সংক্ষিপ্ত পোশাক পরিহিতা ওয়েট্রেস
ক্লান্তিকর হাসি ঠোঁটে মেখে নিয়ে
শেষ বখশিশ্টি গুঁজে নেবার অপেক্ষায়....
জুয়াড়ির লালচোখে যেনো দুলে ওঠে
জীবনের পেন্ডুলাম...
পুরোনো মদের কি নেশা ...বুঝি সেই জানে !
ধূর্তরাতের কাছে হেরে যাওয়া নিঃস্ব জুয়াড়ির
লেডিলাক দ্রুত প্রস্হানের জন্যে প্রস্তুত...
পড়ে থাকে.......
টাকিলার গ্লাস,
একখন্ড লেবু,
রাজারাণীর পাতাবাহারী বাগান,
আর হোটেলের রক্তাক্ত সাদা বালিশ !
মোহাভি মরুভূমির বুক চিরে লিখে যায়
একটি বিদায়ী চিরকুট ----" চাহিবা মাত্র ইহার
বাহককে দিতে বাধ্য থাকিবে....."
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


