somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ারফেজ রিইউনিয়ন কনসার্ট

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল [বুধবার-১৪ অক্টোবর] সন্ধায় শেরাটন হোটেল এর উইন্টার গার্ডেন এ হয়ে গেল এই প্রোগ্রাম। ৬টার সময় ওখানে যেয়ে দেখি টিকেট হাতে নিয়ে [যার দাম ছিল ১০০০টাকা] কমপক্ষে ৩০০/৪০০ লোকের লাইন, আর লাইন ছাড়াও দাড়িয়ে আছে আরো শ'দুয়েক। যাই হোক ঘন্টাখানিক পর ভিতরে ঢুকলাম। আনুমানিক সোয়া ৭টার দিকে ড্রামার টিপু ভাইকে দেখতে পেলাম, সাথে বর্তমান লাইনআপের সবাই। শুরু হল গান। তবে প্রথম গান টার পর বেশ কয়েক মিনিট সাউন্ড সমস্যার জন্য দর্শকদের বসে/দাড়িয়ে ঘামতে হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত রুমটিতে, যা পরবর্তীতেও কন্টিনিউ হয়েছে, মানে সাউন্ড সমস্যা আর অসহ্য গরম।

মিজান এর কয়েকটা গান হবার পর, কমল ভাই বালাম কে আহবান জানালেন, সাথে সাথে দর্শক সারি থেকে 'ভুয়া, ভুয়া........' আওয়াজ শুরু হল, এমনকি কমল ভাইকেও এতে বেশ বিব্রত হতে দেখা গেছে। অবশ্য বালাম বেশ ভালভাবেই উৎরে গেছেন। এমনকি সে লাষ্ট গানটা শেষ করেও এইভাবে, "যতদুরেই থাক ভুয়া তো তুমি, যতদুরেই থাকি ভুয়া তো আমি...."।

এরপর আসেন 'বেস-বাবা' সুমন ভাই, যে ভাবে তাকে দেখে অভ্যস্ত কালকে ঠিক সেরকম দেখা যায়নি বরং কালকে তাকে গম্ভীরতা বাদ দিয়ে খুবই দিলখোশ মেজাজে দেখা গেছে, আর দেখা গেছে চিরাচরিত ভাবে তার গিটারটা নিয়ে খেলা করতে। উনি গাইলেন অসামাজিক অ্যালবাম থেকে প্রতিচ্ছবি গানটা।

এরপর আসলেন রাসেল ভাই, তিনি এসেই দুই পাশের বিশালাকৃতি-র স্ক্রিনে ইউনিয়ন লেখার আগে 'রি' যোগ করে দিলেন। তো তারপর বাবনা ভাই আসলেন, উনি গাইলেন সেই বিখ্যাত গান, 'যখন মেঘের চাদর টেনে..', এরপর শান্তির বর্নন অ্যালবাম থেকে গাইলেন ২টা গান, এসময় কিবোর্ডে ছিল রাসেল এর ভাই রোমেল।

যাই হোক, এরমাঝে মিজান এর কয়েকটা গান আর একটা ফাটাফাটি ইন্সট্রেমন্টাল হয়ে যায়।

ফাইনালি, ইয়েস ফাইনালি সন্জয় আসলে দর্শকদের চিৎকার, আনন্দে হল ভরে উঠে। অনেকদিন পর সবাই সন্জয় কে দেখলাম। উনি ১টা ইংলিশ নাম্বার সহ সেই গানগুলি মানে বসে আছি, স্বাধীকার, একটি ছেলে, আশা ইত্যাদি গান গুলি গাইলেন...

আর আমরা বাড়ি ফিরলাম একরাশ আনন্দ নিয়ে, সেই রাতদুপুরে।

ধন্যবাদ ওয়ারফেজ কে [ সকল উদ্যোক্তদের কেও], এমন একটা সন্ধা উপহার দেবার জন্য। তবে সাউন্ড বিষয়ক জ্বালাতনের জন্য কিছুটা হলেও দোষ দেব যদিও উনারা বলবেন যে সাউন্ডএর দায় তো উনাদের না, কিন্তু উনাদের বোঝা উচিৎ ছিল এটা যেকোন ব্যান্ড এর শো নয়, ওয়ারফেজ এর শো। উনারা কেন সারাটা দিন এগুলি চেক করে দেখলেন না? আর বলবে সম্ভব হলে এরকম আর একটা ওপেন এয়ার শো করার জন্য, যেটার টিকেট মুল্য হতে পারে সর্বোচ্চ ১০০টাকা যাতে সমস্ত ওয়ারফেজ ভক্তসহ বর্তমান জেনারেশন এর সবাই সেটা উপভোগ করতে পারে।

অনেক ছবি তুলেছি, কাচা হাতে, তার ২/১টা দিলাম... বাকিগুলি থেকে পারলে পরে আরো দেয়া যাবে।







আবারো ধন্যবাদ ওয়ারফেজ কে।
১৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×