আজ জিতলে জয়টা এ মানুষটিকে উৎসর্গ করার ইচ্ছা ছিল। এই মানুষটার জন্য অনেক খারাপ লাগছে। দেশে বিদেশে কমেন্ট্রি করে বেড়ান, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রতিনিয়ত সহকর্মীদের কাছ থেকে কটাক্ষ শুনেন। একজন বাংলাদেশী ভালো খেললেই তার উত্তেজনা যেন থামতেই চায় না। মনে আছে, অস্ট্রেলিয়াকে হারানোর দিন, কমেন্ট্রি ছেড়ে তিনি লাফাচ্ছিলেন। নিন্দুকেরা হয়তো এখন তাকে শুনাবে, "তোমার দেশ তো বড় ম্যাচে খেলতেই পারে না"
আতাহার আলী খান, মুশফিক আজ কথা দিয়েছে।। কিছুদিনের মধ্যেই তোমাকে বড় কোন জয় উপহার দিবে।। তুমি আবার বড় গলায় কমেন্ট্রি করতে পারবে।
সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বুক ফুলিয়ে বলতে পারবে "আমরাই বেস্ট"। আমির সোহেল, রমিজ রাজা, সুনিল গাভাস্কারদের কটূক্তি তুমি গর্বের সাথে ফিরিয়ে দিতে পারবে।
এই আতহার আলি প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে একদিনের ক্রিকেটে Player of the match হইছিলো। মাঠের বাঘাদের আমরা সবাই দেখি, আড়ালের বাঘাদের কেউ দেখি না !!
এই ছোট্ট আমি তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, শুধু হৃদয়ের গভীর থেকে একটা স্যালুট বস।।
* ফেসবুক পেজ এক সময় ভালো STUDENT ছিলাম থেকে সংগ্রৃহিত।
** মনটা খুব খুব খুব খারাপ......অনেকদিন পর সব বন্ধু মিলে একসাথে রাস্তায় বসে কাদলাম।
*** যারা বাংলার টাইগারদের ভুল নিয়ে ব্লগে লাফালাফি করছে তারা কমেন্ট না করলেই খুশি হবো। ভাই শুনেন ফলাফল ভালো/খারাপ যাইহোক.....ইচ্ছে করে কেউ নিজের দেশকে হারায় না।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



