somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঁস ভি কাভি বহু থি...থি কেয়া ?!? - পর্ব - ১

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের লেখাটা আমার মা আর বউকে নিয়ে লেখা।
আমার মা বাংলাদেশের সেরা মেয়েদের স্কুলের একজন শিক্ষক। স্বাভাবিকভাবেই তাঁর কাছ থেকে প্রজ্ঞা, বিচক্ষণতা ইত্যাদি সাধারণের থেকে কিছুটা বেশীই আশা করাটা স্বাভাবিক। যেহেতু বিগত ২৫ বছর যাবৎ নানাবিধ মেয়েদের দেখে অভ্যস্ত, তাই ছেলের বউ এলে তার সাথে খুব সহজেই তিনি মানিয়ে নিতে পারবেন বলে আমার ধারণা ছিল! X(

যাই হোক, মেয়ে দেখতে গেলে সবসময়ই তিনি মেয়েকে বা মেয়ের পরিবারকে এমনসব উদ্ভট আর উদ্দেশ্যমূলক প্রশ্ন করতেন যা কিনা তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিত। আর তিনি এতে বেশ মজা পান, অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবার মজা। যদিও তার নিজের তখন বিবাহযোগ্য মেয়ে ছিল X((

আমার মা সবর্দাই বেজায় আত্মকেন্দ্রিক। নিজেরটুকু বুঝে পেলেই হল...পাশের জন না খেয়ে থাকলেও তিনি খুব কমই মাথা ঘামান। আমার স্ত্রী সারাদিন অফিস করে সন্ধা সাতটায় বাসায় গিয়ে সবার আগে রান্নাঘরে ঢুকে। তারপর রান্না শেষ করে হাতমুখ ধোয়। আমার মা কখনই তাকে এইসব ক্ষেত্রে কোন প্রকার সহযোগিতা তো দূরে থাক...জিজ্ঞেস করেও দেখে না। স্কুলে সবার খুঁত ধরতে ধরতে এমন অবস্থা যে, সারাক্ষণ আমার বউয়ের খুঁত ধরায় ব্যস্ত থাকে। আমার বউ অবশ্য হাসিমুখে সব মেনে নেয়। প্রথম থেকেই বউ-শাশুড়ীর সম্পর্কটি সম্পূর্ন শীতল।

আমার বউ বিয়ের দুইদিন পর থেকেই রান্নাঘরে ঢুকে রান্না করছে। কারণ আমার আম্মার এটিচুডটা ওইরকমই ছিল। আমাকে বিয়ের পরদিন থেকে বাজার করতে হবে আর আমার বউকে রান্না !! এই নিয়ে আমার সাথে আম্মার ক্যাচাল লেগেই থাকে। বলে রাখা ভাল আমি আর আমার বউ দুজনেই বেশভাল জায়গায় কর্মরত। আমি একমাত্র ছেলে আর আমার বউ সবার সাথে মিলেমিশে শশুড়-শাশুড়ীর সংগে থাকাকেই শ্রেয় মনে করে। আমরা কেউই বাবা-মা'র উপর নির্ভরশীল নই। আর আমার বাবা-মা'ও এখনো কর্মরত। স্বাভাবিকভাবে তাঁরাও নন।

যাই হোক, গত শবেবরাতে আমার বউ সম্পূর্ন একা একা নানা পদের হালুয়া তৈরী করেছিল। শিলপাটা দিয়ে বুট বাঁটা থেকে শুরু করে...সব। আম্মা একবারের জন্য রান্নাঘরে উঁকি দিয়েও দেখেনি। তিনি কখনই দুটির বেশী হলুয়া করতেন না। আমার বউ আশা করেছিল এতে হয়তো শাশুড়ীর মন গলবে...হাসিমুখে একটা দুইটা কথা বলবে। কিন্তু কিছুই বলেনি। সে খুবই মন খারাপ করেছিল এ নিয়ে। উপরন্তু, আমার বউ আমাকে বলে দিয়েছিল যে, তাঁর মা (আমার শাশুড়ী) যদি জানতে চায়, এতসব হালুয়া কে বানিয়েছে, আমি যেন বলি...সব কাজে বুয়া হেল্প করেছে। কেননা একা একা তার মেয়ে এতসব করছে শুনলে হয়তো তার খারাপ লাগবে। যথারীতি আমার শাশুড়ী জানতে চাইলেন। আর আমি কিছু বলার আগেই বউ বলল...বুয়া সব বেঁটে দিয়েছে আর আমি অল্প কয়টা আইটেম করেছি। আমি আর কিছু বললাম না। /:)/:)
‌‌
আগামী পর্বে কি হবে জানতে চোখ রাখুন আমার ব্লগে...
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরানের পেছনে আদা জল খেয়ে নেমেছে আমেরিকা

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৭


আজকাল মধ্যপ্রাচ্যের দিকে তাকালে মনে হয়, যেন একটা অদৃশ্য জাল ধীরে ধীরে টানটান হয়ে উঠছে ইরানের চারপাশে। প্রথমে মনে হয় এগুলো আলাদা আলাদা ঘটনা—কোনোটা স্যাংশন, কোনোটা কূটনৈতিক আলোচনা, কোনোটা... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

×