যারা ভাবছেন নির্বাচন নিয়ে , তাদের কে আমন্ত্রন জানাচ্ছি কিছু একটা করার জন্যে ।কি করার আছে? কি করা যায় ।
তবে এই আমন্ত্রন সবার জন্য নয় ।যারা ভাবছেন এবার কেউ কাউকে ভোট দেবেন না , কিংবা আপনাদের ভাবনায় এমন কিছু কাজ করে -যে ভোট দেবার মত কেউ নেই ।তাদেরকেই এই আমন্ত্রন ।এছাড়াও কিছু সর্ত আছে যারা পুরণ করতে সামর্থ শুধু তাদের জন্যে;
একটা সচেতনামুলক র্র্যালি বের করা হবে । র্নিবাচন পর্যন্ত ।প্রতিদিন দুই ঘন্টা করে ।অবশ্য এই দুই ঘন্টা আলোচনা সাপেক্ষে বের করা হবে ।
র্র্যালি থিম:
১) যুদ্ধপরাধীদের কেউ ভোট দেবেন না ।
২) চেন্জ উই নিড ।
র্র্যালি কস্টিউম,প্রপস:
১) কালো টি-শার্ট ,ট্রাউজার ২)বাইসাইকেল ৩)বাংলাদেশেরে পতাকা(মাথায় বাধার মত সাইজ)
র্র্যালি স্থান ও সময়: ঢাকা শহর ,১লা ডিসে০৪ থেকে নির্বাচন পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টা ।
র্র্যালি শর্ত :
১) প্রত্যেককেই আলাদা আলাদা ভাবে তৈরী হতে হবে ।এই দুই ঘন্টার জন্য যাবতীয় খরছ (যেমন :কালো টি-শার্ট ,ট্রাউজার,পতাকা,সাইকেল)নিজ নিজ করার মত সামর্থ থাকতে হবে ।
২) সাইকেল চালনায় পারর্দশী হতে হবে ।নিজের একটা সাইকেল থাকতে হবে কিংবা ম্যানেজ করার মত মানষিকতা থাকতে হবে ।
৩) ২৪ ঘন্টায় যে কোন দুই ঘন্টা ব্যয় করার মত মানষিকতা থাকতে হবে ।যেটা অবশ্যই আলোচনা সাপেক্ষে বের করা হবে ।
৪)ব্যাক্তিগত ভাবে যদি কেই কোন দলকে সার্পোট করেন ,তারা এখানে আসবেন না ।
৫)যে কোন সমস্যা অতিক্রম করার সাহস থাকতে হবে ।
৬) আসন সংখ্যা ১০জন ।তবে বিশেষ বিবেচনায় বাড়ানো যেতে পারে ।
র্র্যালি অসম্ভবনা :
যদিও আশা করি কোন সমস্যা হবে না-তবুও ফুলিশ,ফ্যাগ,অসমালোচক এদের কাছে আঘাত পাবার সম্ভাবনা আছে ।
যারা কোন কিছুতেই ভয় পাননা কিংবা ভাবেন যে ভয় পাবার মত কিছু নেই তারা আসুন ভাই ,একটা কিছু করি নি:সার্থ ভাবে ।
যোগাযোগ:
এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


