somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ উবুন্টুতে সাহায্য চাই ”

০৮ ই মে, ২০১০ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ধরেই আমি লিনাক্স ব্যবহার করতে চাইছিলাম। কিন্তু আগে লিনাক্সকে অনেক ঝামেলা মনে হতো। তাই বেশ কয়েকবার লিনাক্স ইনস্টল করেও তা ফেলে দিতে হয়েছিলো। এখন উইন্ডোজ ব্যবহার করলেও, আমি পাইরেটেড সফটওয়ার ব্যবহারের বিপক্ষে। বেশ কয়েকদিন আগে বেশ কয়েকটি ফিচার পড়ে আমি উবুন্টু ব্যবহার করার জন্য আগ্রহী হয়েছিলাম এবং উবুন্টু এর আগের ভার্সনটা ইনস্টলও করেছিলাম। কিন্তু বেশ কয়েকটি ঝামেলায় পড়ার কারণে আমাকে আবার উইন্ডোজ এ ফিরে যেতে হয়। কয়েকদিন আগে উবুন্টু এর নতুন ভার্সন রিলিজ হয়। বিভিন্ন জার্নাল এবং ব্লগার বন্ধুদের অনেক ব্লগ পড়ে আমার মনে হলো এখন সময় হয়েছে উবুন্টুতে যাবার। কিন্তু আমি জানি উবুন্টু ইনস্টল করার পরও আমি কিছু নির্দিষ্ট ঝামেলার মধ্যে পড়বো। কিন্তু এগুলোর সমাধান পেলে আমি কিন্তু আরামেই উবুন্টু ব্যবহার করতে পারি। তাই এবার কোন রিস্ক নিতে চাচ্ছি না। সব সমস্যার সমাধান জেনে এবং সম্পূর্ণ বুঝেই এবার উবুন্টু ব্যবহার করবো। নিচে আমি আমার কিছু নির্দিষ্ট সমস্যা দিলাম।
১. আমি কিভাবে বাংলা ফন্ট ইনস্টল করবো ? আমি কি ‘অভ্র’ চালাতে পারবো ? উবুন্টুতে বাংলা টাইপ করার জন্য আমাকে কি কি করতে হবে ?
২. এই সমস্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন ব্যবহার করি। উবুন্টুতে কিভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন সেটআপ দিব ? আমি আগেরবার অনেক চেষ্টা করেও সেটআপ করতে পারিনি।
৩. উবুন্টুর জন্য সফটওয়ার আমি কোথায় পাবো এবং কিভাবে তা ইনস্টল করবো ও আনইনস্টল করবো ?
৪. উবুন্টুতে কোডেকসহ ভিডিও এবং অডিও ফাইল চালাতে হলে কি কি করতে হবে ?
৫. নিচের বর্ণিত কিছু কাজের জন্য উবুন্টুতে কি কি সফটওয়ার লাগবে ?.................
# আমরা উইন্ডোজ এ ব্রাউজিং এর জন্য জাভা ইনস্টলার, এডবি ফ্ল্যাশ প্লেয়ার, প্লাগইন এবং একটিভ অ্যাক্স ইনস্টল করে নিই। এক্ষেত্রে উবুন্টুতে আমাকে কি কি করতে হবে ?
# কম্পিউটার এর জাংক ফাইল ডিলিট।
# মুভি এবং ডিভিডি দেখার জন্য।(কোডেকসহ)
# মুভি কনভার্ট করার জন্য।
# গান শোনার জন্য।
# গান কনভার্ট করার জন্য।
# ফাইল ডাউনলোড করার জন্য।
# টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য।
# ফটো দেখার জন্য।
# ফটো কনভার্ট করার জন্য।
# জীপ ফাইল খোলার জন্য ও করার জন্য।
# পিডিএফ ফাইল পড়ার জন্য।
# ইয়াহু এবং লাইভে চ্যাট করার জন্য।
৬. নিচের বর্ণিত সফটওয়ার এর বিপরীতে উবুন্টুতে কি কি সফটওয়ার আছে ? .........
# এডবি ফটোশপ এবং ইলাস্ট্র্যাটর।
# গুগল ক্রোম।
# গোম প্লেয়ার এবং মিডিয়া প্লেয়ার ক্লাসিক।
# পাওয়ার ডিভিডি প্লেয়ার।
# উইন্যাম্প।

আশা করি যেসব ব্লগার বন্ধুরা উবুন্টু ব্যবহার করছেন এবং এই সমস্যাগুলোর সমাধান জানেন, তারা সাহায্য করবেন।
ভালো থাকবেন। আপনার সমাধানের আশায় রইলাম।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×