আমার র্নিবাচন নিয়ে ভাবনার একটা বিন্দু ছড়িয়ে ছিলাম এখানে,কারও কাছ থেকে কোন সাড়া পেলাম না এমনকি কেউ কোন কমেন্ট কিংবা কি করা যায় ,সে রকম কোন পরিকল্পনার কথাও জানালো না ।
শুধু সবাই বলে কিছু একটা করতে ,কিছু একটা করতে।কিন্তু কে করবে বললেই সবার মুখ বন্ধ ।কেই এগিয়ে আসে না ।তবে ভেবোনা আজ তোমাদের কাছ থেকে যে সারা মিলল না সেই ক্ষোভে আমি আরও একবার মাথা উঁচু করে বলছি,
"তোমাদের কাছে আগুন্তুক বলে ভেবোনা ,বাস্তবতায় আমি এখনও নাবালক ।নি:শব্দের ভেতরে যে শব্দ খেলা করে ভেবোনা
তা কম কষ্ট কিংবা অদ্ভুত যন্ত্রনা তোমাদের দেবেনা ।মরে গেলেও বাতাসের ধুলিকণায় তোমরা চিৎকার করে ডাকবে আমায় ।অবহেলায় যখন ফিরিয়ে দিয়েছিলে একদিন তখন কিন্তু আমার ছিল ভরা যেীবন ।
দেহের পুরুত্বে আর বির্যের ঘনত্বে আমি ছিলাম আগুনের ফুলকি ,
তোমাদের জ্বালিয়ে দেবার জন্যে জন্মেছিলাম ।কিন্তু তোমরা আমাকে গ্রহন করোনি তোমাদের ভাবনায় কি এটা কখনই আসেনি যে শতাব্দিতে তোমরা নিছক খেলা করছ তা আমার কাছে বড় পুরোনো ।তোমাদের জন্যে সাদা রক্ত বিলিয়ে দিতে কখনই কার্পোন্য করিনি ,
বরং ভালোইবেসেছিলাম তোমাদের ।তোমরা যখন জোছনা কে দেখে ভয় পেয়েছিলেআমি বলেছিলাম সেগুলো আমার কান্না ,তোমাদের পথচলার সহযাত্রি ।অন্ধকারে হাসতে পারবে প্রান খুলে ।একঘরে থাকলেই কিন্তু হয়না পাশাপাশি থাকাআর ভালোবাসি বললেই হয়না ভালোবাসা ।
তবুও তোমাদের মুক্তিই আমার প্রত্যাশা ভালো থেকো ।"
সবাই যার যার ধান্ধা নিয়ে আছও তোমরা ।যাই হোক শুধু একটা কথা বলি ,এই দিন দিন নয় আরও দিন আছে ।
তবে প্রথম আলো ব্লগ সম্প্রদায় মডারেটরদের ধন্যবাদ লেখাটিকে ফিচার রাইটিং হিসেবে বিবেচনা করার জন্যে ।
চেন্জ অবশ্যই আসবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


