আমার প্রিয় পোস্ট
- বিকল্প কিছু সার্চ ইঞ্জিন - নাসির খান
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন) - মদন
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- সিনেমা বিষয়ক ওয়েবসাইট তালিকা - ইশতিয়াক জিকো
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার - আবুফয়সাল আহমেদ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- আমার আবারও আশাহত হওয়া - আশাবাদী!!
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- হাইএন্ড কম্পিউটার কতখানি প্রয়োজনীয়? - আশাবাদী!!
ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস
২৬ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৫৮
আমি টেকি লোক না, তবে টেকনোলজি পছন্দ করি। তাই ঘাটাঘাটি করি, উল্টে পাল্টে দেখি। ক'দিন আগে একজন গুগল বুকসের বই পিসিতে ডাউনলোডের টিপস দিলো সা.ইনে। তারপর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। নেটে যত ধরনের ভিডিও দেখানো হয় বা মিউজিক শোনানো হয় বা যত কনটেন্ট যা লোড হতে সময় নেয় এবং ডাউনলোড করা যায় না, তার জন্য এই সিস্টেমটা কাজে লাগতে পারে। সিস্টেমটা কি?
শর্ত: ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে হবে।{যদিও আমি এটা শক্তিশালীভাবে! (Strongly) অপছন্দ করি।}
ইউটিউবে যান। একটা ভিডিও প্লে করতে দিন। অন্য কাজ করতে থাকুন। কিছুক্ষন পর চেক করুন, সেই ভিডিওটা পুরো লোড হয়ে গেছে কিনা। তারপর স্টার্ট>রান>টাইপ করুন Local settings > go to Temporary Internet Files > খুঁজে দেখুন get video নামে বড় সাইজের মানে ৭ মেগাবাইটের উপরে কোন ফাইল আছে কিনা । থাকলে কপি করে ডেস্কটপ বা অন্য কোন ড্রাইভে পেস্ট করুন। এরপর একে কোন ফ্লাশ প্লেয়ার বা মিডিয়া প্লেয়ার ক্লাসিকে চালান। মজা দেখুন!
হয়ত এভাবেই সবধরনের স্ট্রিমিং সাইট থেকে মিডিয়া ডাউনলোড করা যাবে।
একই ভাবে গুগল বুকস থেকে বই ডাউনলোড করতে পারেন। প্রথমে আইই ব্যবহার করে গুগল বুকসে আপনার প্রয়োজনিয় বইটি ব্রাউজ করুন। এরপর স্টার্ট>রান>টাইপ করুন Local settings > go to Temporary Internet Files > খুঁজে দেখুন PNG এক্সটেনশন সহ কোন ফাইল আছে কিনা। সেগুলো কপি করে ডেস্কটপে পেস্ট করুন। দেখুন কোনটা আপনার প্রয়োজনীয় ফাইল। মজার, তাই না?
আরও মজা আছে। ধরেন, বইগুলো এডিট করতে হবে। কি করবেন? প্রথমে ফটোশপে বা অন্যকোন ছবি এডিটিং সফটওয়ারে ফাইলগুলোর ফাইল ফরম্যাট বদলে নিন। মানে PNG কে TIFF এ সেভ করুন। আপনি কি অফিস ২০০৩ ইউজ করেন? তবে এই TIFF ফাইলকে এমএস ডকুমেন্ট ইমেজিং-এ ওপেন করুন। ওসিআর রান করুন। এরপর সেভ করুন। ডেস্কপটে একই নামে একটি HTML ফাইলে সেভ হবে। এটা ওয়ার্ডে খুলুন। এবার ইচ্ছে মতো এডিট করুন। যদি অফিস ২০০৩ না থাকে তবে অন্য সিস্টেম আছে। সম্ভবত অফিস এক্সপি তেও এই ফিচারটা আছে। আর কিছু ওসিআর সফট আছে,যেখানে অফিসের কাজটা করে নেয়া যায়। যেমন .....একটারও নাম মনে আসছেনা, আপনারা কেউ কি বলতে পারেন? (সিডিতে আছে, সিডি চালিয়ে দেখতে হবে, আলসেমির কারনে দেখতে ইচ্ছে করছে না)।
এভাবে মোটামুটি সব সাইট থেকেই ডাউনলোড করা যাবে। তবে আমি এটা নিশ্চিত না। কারন খুব কম সাইট থেকেই আমি এটা পরীক্ষা করে দেখেছি। আমাকে জানান কোন সাইটে পারা গেল না। এনজয়!
চিকনমিয়া বলেছেন:
খারাপ না
লেখক বলেছেন: আরেকটু দয়া করেন, একটা মাইনাস দিয়া যান!!
পারভেজ বলেছেন:
বস মারাত্নক।
লেখক বলেছেন: কে মারাত্নক? বস না টিপস্?
আর আমি নাদান লোক, বস না। বস হলো ত্রিভুজ।
লেখক বলেছেন: শুনে ভাল লাগলো।
অহনা বলেছেন:
হ্যা! মজার, তবে একবার ট্রাই করে দেখি!
আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন:
বুদ্ধিটা তো ভালই ... আজই পরীক্ষা করে দেখতে হবে .... ধন্যবাদ আপনাকে ....
ইন্টেল বলেছেন:
Minus+minus
বিবেক সত্যি বলেছেন:
পেলাম না । ৬ মিনিটের একটা ইউটিউব ভিডিও লোড করেছি । কিন্তু Temporary Internet Files এ get video নামে কোন ফাইল নেই । সবচেয়ে বড় যেটা আছে তার সাইজ ৫৯ কেবি ।
লেখক বলেছেন: আপনি মজিলা ইউজ করেছেন না ইন্টারনেট এক্সপ্লোরার?
অবশ্যই ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতে হবে।
অক্ষর বলেছেন:
এ্যাড করে রাখলাম, পরে দেখবো
লেখক বলেছেন: দেখে জানাবেন কিন্তু!
বিবর্তনবাদী বলেছেন:
জট্টিল
লেখক বলেছেন: ধন্নবাদ!!
লেখক বলেছেন: কাজ হইচে? কি নামাইল্যান?
ত্রিভুজ বলেছেন:
ইউটিউবের ট্রিকটা কাজ করার কথা.. যদিনা ইউটিউব সিস্টেম পরিবর্তন করে থাকে। এইসব সাইটগুলো দুইদিন পর পর সিস্টেম পরিবর্তন করে.. তবে অনেক থার্ডপার্টি সাইট আছে যেগুলো ইউটিউব ভিডিও ডাউনলোড করার ব্যবস্থা রেখেছে। তেমনি একটি হলো http://catchtube.com/ .. ব্যবহার করে দেখতে পারেন।বই সেভ করা এবং এডিট করার ট্রিকের জন্য ধন্যবাদ। অনেক গবেষণা করেছেন বুঝা যাচ্ছে। +
আইটি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে নিয়মিত লিখুন... নিজের জানাটা অন্যের সাথে শেয়ার করার মজাই আলাদা। পোস্টটি কম্পিউটার গ্রুপে রাখলে ব্লগাররা সহজেই খুঁজে পেতে পারতো। এডিট করে নিচ থেকে গ্রুপ নির্বাচন করে দিন। আর গ্রুপের সদস্য না হয়ে থাকলে আবেদন করুন-
http://www.somewhereinblog.net/group/computer
ভাল থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আশরাফ মাহমুদ বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও। কাজ হয়েছে?
রহস্য বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ।
হুমায়ুন কবির হাকিম বলেছেন:
আমি এরকমই ভাবছিলাম.........থ্যঙ্কস এনিওয়ে.........
লেখক বলেছেন: অাপনাকেও ধন্যবাদ।


















