পারি নাই আমি সময়কে হারাতে, পারি নাই পেতে প্রিয়ার স্পর্শ,
পারি নাই যেতে স্বপ্নের কাছে, জ্বলে পুড়ে সব হল ভস্ম।
গগন ভেদিয়া মোর হাহাকার, ছুতে পারে নাই খোদার আসর,
পরাজিত আমি সময়ের কাছে, ভাগ্য আমার প্রানের দোসর।।
দূরে শোনা যায় সানাই এর সুর, আরো বাদ্য মধুর কত,
হ্রদয় ছিড়িয়া সে প্রিয় তান, বাজে বুকে শেলের মত।
দেখিব তাহারে বধুর সাজে, নয়ন ভরিয়া অশ্রু জলে,
লাজুক হাসিয়া বলিবে আমায়, "হইব তোমার ওই পরকালে!"
প্রহর গুনিব, বছর গুনিব, থাকিব আরো সময়ের পরে,
আকাশের পর তারাদের ছেড়ে, নক্ষত্রবছর ধরে।
একদিন মোরা হইব আপন, ভাসিব ঐ মেঘেদের সাথে,
হারাইবনা প্রিয় যত ক্ষন, অযাচিত সময় স্রোতে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


