গতকাল Paul মুভিটি দেখলাম। কমেডি এই মুভিটি দেখে কি যে ভাল লাগলো আমার অনেকদিন পর!!! হলিউড এই টাইপের মুভিগুলো বানানো কেন যে কমিয়ে দিলো??? আপনার সাথে এই মুভিটির রিভিউ শেয়ার করলাম। দেখবেন। ভালোই লাগার কথা।
কাহিনী: Greame and Clive দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু। দুজনই থাকে ব্রিটেনে। সাই-ফাই ও এলিয়েন বিষয়ের প্রতি দুজনেরই প্রচন্ড আগ্রহ। আমেরিকার Comic-con উৎসবের প্রতি দুজনেরই অনেক আগ্রহ। তারা তাদের সেই স্বপ্ন পূরণ করতে আমেরিকায় যায়। তাদের পরিকল্পনা ছিলো Comic-con উৎসব থেকে তারা আমেরিকার খুব বিখ্যাত Area 51 এবং এলিয়েন সাইট বলে বিখ্যাত তার আশেপাশের জায়গায় ঘুরতে যাবে। সেই অনুযায়ী Comic-con থেকে তারা একটি RV গাড়ি ভাড়া করে ঘুরতে বেরিয়ে যায়।
কিন্তু তাদের জানা ছিলো না তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে??? ঘটনাক্রমে তারা Area 51 এর কাছেই পরিচিত হয়ে যায় এক এলিয়েন এর সাথে। যার নাম আবার Paul। ছবিটির সবচেয়ে মজার চরিত্র হলো এই এলিয়েনটি। আমাদের ভাষায় বলতে হলে এর চরিত্র সম্পর্কে বলতে হয় বখাটে-বেয়াদপ কিন্তু ফুর্তিবাজ-ফ্রেন্ডলি।
নিজেদের কপালকে তারা বিশ্বাস করতে পারে না। তাদের গাড়িতে একজন এলিয়েন বসে আছে!!!! তো সেই এলিয়েনটি Area 51 থেকে পালিয়ে এসেছে নিজের পৃথিবীতে ফিরে যাবার জন্য। Greame and Clive রাজি হয় Paul তার গ্রহে ফিরে যাবার জন্য। তো অভিযানে বেরিয়ে পড়ে তারা।
কিন্তু তাদের জানা ছিলো না এই Paul এর পিছনে সরকারী অনেক বড় বড় প্রতিষ্ঠান লেগে আছে। যারা Paul কে আবার Area 51 এ ফিরিয়ে নিয়ে যাবার জন্য মানুষ খূন করতেও দ্বিধা করে না।
শুরু হয়ে যায় তাদের লুকোচুরি অভিযান। কিন্তু যেভাবেই হোক Paulকে তার UFO এর কাছে পৌঁছে দিতেই হবে তাদের। কারণ ততক্ষণে Paul যে তাদের খুব ঘনিষ্ঠ বন্ধু।
এভাবেই নানা মজাদার ঘটনার মাঝে দিয়ে তাদের অভিযান চলতে থাকে। মুভিটির মজা নষ্ট হবে বলে আমি আর কিছু বললাম না। বাকিটা নিজেরাই বের করে ফেলুন না।
ব্লুরে রিপ মিডিয়াফায়ার ডাউনলোড লিংক:
পার্ট ১ পার্ট ২ পার্ট ৩ পার্ট ৪ পার্ট ৫
Password : 300mbfilms.com
ঈদ উপলক্ষে দেখবো বলে এই মুভিগুলো আলাদা করে রেখেছি। কোন সাজেশন থাকলে দিতে পারেন।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


