একদিন উৎসব হবে বর্বরতার !
ঝিঝিপোকা রং বদলে হবে ধুসর বিষপোকা।
ইটের ভাটায় শীতার্ত জাহাজ,
সমুদ্রে জলপাই গাড়ী..
বোমারু বিমান উবু হয়ে পরে থাকবে
শতাব্দীর বটগাছতলায়।
বিলাসবহুল অট্টালিকারা হাতজোড় করে
ঠাঁই চাইবে প্রাচীন গুহার দ্বারে ।
ক্যালেন্ডারের পাতা থেকে
খসে পরবে নির্লিপ্ত কিছু সাদাকালো ইতিহাস !
সভ্যতার পিঠে লাথি মেরে
মশাল মিছিল বের করবে আদিম মানুষেরা...
তখন হাটে বেচাকেনা হবে অস্হিমজ্জা, হাড় , কারো কারো জমাট দুঃখ !
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





