ইদানিং বদলে যাও বা এই জাতীয় শিরোনামে প্রথম আলোর কিছু অ্যাড প্রচারিত হচ্ছে টিভি মিডিয়া তে। এর একটায় দেখা যায় দুইজন লোক হাটার সময় গরীবের খাবারের প্যাকেট ধাক্কা দিয়ে ফেলে দিতে দিতে গরীবের সমস্যা দুরীকরনের ব্যাপারে আলাপ করছেন। তো কালকের সেনাকুন্জে ২ জাতীয় নেত্রীর হাত মিলানো ও কুশল বিনিময় দেখে বা কথা শুনে বা এই নিয়ে মিডিয়ার মাতামাতি দেখে আমার ঐ অ্যাড এর কথা মনে পড়ে। ওখানেও কি দুই নেত্রী তাদের নিজস্ব কথাবার্তা বলে আসলে জাতীকে অপমান করলেন না? উনারা কি নিয়ে কথা বললেন, উনারা কেমন আছেন, পাশাপাশি জেলখানায় ছিলেন, একই জায়গা থেকে খাবার যেত, উনাদের বিনা দোষে জেলে থাকতে হলো. . এইসব। আর মিডিয়া তো যেভাবে মাতামাতি করলো, [মুন্নি সাহা তো বললেন, এই দৃশ্য দেখে অনেকে গোপনে চোখের পানি মুছেছেন!!!!!!!!!!! বছরের সেরা ডায়লগ, আমার মতে!] মনে হল মুক্তিযুদ্ধের পরে কোন একটা ঘটনা ঘটলো কালকে সেনাকুন্জে।
কালকের ঘটনা দেখে আমার এও মনে হয়েছে যে, এটা যদি সেনাবাহিনীর কোন অনুষ্ঠান না হতো, তাহলে কি দুই নেত্রী যেতেন ঐখানে? আসলে কথা হলো, সেনাবাহিনী যেহেতু আমাদের মা-বাপ তো সেখানে না যাই কেমনে? না গেলে যে **** খেতে হতো!!!
আসলে বদলাতে হলে অন্য কারোর মাধ্যমে বদলাতে হয়না, তাইলে যে কয়দিন জেলখানায় ছিলেন সে কয়দিনেই উনারা বদলাতে পারতেন। বদলাতে হলে নিজে থেকে বদলাতে হয়।
[এটা আমার একান্তই নিজস্ব মতামত, এই পোষ্টের মাধ্যমে কাউকে আঘাত করার কোন ইচ্ছা আমার নেই]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


