somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জানালায় আকাশ আসে না

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাণিজ্যিকীকরণের যুগে বিলবোর্ড, প্ল্যাকার্ড, ফেস্টুন নি:সন্দেহে গুরুত্বপূর্ন প্রচারযন্ত্র। এগুলো দিনের পর দিন নিরবে ঠাঁয় দাঁড়িয়ে থেকে পণ্যের গুনগান করতে থাকে। পরিকল্পিতভাবে হলে, অনেকক্ষেত্রে এগুলো নগরীর শোভাও বাড়িয়ে তোলে।

কিন্তু আমাদের দেশে সবকিছুই (নৈতিকতা থেকে জীবন) যেখানে পন্য, সবই যেখানে অর্থের বিনিময়ে পাওয়া যায় ...বিজ্ঞাপনের প্রয়োজন সে দেশেই বেশী হবে। আর তাই পথেঘাটে, রাস্তার আইল্যান্ডে, ফুটপাথে, ভবনের ছাদে, দেয়ালে, সীমানা প্রাচীরে, বাসে, ট্রাকে, রিকশাতে, গাছে, বিদ্যুতের খুঁটিতে, ধানের ক্ষেতে, ব্রিজে, ওভারপাসে, ফ্লাইওভারে, ওভারব্রিজে, হাইওয়ের ঝুঁকিপূর্ণ মোড়ে, নগরীর শোভাবর্ধক ভাষ্কর্য সবজায়গায় উঁকি দিচ্ছে প্রকট বিকট বিজ্ঞাপন।

আসুন, দেখি কিছু নমুনা...:|:|X(X((





























পৃথিবীর সবদেশেই বিলবোর্ড, প্ল্যাকার্ড বা ফেস্টুনের প্রচলন আছে। কিন্তু সেগুলো এমনভাবে স্থাপন করা হয় যাতে তা সাধারণ দৃষ্টিসীমার বাইরে থাকে এবং কোনভাবেই তা রোড সাইন বা সিগনাল বা পথ নির্দেশনাকে ঢেকে না ফেলে।আর তাই, নিজের দেশে নিজের বাসা খুঁজে পেতে সমস্যা হলেও আপনি বিদেশে গিয়ে কখনই পথ হারাবেন না ;)








(উপরের চারটি ছবি সংগৃহীত)

এইসব অযাচিত বিজ্ঞাপন বা নির্বাচনী প্রচারণামূলক ব্যানার-ফেস্টুনগুলো আপনার অজান্তে আপনার ব্রেনের ভিতর তথ্য প্রবেশ করাতে থাকে। আপনি হয়তো সরাসরি তাকাচ্ছেন না কিন্তু দৃষ্টিসীমায় থাকায় তা অবচেতনভাবে চলে যাচ্ছে আপনার মষ্তিষ্কে। আপনার ব্রেনসেল গুলো ব্যাস্ত হয়ে পড়ছে পণ্যেযের তুলনা করতে কিংবা মডেলের নাম খুঁজতে কিংবা কাকে সামনে ভোট দেবেন সেই হিসাব করতে...আর এ সবই হচ্ছে আপনার অজান্তে :-/ আর অহেতুক কাজ করতে করতে আপনার ব্রেন এবং সংগে সংগে আপনিও একসময় ক্লান্ত হয়ে পড়ছেন :((

আসুন, দেখি আরও কিছু নমুনা...:|:|X(X((























আমি নিশ্চিত করে বলতে পারি পরিচ্ছন্ন বৃক্ষশোভিত পথে ২ দুই কিমি হেঁটে আপনি যতখানি ক্লান্ত হবেন, তারচেয়ে অনেক বেশী অবসন্ন বোধ করবেন মৌচাক-মগবাজার হেঁটে আসতে।
আসুন এবার বাইরের কিছু দৃশ্য দেখি...




(উপরের দুটি ছবি সংগৃহীত)

এসব করতে উন্নত বা ধনী দেশ হবার দরকার নেই। প্রয়োজন শুধু রাজনৈতিক সদিচ্ছা। বরং পরিকল্পনামাফিক করলে যেমন এর সংখ্যাও কমে আসবে, তেমনি বন্ধ হবে পণ্য বিক্রয়ের প্রকটতাও। আর তখন আপনার-আমার সবার জানালা দিয়ে বাইরে তাকালে আকাশই দেখা যাবে, এ কথা নিশ্চত করে বলা যায় :)
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×