এ কাঠফাটা রোদের দুপুরে হঠাৎ কিসের উৎসব?
কিসের কোলাহল,আনন্দ ধ্বনি?
সমস্ত পাড়া মেতেছে যেন
নিদারুন কোন যজ্ঞে!
গৃহিণীরা মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে জানালায়,বারান্দায়;
তাদের আহত কন্ঠ।
বৃদ্ধরা উদাসীন,শিশুরা শেখে।
কিশোরীরা মুখ ঢেকে পালায় -
লজ্জায় নাকি ভয়ে।
অবশেষে,
ছেলেটিকে তারা মেরেই ফেলেছে।
পরে,
পুলিশ আসলে সবাই তৃপ্তি সহকারে বাড়ী ফেরে।
কোমল হৃদয় মহিলাদের ফিসফিসানি ,
উৎসুক দৃষ্টি থেমে যায়।
গলিতে রক্তের দাগও মুছে যায় একসময়।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




