কমলদাশ গুপ্তের গান
২৩ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কমলদাশ গুপ্ত জন্মগ্রহন করেন ১৯১২ সালের ২৮ই জুলাই যশোরের কালিয়া গ্রামে।আধুনিক গানের সুরের বৈচিত্রে তার অবদান অসামান্য। শুধুমাত্র বাংলা নয় হিন্দী,উর্দু, তামিল, তেলেগু ভাষার গানেও তিনি সুরারোপ করেছেন। তার গানের প্রখ্যাত শিল্পিদের মধ্যে জগন্ময় মিত্র, সত্য মুখার্জী, হেমন্ত মুখার্জী, তালাত মাহমুদ, ইন্দুবালা, ফিরোজা বেগম অন্যতম। এদের মাঝে নজরুলগীতির কিংবদন্তী ফিরোজা বেগম তার সহধর্মীনি। কাজী নজরুল ইসলামের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। তিনি প্রায় ৪০০ নজরুল সংগীতে সুরারোপ করেছেন। তার মোট সুরারোপিত গানের সংখ্যা প্রায় ৮০০০। দীর্ঘ ৩০ বছর HMV-এর প্রধান সুরকার হিসেবে কাজ করার পর ১৯৭৪ সালের ২০শে জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন।
এই কি গো শেষ দান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান।
মোর আরো কথা, আরো কথা ছিলো বাকি
আরো প্রেম আরো গান।
ক্ষনিকের মালাখানি
তবে কেন দিয়েছিলে আনি
কেন হয়েছিলো শুরু
হবে যদি অবসান।
যে পথে গিয়াছো তুমি
আজ সেই পথে হায়
আমার ভুবন হতে বসন্ত চলে যায়।
হারানো দিনের লাগি
প্রেম তবু রহে জাগি
নয়নে দুলিয়া উঠে
হৃদয়ের অভিমান।
ডাউন লোড
এই কি গো শেষ দান
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন