবার খাওয়ার লোভ আসতে বাধ্য। এখন আমি আমার ব্লগার বন্ধুদের কাছে এমন কয়েকটি বাংলা খাবারের দোকানের খাবার এর বর্ণনা করছি, যে সব দোকানে সবারই একবার করে হলেও যাওয়া উচিত মজাদার খাবারের আসল মজা বোঝার জন্য। আমার বিশ্বাস এই দোকানগুলোর আমার উল্লেখিত খাবারগুলো একবার খেলে বারবার খেতে যেতেই হবে.........................................
১. “নান্না বিরিয়ানি” এর নাম শুনেনি এমন মানুষ খুব কমই আছে। এই দোকানটির মতো “মোরগ-পোলাও” বাংলাদেশের আর কোন দোকান বানাতে পারে কি না ?? আমি বলতে পারবো না। এই দোকানটির “মোরগ-পোলাও” এর যে স্বাদ তা ভাষায় প্রকাশ করার মতো না। অনাসায়ে যে কেও একবৈঠকে দুটি “মোরগ-পোলাও” শেষ করে ফেলতে পারবে। “মোরগ-পোলাও” এর ঝোলের যেই স্বাদ, তা এককথায় অমৃত এর কাছাকাছি। সেই সাথে এই দোকানের বোরহানীটাও মজার।
বর্তমান দাম:- মোরগ-পোলাও = ৮০ টাকা, বোরহানী = ১৫ টাকা।
ঠিকানা:- এই মোট ৪টি শাখা রয়েছে। ৪টি শাখাই পুরনো ঢাকায় অবস্হিত। কিন্তু প্রথম এবং মেইন দোকানটির সাথে এর শাখাগুলোর রান্না এর কিছু পার্থক্য আছে। তাই যারা আসল স্বাদ নিতে চান তারা চলে যান এর প্রথম শাখায়। দোকানটি বেচারাম দেউরীতে অবস্হিত। যেতে হলে যাবেন তারা মসজিদে। সেখান থেকে “নান্না বিরিয়ানি” দেখা যায়। তারা মসজিদে সরাসরি যেতে না পারলে চলে যান কেন্দ্রীয় কারাগারে। সেখান থেকে তারা মসজিদে যেতে ১৫ টাকা রিকশা ভাড়া লাগে।
২. খুবই খুবই মজাদার “কাচ্চি বিরিয়ানী” খেতে চান ? ভুলে যান দামী ফখরুদ্দীন বিরিয়ানী অথবা ষ্টার বিরিয়ানী এর কথা। চলে যান “সুনামী রেস্তোরা”য়। ভাই বিশ্বাস করুন এত মজার “কাচ্চি বিরিয়ানী” আর কোথাও পাবেন কি না ? জানি না। সেরকম একটা “কাচ্চি বিরিয়ানী” পাওয়া যায় এই দোকানে।
বর্তমান দাম:- কাচ্চি বিরিয়ানী = ৮৫ টাকা, বোরহানী ফ্রী।
ঠিকানা:- ধানমন্ডির ঝিগাতলা বাসষ্ট্যান্ড এর বিপরীতে এই রেস্তোরা। ধানমন্ডির ঝিগাতলা বাসষ্ট্যান্ড এ গিয়ে কাউকে বললেই দেখিয়ে দিবে।
৩. “ভোলা ভাই বিরিয়ানি” এই দোকানটির গরুর চাপ এর বিরিয়ানি একবার হলেও খেয়ে দেখবেন। হালকা ঝাল দিয়ে বানানো এই বিরিয়ানী আপনার অবশ্যই ভালো লাগবে।
বর্তমান দাম:- গরুর চাপ = ৭৫ টাকা, বোরহানী = ১৫ টাকা।
ঠিকানা:- প্রথমে যাবেন খিঁলগাও রেলগেটে। সেখান থেকে খিঁলগাও-গোড়ান এর দিকে যে রাস্তা নেমে গেছে, সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে ৪-৫ মিনিট হাঁটলেই হাতের বামে দোকানটি দেখতে পাবেন।
৪. “মুক্তা বিরিয়ানি” এই দোকানটির গরুর চাপ এর বিরিয়ানি কিন্তু খিঁলগাও এলাকায় খুবই বিখ্যাত। এই দোকানের গরুর চাপ এর প্রধান বৈশিষ্ট্য হলো এর আগুন ঝাল এবং মসলার স্বাদ। আপনাদের ভালো লাগবে আশা করি।
বর্তমান দাম:- গরুর চাপ = ৭০ টাকা, বোরহানী = ১০ টাকা।
ঠিকানা:- গোরান টেম্পুস্ট্যান্ড এর আগে হাড়ভাঙ্গা রোডে।
৫. ভূনা খিচুরী খেতে অনেকেই ভালোবাসেন। যদি আপনি ঢাকা শহরের সবচেয়ে মজার ভূনা খিচুরী খেতে চান, তাহলে চলে যান “ঘরোয়া হোটেল” এ। এখানে আপনি ঢাকা শহরের সবচেয়ে বিখ্যাত এবং মজাদার ভূনা খিচুরী পাবেন। দামটা একটু বেশী মনে হলেও খাওয়ার পর এই দাম কিছুই মনে হবে না।
বর্তমান দাম:- ভূনা খিচুরী = ১২০ টাকা, বোরহানী = ২০ টাকা।
ঠিকানা:- শাপলা চত্বর থেকে মধুমিতা সিনেমা হল যাওয়ার সময় মধুমিতা সিনেমা হল এর একটু আগে।
ভালো থাকবেন। আপনার খোজেঁ অন্য কোন মজার খাবার দোকানের সন্ধান থাকলে অবশ্যই জানাবেন।

 

সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ রাত ২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২৯
লুথা বলেছেন:

আমিও ভোজন রসিক...১০০+, যদিও কিছু বাদ গেছে কিন্তু তাও অনেক ধন্যবাদ...
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪১

লেখক বলেছেন: কি কি বাদ গেছে জানান। আমি আমার প্রিয় খাবারের কথা জানালাম। আপনার খোঁজে আরো দোকান থাকলে শেয়ার করেন।

২. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩২
চিকনমিয়া বলেছেন: পুষ্টডা ভালা লাগচে, তয় রাইত বিরাইতে এডি দেকাইয়া খিদা লাগাইচেন ক্যান?
মাইনাচ
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪২

লেখক বলেছেন: মাইনাচ কেন ভাই ?????

৩. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৩
গুরুজী বলেছেন: আমি বেশিরভাগ ই খাইছি। “ভোলা ভাই বিরিয়ানি” খাওয়া হয়নাই।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৩

লেখক বলেছেন: খেয়ে দেখবেন।

৪. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৪
লুথা বলেছেন:
কাফে ইউসুফের মাসাল্লাম, রাজ্জাকের গ্লাসি, নুরানী লাচ্ছি এইসব ভুইলা গেছেন...
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৩

লেখক বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ।

৫. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৬
সাধারণমানুষ বলেছেন: নান্নার বিরিয়ানী , ভোলার বিরিয়ানী , মুক্তা বিরিয়ানির দোকান খওয়া হয়েছে তবে ভুনা খিচুরির ক্ষেত্রে আমার পছন্দ হীরাঝিল হোটেলর ভুনা খিচুড়ি ।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৪

লেখক বলেছেন: খেয়ে জানাবো।

৬. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৭
পল্লী বাউল বলেছেন: হায়! নান্না মিয়ার বিরিয়ানীর কথা মনে করাইয়া দিয়া এই রাইতে খিদা বাড়াইয়া দিলেন। আপনারে মাইনাচ।

ইস পুরান ঢাকায় থাকাকালে কত খেয়েছি নান্না মিয়ার বিরিয়ানী আর বোরহানী।
আফসুস :(
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৫

লেখক বলেছেন: মাইনাচ কেন ভাই ??

৭. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৭
নুরুন নেসা বেগম বলেছেন: জানা হইলো কিছু নতুন। ধন্যবাদ।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৫

লেখক বলেছেন: খেয়ে দেখবেন।

৮. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৮
কুঁড়ের বাদশা বলেছেন: আর তেহারী খেতে চাইলে লালমাটিয়ার স্বাদ তেহারীতে চলে যান
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৬

লেখক বলেছেন: খেয়ে জানাবো।

৯. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৮
অপ্রয়োজন বলেছেন: খাওয়ার লিস্ট যেই হারে লম্বা হচ্ছে ...

আরো দিয়েন ... অন্যান্য খাবারের লিস্টও।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৬

লেখক বলেছেন: আপনারাও দিয়েন।

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৮

লেখক বলেছেন: কি আর করার ???

১১. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৬
রাত্রিবন্ধু বলেছেন: পুরান ঢাকার নবাবপুর রোডে হোটেল স্টার -এ যান -

খাসীর লেকুশ, চিংড়ি ,ফালুদা

হোটেল ভিক্টোরী- বিএনপি অফিসের পাশে- নয়াফল্টন- সবচে কম দামে ব্যুফে খাবার। কমছে কম ৭০ টা আইটেম। ৫০০/=


খানা বাসমতি- পুরানা পল্টন বাইতুল মোকারমের উল্টো পাশে। চাইনিজ প‌্যাকেজ যারা খানিকটা সস্তায় অথচ ভালো খাবার খেতে চান তাদের জন্য।

হেরিটেজ - এ যান। হাতিরপুল মোড়। শর্মা !!!!!!!!!!!
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৯

লেখক বলেছেন: এইতো আরো কয়েকটি পেলাম। জানানোর জন্য ধন্যবাদ।

১২. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫১
গুরুজী বলেছেন: অহনো ডিনার করি নাই, পেট চু চু করতেছে, ভাত হাতে লইয়া মনে করুম নান্না মিয়ার বিরিয়ানি খাইতাচি ;)
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: হা:হা:হা:..........

১৩. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫৩
সাইফ বাঙ্‌গালী বলেছেন: গ্রীল খেতে চাইলে শ্যামলী রিং রোডের আল-মাহবুব রেস্তোরা। সঠিক দামে এত সুস্বাদু খাবার আর কোথাও পাবেননা। :-P :D
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫৫

লেখক বলেছেন: খেয়ে জানাবো।

১৪. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:০১
নাফিজ মুনতাসির বলেছেন: ২টা মাইনাচ কেন পাইলাম ??? বুঝলাম না !!!! :(
১৫. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:১৬
পোকা বলেছেন: শোকেজে দিলাম। +
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৬. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:১৯
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: জেনেভা ক্যাম্পের গরু/ খাশির চাপ।

মোহাম্মদপুর, রেসিন্ডেন্টশিয়াল মডেল স্কুল ও কলেজের পেছনে উত্তর পশ্চিম দিকে।

কম পয়সায় অমৃত।
এটা বড় লুকের জন্য না।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:২২

লেখক বলেছেন: ঠিক ভাই। এটার কথা ভুলে গিয়েছিলাম।

১৭. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:২২
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনের বিহারী ক্যাম্পের "মান্জারের পুরি"।
এই পুরি না খাইলে বুাঝবেন না একটা পুরি যে এত সুস্বাধু হইতে পারে।

মাপ করবেন, আমার কাছে শুধু গরিবের খাবারের খবর আছে।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৪

লেখক বলেছেন: খাবারের ধনী-গরীব নাই। আসল কথা হলো স্বাদে।

১৮. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:২২
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: লালবাগবাসী আমি অবশ্যই নান্না বিরিয়ানিকে ১০০তে ১১০ দিবো । নবাবগঞ্জ এর তাজ বিরিয়ানি, আলাউদ্দিন খুব ভাল । মোহাম্মদপুর ত্ত চকবাজার এর মোস্তাকিমের কাবাব, শাহ সাহেবের বিরিয়ানি চকবাজার(শুধু সকালে), সুইস বেকারির চিকেনবন,মিরপুরের-১১ কাবাব, নারিন্দার শাহ সাহেবের ত্ত জুনার বিরিয়ানি, ষ্টার এর কাচ্চি ত্ত সকালের নাস্তা, ইংলিশ রোডের মানিকের নাস্তা ত্ত দই, সরমা হাউজের সরমা, এরাবিয়ান ফাষ্ট ফুডের পিজা, গুলশানের কস্তুরির সরমা ত্ত অনান্ন্য, প্রিন্স রেস্টুরেন্টে(সোবাহানবাগ) এর কাকড়া, মিরপুরের প্রিন্স রেষ্টুরেন্টের সিংগারা, পুরনো ঢাকার বাখরখানি+বুন্দিয়া+দুধ, খেতাপুরি,ডাল ত্ত আলুপুরি, আরো পরে বলবো......
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৬

লেখক বলেছেন: ওরে বাপরে বাপ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১৯. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৮
সাঈফ শেরিফ বলেছেন: এটা নান্নার আসল রঙ নয়। আজ থেকে ৫/৬ বছর আগে নান্নার যে ঝোল ছিল সেটি কুচকুচে কালো রঙের, পরে শুনলাম ঝোলের রঙ হলুদ হয়ে গিয়েছে (আপনার ছবি মত)। স্বাদে তফাত এসেছে কিনা জানিনা।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩২

লেখক বলেছেন: স্বাদ সেই আগের মতোই অমৃত।

২০. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৮
র হাসান বলেছেন: ছায়ানীঢ়ের গ্রীল-চিকেন ঢাকা শহরে আমার সবচেয়ে প্রিয় খাবার। দোহায় ইয়া বড় বড় মুরগী গ্রিল করে বিক্রি করে, কিন্তু শুধু দেখেই শান্তি। এক টুকরো মুখে দিয়ে বাকীটা ফেলে দিতে হয়, আর আফসোস হয় ছায়ানীড়েঢ় গ্রীলের কথা চিন্তা করে।

ঘরোয়ার খিচুড়ি ভুয়া। ল্যাতাল্যাতা। আজোবধি কোন দিন পুরো প্লেট খেতে পারিনি।

@গুরু - ঠিক আছে। :)
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ গুরু, নতুন একটি খাবারের সন্ধান দেবার জন্য।

২১. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩৯
অপ্রয়োজন বলেছেন: র হাসান ভাই ... ঐ ঘটনা এইখানেও (আমেরিকায়), দেখতে সেইরকম (তার উপর আবার একাধিক ফ্লেভার)। মূরগি কিনে এনে ঘন্টা দুয়েকের জন্য ওভেনে ভরে দিতে হয়। ছায়ানীড়ের শর্মা আর গ্রিলের স্বাদ মুখে লেগে আছে।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪৩

লেখক বলেছেন: দেশের খাবারের উপর কিছু নাইরে ভাই।

২২. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫২
বিপরীত স্রোত বলেছেন:
আপনার পোষ্ট পড়ে মনে হল বিরানি ছাড়া অন্য কিছু আপনার পছন্দ না
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫৭

লেখক বলেছেন: ঠিক ধরেছেন।

২৩. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫৯
রিফাত হোসেন বলেছেন: প্লাসাইলাম রিফু + ফেবাইলাম ।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৪. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৩
রিফাত হোসেন বলেছেন: তবে

এই স্বল্পবসনা আপনার পোষ্টে কি করতেছে?+
;)

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৮

লেখক বলেছেন: এটা আমিও বুঝলাম না। যাই হোক মুছে দিলাম।

২৫. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৬
মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন: নাজিরা বাজারের হাজীর বিরিয়ানী, মামুন বিরিয়ানি, চকবাজারের নূরানী কোল্ডড্রিংক্স, চাঁনখারপুলের বাখরখানী। পুরান ঢাকায় আরো অনেক কিছু ভালো খাবার আছে, আপাতত মনে পড়ছে না।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ২:১০

লেখক বলেছেন: লিস্ট যে হারে বড় হচ্ছে, টাকায় কুলাতে পারবো কি না ??? জানি না। জানানোর জন্য ধন্যবাদ।

২৬. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ২:১০
রিফাত হোসেন বলেছেন: মুছলেন কেন রাখেন, যখন এত কষ্ট উঠালেন ঘুম থেকে , রাখতেন

হেহেহেহ হাসিসিস
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: হা:হা:হা:হা:................

২৭. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ২:২০
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: জেলখানা গেটের পাশে হোটেল নিরবের ব্রেন ফ্রাই। আহা!
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ২:২২

লেখক বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ।

২৮. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ২:৪৮
হু-কেয়ারস বলেছেন: নয়া বাজারের করিমের বিরিয়ানি (কোনোদিন ১ হাফে মন ভরে নাই), হাজি'র উল্টা দিকের হানিফের বিরিয়ান(হাজির চাইতে ভাল), আরমানিটোলা স্কুলের মামার চপ, ঝুনুর বিরিয়ানি, লালবাগের রয়েলের লাবাং, আল-রাজ্জাকের কাচ্চি +গ্লাসি, ষ্টার হোটেলের খাশীর রেজালা + বোরহানী , লালবাগের ভাটের মসজিদের কাবাব বন (ঐ মাইরি......) চল্লিশার সাদা পোলাও বড় বড় আলু ঝাল ঝোল (হাহাহাহহাহাহাহাহহা আমার ফেভারিট) আর ঠাটারি বাজারে ১ টা চটপটির দোকান ছিল এখন জানি না (১ পিস ইন ঢাকা)।

বেশি হয়া গেল না...............................নাফিজ ভাই মাইর খাইতে চান মনে লয়।
২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:০৪

লেখক বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ। mmmmমাইর খাইতে চাই মানে ???

২৯. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ৩:০৮
অনাবিল বলেছেন: এখানে সব ভোজন রসিকদের আড্ডা বসেছে দেখছি ............. :D
২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:১৫

লেখক বলেছেন: ঠিকই বলেছেন।

৩০. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ৩:২৯
'লেনিন' বলেছেন: পোস্ট প্রিয়তে রাখি একে একে সবগুলো খেয়ে দেখতে হবে। যদিও অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে কিন্তু জায়গামতো গিয়ে গিয়ে খাওয়া হয়নি।
২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:০৫

লেখক বলেছেন: খেয়ে সবাইকে জানাবেন।

৩১. ২৮ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:৫৯
মানবী বলেছেন: ‌ইন্টারেস্টিং পোস্ট, সুস্বাদুও হয়তো :-)

১৮ নং মন্তব্যে উল্লেখিত "খেতাপুরি" কি জিনিস, কৌতুহল হচ্ছে!! :-*

পোস্টটির জন্য ধন্যবাদ নাফিজ মুনতাসির।

২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:০৮

লেখক বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:০৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে।

৩৩. ২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:২১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ইন্টারেস্টিং পোস্ট।।

মামার হালিম আর আলাউদ্দিনের মিষ্টি কি এখনও আছে?
২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:২৯

লেখক বলেছেন: আছে ভাইয়া।

২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: অবশ্যই।

৩৫. ২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৩
জনৈক আরাফাত বলেছেন: চেখে দেখতে হয় তাহলে!
২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: ঠকবেন না।

৩৬. ২৮ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
শাওন বলেছেন: পোস্ট'টা আমার কাজে আসবে । ধন্যবাদ পোস্ট টার জন্য ।
২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৭. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০৫
হু-কেয়ারস বলেছেন: সরি, লুভ লাগানির লাইগা কইছিলাম। মাইন্ড খাইয়েন না ভাই।
২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১০

লেখক বলেছেন: নারে ভাই করি নাই।

২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১০

লেখক বলেছেন: ইয়াম ইয়াম............

৩৯. ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৩
তুষারকনা বলেছেন: X(( X(( এতো রাতে ক্ষুধা লেগেছে,তার উপরে এই পোষ্ট টা নজরে পড়লো....আপনাকে মাইনাস....খাবারগুলো কে প্লাস :P :P
২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১১

লেখক বলেছেন: এটা কোন কথা হলো ?

৪০. ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ২:১৩
কবি মৃত্যুময় বলেছেন: ভাই, আমিও ভোজনরসিক। সবগুলোতেই সহমত। সুনামির নাম অনেকেই জানে না, but they have really fantastic taste.........
৩০ শে এপ্রিল, ২০১০ রাত ২:৪২

লেখক বলেছেন: পুরাই..................জম্পেস...........

০১ লা মে, ২০১০ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: আবার জিগস......

৪২. ০১ লা মে, ২০১০ দুপুর ২:৩২
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: সুনামির কাচ্চি খেলাম ! ভাল না । বরং টমেটোর চাটনি আর ভাত সাথে করল্লার ভাজি ভাল ।
০১ লা মে, ২০১০ রাত ১০:৩৫

লেখক বলেছেন: বলেন কি ????

৪৩. ০১ লা মে, ২০১০ বিকাল ৩:৩৬
অজানা এক পথিক বলেছেন: সবগুলাইতো দেখি বলে ফেলছে সবাই। অনেক গুলাই খাওয়া হয়ে গেছে। কিছু বাদ আছে। ভোলার বিরিয়ানি তো সেই শুরু থেকেই খাচ্ছি (আমার বাসার কাছে কিনা ;) )

আগে ফ্রেন্ডরা মিলে প্রত্যেক শুক্র/শনি বার যেতাম নতুন নতুন জায়গায় খেতে। এখন আর হয় না।

হিরা ঝিল এর চা খেয়ে দেখতে পারেন। সেইরকম

এবার অন্য রকম একটা খাবার এর কথা বলি......চানাচুর মাখা (আমার ফেভারিট)......মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুলের গেটে এক মামা বিক্রি করে.........কলেজে থাকতে প্রায় প্রতিদিন খেতাম.........এইটার মত স্বাদ আর কোথাও পাই নাই...এখনও ওই দিকে গেলে এইটা কিন্তেই হবে আমার
০১ লা মে, ২০১০ রাত ১০:৩৫

লেখক বলেছেন: খেয়ে দেখতে হয়.......

৪৪. ০২ রা মে, ২০১০ দুপুর ১:৩০
সিটিজি৪বিডি বলেছেন: জী.... পানি এসে গেল রে...............
০২ রা মে, ২০১০ রাত ৯:১৬

লেখক বলেছেন: ইয়াম.......

৪৫. ০২ রা মে, ২০১০ দুপুর ১:৩৩
জুল ভার্ন বলেছেন: পোস্টটির জন্য ধন্যবাদ নাফিজ মুনতাসির।
০২ রা মে, ২০১০ রাত ৯:১৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪৬. ০২ রা মে, ২০১০ দুপুর ২:০৩
মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন: চিটাগাংয়ের কোন খবর নাই? বাংলাদেশ কি শুধু ঢাকা?

(ঢাকার বাহিরেও বাংলাদেশ আছে - ময়ুখ চৌধুরী)
০২ রা মে, ২০১০ রাত ৯:২১

লেখক বলেছেন: থাকলে জানান ভাই।

০২ রা মে, ২০১০ রাত ৯:২২

লেখক বলেছেন: সব খাই।

০২ রা মে, ২০১০ রাত ৯:২২

লেখক বলেছেন: হ্যা।

০২ রা মে, ২০১০ রাত ৯:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫০. ০২ রা মে, ২০১০ রাত ৯:২০
ধ্রুবমেঘ বলেছেন: ধূর মিয়া! জিহবার আগায় নোনতা জল আনাইবার লাইগা কইষ্যা মাইনাস। ;)

পোস্ট ফেভারিটে।
০২ রা মে, ২০১০ রাত ৯:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫১. ০২ রা মে, ২০১০ রাত ১১:৩১
এস আই সাব্বির বলেছেন: বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ীর কাছে ঘরোয়া, হীরাঝিল কিছুই না। খিলগাঁ বাজারের উল্টো পাশে আল রহমানিয়ার গ্রীল চিকেন আর তেহারী খেয়ে দেখতে পারেন।
০৩ রা মে, ২০১০ রাত ১২:৩৪

লেখক বলেছেন: শমসের আলীর ভূনা খিচুড়ীর অনেক নাম শুনছি। দোকানের লোকেশনটি যদি দিতেন, তাহলে ভাল হতো।

৫২. ০৪ ঠা মে, ২০১০ রাত ১২:০৮
সায়েম মুন বলেছেন: বিরিয়ানী খাইতে মুঞ্চায়:)
০৫ ই মে, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: আমারো....

৫৩. ০৬ ই মে, ২০১০ রাত ২:৫৮
ব্যাধ বলেছেন: নিজের জন্য প্রিন্ট করবো বলে সব গুলো আলাদা করে লিখছি।
ভাবলাম এইখানে ও দিয়া দেই।

ধন্যবাদ ভাই। খুব ই ভালো পোস্ট। +++

১.নান্না বিরিয়ানি===বেচারাম দেউরী ২.কাচ্চি বিরিয়ানী===সুনামী রেস্তোরা ৩.ভোলা ভাই বিরিয়ানি (গরুর চাপ এর বিরিয়ানি) প্রথমে যাবেন খিঁলগাও রেলগেটে। সেখান থেকে খিঁলগাও-গোড়ান এর দিকে যে রাস্তা নেমে গেছে, সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে ৪-৫ মিনিট হাঁটলেই হাতের বামে দোকানটি দেখতে পাবেন ৪. ঘরোয়া হোটেল=== শাপলা চত্বর থেকে মধুমিতা সিনেমা হল যাওয়ার সময় মধুমিতা সিনেমা হল এর একটু আগে। ৫.কাফে ইউসুফের মাসাল্লাম, ৬.রাজ্জাকের গ্লাসি, ৭.নুরানী লাচ্ছি ৮.খানা বাসমতি (চাইনিজ প‌্যাকেজ) ৯.আল-মাহবুব রেস্তোরা (গ্রীল)===শ্যামলী রিং রোড ১০.জেনেভা ক্যাম্পের গরু/ খাশির চাপ রেসিন্ডেন্টশিয়াল মডেল স্কুল ও কলেজের পেছনে উত্তর পশ্চিম দিকে ১১. মান্জারের পুরি" রেসিন্ডেন্টশিয়াল মডেল স্কুল ১২.ছায়ানীঢ়ের গ্রীল-চিকেন ১২.নয়া বাজারের করিমের বিরিয়ানি ১৩.হাজি'র উল্টা দিকের হানিফের বিরিয়ানী ১৪.আরমানিটোলা স্কুলের মামার চপ ১৫.লালবাগের ভাটের মসজিদের কাবাব বন ১৬.বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ী
০৭ ই মে, ২০১০ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: জটিল কাজ করলেন।

৫৪. ০৬ ই মে, ২০১০ রাত ৩:০৬
স্বপ্নখামারী বলেছেন: মতিঝিল সিটি সেন্টারের পিছনের বালুর মাঠের পিছনে... মামার খিচুরী...
নামটাও আমদের দেয়া... দোকানের কোন নাম নেই... ১০টাকা থেকে খিচুরীর প্লেট শুরু... ৭০টাকা ফুলপ্লেট। সরিষার তেলের... সুযোগ থাকলে খেয়ে দেখবেন...
০৭ ই মে, ২০১০ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৫. ০৭ ই মে, ২০১০ দুপুর ২:১৬
দাসত্ব বলেছেন: আমার ১টা বিরিয়ানীর দোকান আছে।
নামঃ বাঙ্গালী মাগনা পাইলে আলকাতরা খায়।
হেহেহে.... এইখানকার বিরিয়ানী অতীব সুস্বাদু।
সব ব্যাক্কল: চানখার পুলের নীরব হোটেল বাদ পড়ে ক্যামনে? X( X(
০৭ ই মে, ২০১০ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: নীরব হোটেল এ কী ??

৫৬. ০৮ ই মে, ২০১০ রাত ২:৩৫
দাসত্ব বলেছেন: নীরব হোটেলে যায়া ভুনা গরু আর ভর্তার অর্ডার দেন , বৌ-নানি , আম্মা সবাইরে নিয়া প্রজন্মের পরে প্রজন্ম পর চলতেই থাকবে।
খাওয়া রাম খেয়ে যা :-))
০৮ ই মে, ২০১০ রাত ২:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৭. ০৯ ই মে, ২০১০ রাত ১২:৩৯
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: জটিল পোষ্ট,

গরুর চাপের জন্যে এখানে মিরপুর-১০-এর শওকতের কাবাব ঘরকে সাথে নিতে পারেন, একসময় দল বেধে বহুত খেয়েছি স্বাদ লেগে আছে .......... :P :P :P
০৯ ই মে, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: মনে রাখলাম....

১১ ই মে, ২০১০ রাত ১২:৫৩

লেখক বলেছেন: যে বড় লিস্ট !!!! আর কি দরকার আছে ??

১২ ই মে, ২০১০ রাত ১২:৫৮

লেখক বলেছেন: অবশ্যই।

৬১. ১২ ই মে, ২০১০ রাত ৮:২৯
নীল-দর্পণ বলেছেন: বাকী গুলো যেমন-তেমন নান্নার বিরিয়ানীটা খাওয়ার খুব ইচ্ছা আছে
৬২. ১৫ ই মে, ২০১০ দুপুর ১:০৮
চতুষ্কোণ বলেছেন: আবার ঢাকায় গেলে নান্নি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে রইলো।
৬৩. ১৫ ই মে, ২০১০ দুপুর ২:১৩
স্পেলবাইন্ডার বলেছেন:

এই পোস্ট পড়ে গত সপ্তাহে বেচারাম দেউড়ি গেলাম নান্নার বিরিয়ানী খেতে। সঙ্গে আমার এক দুলাভাই। আমাদের দুজনের মত হল-
যত গর্জে তত বর্ষে না।
নান্নার মোরগ পোলাউয়ের স্বাদ আগে হয়ত অনেক ভাল ছিল। কিন্তু সেদিন যেটা খেলাম তার চেয়ে আমার মা অনেক অনেক ভাল বিরিয়ানী রাধঁতে পারেন...:)
১৬ ই মে, ২০১০ রাত ১২:১৬

লেখক বলেছেন: বলেন কি ভাইয়া ?

৬৪. ১৮ ই মে, ২০১০ দুপুর ১২:২৮
শাহ্ নাজ বলেছেন: ঘরোয়ার খিচুড়ী আর নিরব হোটেলের মগজ ভুনা বেশ মজার । মগজ ভুনাটা বেশির ভাগ সময় ই পাওয়া যায় না, শেষ হয়ে যায়। তাই খেতে চাইলে আগে ভাগে যেতে হয়।
আপনার পোস্টটা প্রিয়তে রাখলাম ।
দেশে গেলে কাজে লাগাবো।

আর মানুষ ভেদে স্বাদেরও তফাৎ হয় এবং খাবারের দোকান গুলোও কিছুদিন পর মান হারিয়ে ফেলে। তাই আমার মনে হয় লিস্ট দেখে খেতে গিয়ে ভালো না লাগলেও , হতাশ না হওয়াটাই বেটার।
১৯ শে মে, ২০১০ রাত ১২:২৩

লেখক বলেছেন: ঠিক বলেছেন আপু।

৬৫. ২০ শে মে, ২০১০ রাত ১:০৯
সাইকাস বলেছেন: ধানমন্ডী লায়লাতির খাসির ভুনা খিচুরিটা ও অনেক মজা।সাথে আচার দেয়।
২০ শে মে, ২০১০ রাত ১:১৮

লেখক বলেছেন: আরেকটা পাইলাম।

৬৬. ২০ শে মে, ২০১০ রাত ১:২৪
পৃথিবীর আমি বলেছেন: অনাবিল বলেছেন: এখানে সব ভোজন রসিকদের আড্ডা বসেছে দেখছি ............. :D
২০ শে মে, ২০১০ রাত ১:৪১

লেখক বলেছেন: আবার বলে।

৬৭. ২০ শে মে, ২০১০ রাত ২:০৬
ম্দু বলেছেন: একটু ভিন্ন ভাবে বলি , আমিও ভোজনরসিক মানুষ..ঘুরে ঘুরে খুঁজে বের করে অনেক জায়গায় আনেক রকমের খাবার খেয়েছি...কিন্তু আজ পর্যন্ত আশরাফের হাতের রান্নার মত রান্না আর কোথাও খাইনি...সে বিশেষ করে খাসী দিয়ে আচারের মত করে অসাধারন একটা আইটেম রান্না করে....না খেলে এটা শুধু লিখে বোঝানো যাবেনা...বন্ধুরা বিদেশ থেকে পর্যন্ত ফোন করে আশরাফের রান্না করা কাচ্চি,বিরিয়ানী,খাসীর আচার, সুগন্ধী চা এর কথা বলে ....
২০ শে মে, ২০১০ রাত ২:০৯

লেখক বলেছেন: আশরাফ কে ভাইয়া ?

৬৮. ২৫ শে মে, ২০১০ রাত ৩:৫৪
পোকা বলেছেন: রাজ্জাকের গ্লাসি বিষয়টা কি? গ্লাসি কি কোন খাবারের নাম। কোথায় পাওয়া যাবে। ঠিকানা জানেন কেউ।
৬৯. ৩১ শে মে, ২০১০ রাত ১২:২৬
নিশাচর বাদুড় বলেছেন: মুক্তা বিরিয়ানির গরুর চাপ সবার সেরা।
৩১ শে মে, ২০১০ রাত ১:১০

লেখক বলেছেন: ১০০% ঠিক ঠিক.......

৭০. ০২ রা জুন, ২০১০ দুপুর ২:০৭
কে জানে বলেছেন: সামূর েসরা েপাষ্ট।
০৫ ই জুন, ২০১০ রাত ১২:৪৯

লেখক বলেছেন: বলেন ক ?

৭১. ০৭ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৯
তাসফিয়া বলেছেন: বিরিয়ানি আমার সবচেয়ে প্রিয় খাবার ... এর নাম শুনলেই খেতে ইচ্ছা করে ... ঈশশ কখন যে খাবো ... :(

আমার বাড়ীর পাশেই নান্না বিরিয়ানির দোকান ... আগে মোরগ পোলাও এর স্বাদ অনেক ভালো ছিল ...অনেক মজা করে খেতাম ...এখন কেমন জানি লাগে খেতে ... হয়তো এত বেশি খাওয়া হয়েছে তাই এখন আর ভাল লাগে না ... :(

তবে মোহাম্মাদপুরের স্বাদ তেহারী ঘর এর তেহারী টা অনেক মজা ... :)
০৭ ই জুন, ২০১০ রাত ৯:৩০

লেখক বলেছেন: স্বাদ এর তেহারীর জবাব নেই।

৭২. ০৭ ই জুন, ২০১০ রাত ৯:৫৩
তাহসিন আহমেদ বলেছেন: ভাই সামুর সেরা পোস্ট।

আমার ও ভালোমন্দ খেতে ভালো লাগে।

শোকেজড।
৭৩. ১২ ই জুন, ২০১০ দুপুর ১:৪৯
ফজলুল করিম বলেছেন: চট্টগ্রামে এর কিছুই নাই :(( :(( :( :( X( আফসুস X((
৭৪. ২৩ শে জুন, ২০১০ রাত ৮:২২
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: পিলাচ :D :D
ধুর মিয়া আআম্র এখনই কাচ্চি খাইতে মন চায় X(
২৫ শে জুন, ২০১০ ভোর ৪:০২

লেখক বলেছেন: আমারো........

৭৫. ২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:২৯
জিকো বলেছেন: মনে কষ্ট পাইলাম .... নীল ক্ষেতের তেহারীর নাম আইলো না। হোসনী দালান রোডে রাতের বেলা যে পারাটা আর কলিজা ভাজি হয় এইটার কথাও আইলো না।
২৫ শে জুন, ২০১০ ভোর ৪:০৪

লেখক বলেছেন: নীল ক্ষেতের তেহারীর স্বাদ আগের মতো নাই। হোসনী দালান রোডে রাতের বেলার পারাটা আর কলিজা ভাজি খেয়ে দেখতে হবে।

৭৬. ২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৭
নীরর বলেছেন: বিসমিল্লার বটি কাবাব আর গুরদার নাম কইলেন্না কেউ? নাজিরা বাজার মোড়েই দোকান। ফেরার পথে আলাউদ্দিন রোডের বিউটি থেকে লেবুর শরবত খেয়ে নিবেন এবং মনে মনে আমাকে ধন্যবাদ দিবেন। আমি ১০০% নিশ্চিত।
২৯ শে জুন, ২০১০ রাত ২:২৯

লেখক বলেছেন: +++++++++

৭৭. ২৭ শে জুন, ২০১০ রাত ৮:০০
জিসসান বলেছেন: লেবুর শরবত মনে হয় না বিউটির মতো বাংলাদেশে আর কোথাও আছে!!! একবার খেলে আবার আসতে হবেই।
২৯ শে জুন, ২০১০ রাত ২:৩০

লেখক বলেছেন: +++++

৭৮. ০১ লা জুলাই, ২০১০ দুপুর ১:৪২
বাঁশ বাবা বলেছেন:
আরে শুধু ঢাকায় খাইলেই হইব? আসেন ঢাকার বাইরে যাই...


১. স্পেশাল শাক ভাজি + ভেটকি মাছ--হোটেল সাজনা, আগ্রাবাদ, চট্টগ্রাম,

২. করাই মাটন+সাতকরা দিয়ে গরুর মাংস আর জটিল এক লাচ্ছি--হোটেল উন্দাল, পূর্ব জিন্দাবাজার, জিন্দাবাজার পয়েণ্টের সামনে, সিলেট,

৩. চমচম--নির্মল মিষ্টান্ন ভাণ্ঠার, পান বাজার, রাজবাড়ি, (এর কাছে টাঙ্গাইলের চমচম কিছুই না..)

৪. কালাই রুটি-- কোর্টের সামনে, রাজশাহী,

৫. রুইমাছ ভাজি--কস্তুরি হোটেল, খুলনা,

৬. মামুনের চাপ/জনি কাবাব এণ্ড চাপ--চার খাম্বার মোর, যশোর,

৭. মালাইকারি--মদন গোপালের মিষ্টান্ন ভাণ্ঠার, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ


আরো কততো কি আছে অহন মনে নাই, কেও Special কিছু জানলে আওয়াজ দিয়েন..

০১ লা জুলাই, ২০১০ রাত ১০:১৮

লেখক বলেছেন: হোটেল উন্দাল, পূর্ব জিন্দাবাজার, জিন্দাবাজার পয়েণ্টের সামনে, সিলেট এর আমি মারাত্বক ফ্যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৭৯. ০২ রা জুলাই, ২০১০ বিকাল ৪:০৬
জিকো বলেছেন: কুমিল্লার রসমালাই এর চাইতে বরং যারা বি-বাড়িয়ার মাতৃভান্ডারের রসমালাই খেয়েছেন তারা বলতে পারবেন .... একটা দারুন অভিজ্ঞতা।
০২ রা জুলাই, ২০১০ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: ++++++

৮০. ০৬ ই জুলাই, ২০১০ সকাল ১১:৪৬
মোঃ বোরহান বলেছেন: কুমিল্লার রসমালাই যদি ঢাকায় বা চট্রগ্রামে বানায় তা হলে তো এটা স্বাদ নষ্ট হবেই । জিকো সাহেব আপনী যদি খেতে চান তা হলে আপনাকে দাওয়াত আমাদের কুমিল্লায় ।

কুমিল্লার আতর আমারা । আতর মানে সুগন্ধি
০৮ ই জুলাই, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: ++++++++++

৮১. ২৮ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩০
নিশম বলেছেন: সুনামি ছাড়া বাকি গুলা খাওয়া হইচে !!!!
০৮ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: ++++++++

৮২. ১২ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১৮
েভােরর স্বপ্‌ন বলেছেন: খুলনার হারুন ভাইয়ের ইলিশ ভাজা, পাটকেল ঘাটার গরু, চুকনগরের খাসি, কক্যবাজারের পৌশির ভর্তা আইটেম, নিরিবিলির খিচুড়ি খাইয়া তারপর গল্প মাইরেন, তার আগে না।

সিলেটের জিন্দাবাজারের পূর্বপাশের হোটেল (নাম মনে করতে পারছি না।) থেকে কাবাব আর নান খাইয়েন সাথে ওগো স্পেশাল সালাদ সময় সুযোগ হলে চেখে দেখতে পারেন।

১৩ ই আগস্ট, ২০১০ ভোর ৪:১০

লেখক বলেছেন: ++++++++++

সিলেটের হোটেলটার নাম মনে হয় 'উন্দাল'

৮৩. ৩০ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৩
আদনান মুকিত দীপ্র বলেছেন: সুনামির টা খাইসি! অসাধারণ! এক্কেবারে সুনামি! :)
০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৮

লেখক বলেছেন: ++++++++++

৮৫. ১০ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০৪
মিলু বলেছেন: বহুত খুব+++ :)
৮৬. ১০ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৩
এইচ, এম, পারভেজ বলেছেন: প্রিয়তে।
ধন্যবাদ
নিয়মিত আপডেট করুন।।
৮৭. ১০ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৪
এইচ, এম, পারভেজ বলেছেন: প্রিয়তে।
ধন্যবাদ
নিয়মিত আপডেট করুন।।
৮৮. ১০ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৪
এইচ, এম, পারভেজ বলেছেন: প্রিয়তে।
ধন্যবাদ
নিয়মিত আপডেট করুন।।
৮৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৯
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: ছায়ানীড়ে কাল রাইতেও দিলাম এক কোপ :D :D :D
৯০. ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪১
বিং বলেছেন: শাখারীবাজার এর সুলতানের বিট লবনের চা...বংগ বাজারের বিউটির শরবত...মিরপুর ১১ নাম্বারের কোয়েল পাখীর ডিম ভুনা...মালাই চা...জিগাতলা বাজারের জিরার শরবত...কী কমু খালি খাইতে মুনচায়...
৯১. ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৫
যে আছো অন্তরে বলেছেন: ভর্তাভুর্তি খাইতে হইলে মৌচাক মোড়ের কাছে "মজা রেস্টুরেন্টে" যান
৯২. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৬
মুভি পাগল বলেছেন: আমার ইস্তারী বাইরের খাবার একেবারেই সহ্য করতে পারেনা। কিন্তু আমি পুরো উল্টো।
৯৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৭
মুভি পাগল বলেছেন:

আমি পারফিউম নিয়ে একটি জরিপ শুরু করেছি। যদি এখনও মতামত না জানিয়ে থাকেন তবে টপ করে খোঁচা মারুন
৯৫. ২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:১৫
জাকির সজিব বলেছেন: ফখরুদ্দীন বিরিয়ানী is the best. সুনামী রেস্তোরা is not bad but not better than ফখরুদ্দীন বিরিয়ানী.
৯৬. ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০৩
ব্লুম্যাজিক বলেছেন: থাঙ্কু ভাই বিডি তে গেলে অবশ্যই ট্রাই করমু। সরাসরি প্রিয়তে। ++
৯৭. ১১ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৪২
ল্যাটিচুড বলেছেন: ঝাকাস টেষ্টি পোষ্ট ।

রাজশাহী - রহমানিয়ার কাবাব আর রুমালী রুটি ( সাহেব বাজার)
বট পরটা ( তালাইমারী)
তিলের জিলাপী ( বর্ণালীর মোড়)
বারভাজা - ( বাটার মোড়)
৯৮. ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩২
কলম.বিডি বলেছেন: স্পেলবাইন্ডার বলেছেন: জিভে পানি এসে গেল!
হেরিটেজ এর পিজা
১০০. ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ৩:২৪
চানাচুর বলেছেন: যাইগা কিছু খাই
১০১. ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৪
হতেপারে বলেছেন: ভাই কী বঙ্গের বিউটির গরুর কাচ্চি খেয়ে দেখছেন?
১০২. ২০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
কাদামাটি বলেছেন: যাই বিরিয়ানী খাইয়া আসি এক প্লেট... =p~
১০৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫৬
কাজলভোমোরা বলেছেন: ব্রোষ্ট যদি কেউ পছন্দ করেন তবে হেলভেশিয়ার ব্রোষ্ট সেরা।

বুমারস এর সেট চায়নিজ খাবার দারুন।

আর কফি ওয়াল্ডে যাই 'রিচ চকলেট' খেতে। সাথে আইসক্রিম দেয়। কম্বিনেশনটা মারাত্নক।

তবে যদি বার্গারের কথা বলেন, তাহলে বলবো ঢাকা শহরের অনেক ভাল ভাল দোকানের বার্গারইতো খেলাম, যেমন কেএফসি, বিএফসি, এফএফসি। কিন্তু সেরাদের সেরা বার্গার খেয়েছি ধানমন্ডি ২৭ এর নান্দস এ।
১০৬. ২৩ শে মার্চ, ২০১১ সকাল ৭:১০
শায়েরী বলেছেন: যাক উপকারে আসবে।
১০৭. ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ৯:৪১
কালকুট বলেছেন: সুনামির কাচ্চিটা ভালই, তবে এর সাথের ফ্রি বোরহানিটা জঘন্য।

আর ছায়ানীড়ের প্রশংসা শুনে বন্ধুরা মিলে গ্রিল খেতে গিয়েছিলাম, গ্রিলটা একেবারে খারাপ না হলেও যে সাইজের পরোটা(প্রায় তেলবিহীন, রুটিও বলা যায়) কিংবা নান(এত চিকন নান আমি জীবনে খাইনি) দেয়, তাতে পরবর্তীতে আর আসার ইচ্ছে থাকে না। আগে কেমন ছিল জানি না, তবে বর্তমানে এই অবস্থা, তাই ছায়ানীড়ে আসার আগে একটু ভেবে নিয়েন।


১০৮. ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১০:৩৪
অন্ধ দাঁড়কাক বলেছেন: "চুরি যাওয়া আগুন... বলেছেন: বোরহানী কি??? " - ভাই এইটা কি বললেন????

নান্নার বিরিয়ানীর কথা শুনে মনটা খারাপ হয়ে গেলো :(। আবার কখন খেতে পারবো! নীরব হোটেল :(

চিটাগাং এ নিউ মার্কেটের লিবার্টির ফালুদা, জামানের কাচ্চি, ধাবার দই ফুচকা, হান্ডির বিরিয়ানী, হালিম..উফফ :(
১০৯. ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০৩
ডিজিটাল মাহমুদ বলেছেন: খাইতে খাইতে ফকির হয়ে যাব!
১১০. ২২ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৫৪
রর্ঝনি৩০ বলেছেন: মাইনাস.।। খিদা লাগসে :P :P :P :P :P
১১১. ২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৬
রাসেল মাহদুদ বলেছেন: সবগুলো কমেন্ট এখনো পড়ে শেষ করতে পারিনি। তবে ঘরোয়ার খিচুড়ী এবং জেনেভা ক্যাম্পের গরু/ খাশির চাপ (মোস্তাকিম) নিয়ে আমার আপত্তি রয়েছে। ঘরোয়ার খিচুড়ী খুব বেশি ভালো লাগেনি আমার। আর মোস্তাকিম আগে ভাল ছিল, এখন সেখানকার চাপ ঠিক মত সিদ্ধই হয় না। কাচা মাংস কামড়ে টেনে ছিড়তে হয়। জঘন্ন।

ছায়ানীড় (সায়েন্স ল্যাব মোড়ে - নিউমার্কেটের দিকে যেতে হাতের বায়ে দুই তিন দোকান পর যেটি) -এদের গ্রীলড চিকেন অসাধারন, তবে অর্ডার দেওয়ার সময় বলে দিতে হয় যে ভালো ভাবে সিদ্ধ হয়েছে এমন গ্রীলড চিকেন যেন দেয়া হয়। এছাড়া গুলশান ১ নম্বরে একটা দোকানে গ্রীলড চিকেন খেয়েছিলাম বেশ আগে, ভালো ছিল।
১১৩. ১১ ই মে, ২০১১ ভোর ৫:২৫
শিকদার মুহাম্মদ ইউসুফ বলেছেন: ভাই আপনে চিন্তা অনেক কমাইয়া দিলেন। আগে রাস্তা ঘাঁটে ক্ষুধা লাগলে চিন্তা করতাম- কি খাওয়া যায়, কি খাব? বিশাল বড় পোস্ট হইয়া যাইতেসে। সবার দেয়া তথ্য মিলিয়ে একটা PDF ফাইল করে দেন না। ঠিকানা যেন স্পষ্ট থাকে।
১১৪. ১১ ই মে, ২০১১ ভোর ৬:০৯
জামিল আহমেদ জামি বলেছেন: রাসেল মাহদুদ বলেছেন: ছায়ানীড় (সায়েন্স ল্যাব মোড়ে - নিউমার্কেটের দিকে যেতে হাতের বায়ে দুই তিন দোকান পর যেটি) -এদের গ্রীলড চিকেন অসাধারন

৫/৬ বছর আগে কলেজে পড়ার সময় এখানে মাঝে মাঝে গ্রীল খেয়েছি। নস্টালজিক হয়ে গেলাম...............................


ভাল, খুব ভাল পোস্ট, প্রিয়তে রাখলাম।
১১৫. ১৩ ই মে, ২০১১ বিকাল ৩:৫৯
ঝটিকা বলেছেন: প্রিয়তে রাখলাম।

সাম্নের মাসে দেশে যাচ্ছি, চেষ্টা করব সবগুলোর স্বাধ নিতে।
১১৭. ১৩ ই জুন, ২০১১ রাত ৯:৩৬
মিন্ট বলেছেন: মিয়া আপনার উপর মিজাজ গরম হইতাছে ... X( X( X(
এতরাইতে কই যামু :-*
১১৮. ১৮ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৪
ডেজা-ভু বলেছেন: খুলনার হারুন হোটেল, চুকনগর হোটেল, বেজেরডাংগায় মুসলিম হোটেলের গরুর ভুনা খাইলে জীবনে ভুলবেন না, এইটা গ্যারান্টি দিয়া বলতে পারি। :D

আর সিলেটে গিয়া পাচঁ ভাই হোটের খাওয়া মাস্ট। ঐখানে সব খাওয়াই মারাত্মক। শেষে চা ও খাইয়া আইসেন।
১২১. ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:০২
মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন: আমার পছন্দ পুরান ঢাকার ইসলামপুরের ছন ঘরের তেহারি [সরিষা তেলে বানানো হয়] তার উল্টা পাশে আনন্দ বিরিয়ানি। আশা করি আপনাদেরও ভালা লাগবো।
গেণ্ডারিয়ার সোনা মিয়ার দই ও পৃথিবীর সব দই থেকে আলাদা স্বাদ। বেহেশতে এই স্বাদ পাবো কিনা সন্দেহ।
১২২. ২২ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৭
কািন্ট টুটুল বলেছেন: আপনার এই বিখ্যাত পোষ্ট আজকে চুরি করেছে অ্যাঙ্গেল বয়
কপি রাইটের মতন একটা ব্যাবস্হা সামুতে থাকা উচিত,
খারাপ লাগছে ঐ চোরা পোষ্টে নিচের কমেন্ট করেছি বলে......
কািন্ট টুটুল বলেছেন: "হাজীর বিরিয়ানী" শেষ হয়ে যাওয়ায় আলাউদ্দিন রোডের এক ভাইয়ের কাছে ভাল বিরিয়ানীর সন্ধান চাইতেই সরসরি নয়া বাজারের "করিমের বিরিয়ানী"র কথা জানালেন,
২৪ টাকা প্লেট (হাফ) নিয়েছিল,সব শেষ ৬৫ টাকা পর্যন্ত খেয়েছি ,এখন কত জানিনা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: উনি একবার আমার নাম বলে দিলে ভাল লাগতো। ধন্যবাদ ব্যাপারটা জানানোর জন্য।

১২৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩২
এলোমেলো রকস বলেছেন: নন্দন ,মহাখালী (হোটেল জাকারিয়ার বিপরীতে) এর গ্রীল আর স্পেশাল নান ,সাথে চা একটু টেস্ট করে দেখতে পারেন
১২৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০০
তাবন বলেছেন: জিভকে যে আর সামলাতে পারছিনা...
১২৫. ০১ লা অক্টোবর, ২০১১ রাত ১১:৫০
ময়ন্া বলেছেন: আপনারা কেউ কি আব্বাস এর খাশির রেজালা খেয়েছেন???? না খাইেলে তো কিছুই খাননি!!!!!!!!!!!! দক্ষিণ বাংলার মানুষ আওয়াজ দেন..................।
১২৭. ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০২
আসিফ কামাল বলেছেন: সাইফ বাঙ্‌গালী বলেছেন: গ্রীল খেতে চাইলে শ্যামলী রিং রোডের আল-মাহবুব রেস্তোরা। সঠিক দামে এত সুস্বাদু খাবার আর কোথাও পাবেননা। :-P :D


সহমত..

 

মোট সময় লেগেছে ১.০১৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালোবাসি বন্ধুত্ব করতে, আড্ডা দিতে, সুপারন্যাচারাল বিষয়গুলো নিয়ে ভাবতে ও আলোচনা করতে, প্রচুর মুভি দেখতে, বই পড়তে, নিজে সবসময় হাসিখুশি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই