আরো কিছুক্ষন অপেক্ষায় থাকি
আরো কিছুক্ষন দৃষ্টির সীমানায় তাকাই,
যদি তোমাকে দেখা যায়,
যদি ঐ নীলের সাথে মিল করে শাড়ি পড়?
হয়তো মিশে আছো ঐ নীলে, বোঝা যাচ্ছে না!
আরো কিছু অলস সময় কাটাই,
যদি তুমি সময় ভুলে যাও,
যদি তোমার হাতের ঘড়িটা বন্ধ হয়ে যায়,
অথবা বাসারটা, অথবা সবার?
আরো কিছু উদাস হাওয়া গায়ে লাগাই, হয়তো উদাসী তোমার মন,
মনের জানালায় ঐ একি উদাস হাওয়া?
আরো কিছুক্ষন ঘাসের সাথে কথা বলি,
সবুজ সবুজ সব ভাবনা,
আরো সবুজ হয়ে যায় আমার ক্লান্ত ঘামে।।
আরো কিছুক্ষন অপেক্ষায় থাকি,
এক দুই কত বছর,যুগ?
মোবাইল এর সাদা পর্দা জুড়ে অলস সময়ের চিহ্ন,
সময়কে ছাপিয়ে তোমার নাম উঠে না,
আরো কিছুক্ষন অপেক্ষায় থাকি,
আরো কিছুক্ষন ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

