কেমন আছ বলতো।
--- জানিনা ।
তুমি আর কি কি জাননা ।
--- বাংলেদেশের আজকের এই যে অবস্থা ,তাতে কি তোমার কোন মাথা ব্যথা নেই ।সেদিকে খেয়াল কর তুমি ?
কি অবস্থা শুনি ?
- -- র্নিবাচন আসছে সে নিয়ে তোমার কোন পরিকল্পনা ।কাকে ভোট দিবে বলোতো ।
আরে রাখও তোমার র্নিবাচন, তোমাকে একটু ভালো বাসতে দাও ।কতদিন দেখিনা তোমাকে প্রান খুলে ।
--- গায়ে হাত দিবা না ।
জানো ,বাবা বলেছে মহাজোট,মা ঐক্যজোট,চাচা আবার ধর্ম নিয়ে একটু নাড়াচাড়া করে বুঝছ ; আমি বলি কি ,চাচা কে একবার শেষ সুযোগটা দেয়া উচিৎ ।
সেইম শিট ডিফারেন্ট এ্যাসহোল ।
--- কি বললা ।আচ্ছা ,তোমার কি দেশ নিয়ে ভাবতে ইচ্ছে করেনা ।
দ্যাখো, আজকের রাতটা কি চমৎকার, ধর পৃথিবীতে থেকে অক্সিজেন বিদায় নিল ।তখন আমি তোমাকে কিভাবে ভালোবাসব বলতো ।একটা গান ধরো । নতুন একটা ছবি আসছে জানো । গান গুলো যে কি চমৎকার ।
---- তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাওনি ।এই আবার - গায়ে হাত দিবানা ,বলছিনা ।দেশের কথা বলো ।
সেতো আমি অনেক বলেছি ,হানি । ক্লান্ত ।কেউ শোনেনি ।আর তুমি এতক্ষন ধরে যে বকবক করলে, তাদের কথা শুনলে আমার প্রসাবের চাপ আসে । মনে হয় একেবারে ........ ৩৭টি বছরে এরা ব্যর্থ ।আর ভোটের কথা বললা না । সত্যি করে বলতো ,এরা কি আমার ভোট পাবার যোগ্যতা রাখে ।
--- তাই বলে.......
কোন বলাবলি নাই ,অনেক শীত করছে । ঘরে চল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


