আমার প্রিয় পোস্ট

জলের অহং

জলরঙ ও একটি সাদা ঘোড়া

২৩ শে মে, ২০০৯ সকাল ৮:১৬

শেয়ারঃ
0 0 0

জলরঙ ও একটি সাদা ঘোড়া




ফর্সা মেয়েটি হেসে ওঠে
ফসফরাসের নদীর ভেতর
দেহভাঁজে লেপ্টে থাকে
বালুচরীচাঁদ।

ঢেউয়ের স্ফীত আঙুলেরা
শেওলাশাড়ীর খানিকটা সরিয়ে দিয়ে
মৃতজোছনার কাব্য লিখে।

ক'ফোঁটা জলজ গন্ধ
প্রবালপাড়ের সাদা ঘোড়াটিকে
তাড়া করে..

মাছরাঙাদের নৈশভোজ
ঐ ঝিনুকতারার স্বপ্নসূতো
আর ধীবরকন্যার সাদা ঘোড়াটির
কে যেন ছবি আঁকে
আনমনে
জলের ক্যানভাসে !


 

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৯ রাত ১২:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে মে, ২০০৯ সকাল ৮:২০
ইমন জুবায়ের বলেছেন: বরাবরের মতোই প্রগাঢ় পরাবাস্তব।
চমৎকার একটি কবিতা ...

ক'ফোঁটা জলজ গন্ধ
প্রবালপাড়ের সাদা ঘোড়াটিকে
তাড়া করে..

... উপহার দেওয়ার জন্য ধন্যবাদ নম্রতাকে।
২৩ শে মে, ২০০৯ সকাল ৮:২৪

লেখক বলেছেন: ইমন , আপনার লেখাও আমাদের পরম পাওয়া ...প্রতিদিন !

২. ২৩ শে মে, ২০০৯ সকাল ৮:২৭
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন:

ফসফরাসের নদীর ভেতর
দেহভাঁজে লেপ্টে থাকে
বালুচোরিচাঁদ।

ভাল থাকুন।
২৩ শে মে, ২০০৯ সকাল ৮:৪২

লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন !

২৩ শে মে, ২০০৯ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: সহজ কবিতা লেখা কঠিন কাজ ! :(
চেষ্টা করবো তাও কোন একদিন !

৪. ২৩ শে মে, ২০০৯ সকাল ৮:৩৫
পারভেজ বলেছেন: চমৎকার!
পরাবাস্তবতার দৃশ্যকল্পে অসাধারণ ছবি তৈরী হলো।
২৩ শে মে, ২০০৯ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ পারভেজ!

৫. ২৩ শে মে, ২০০৯ সকাল ৮:৫৪
মে ঘ দূ ত বলেছেন: ভালো লাগলো। সমুদ্র সমুদ্র একটা গন্ধ আছে।
২৩ শে মে, ২০০৯ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: সেন্টমার্টিনের কিছু স্মৃতি ..!

৬. ২৩ শে মে, ২০০৯ সকাল ৯:২৪
কবিতার আড্ডা বলেছেন: ধারুন কবিতা খুব ভালো লেগেছে।

ভাই ক্ষমা করবেন +দিতে গিয়ে ভুল বসতো মাইনাছে ঠিক পরে গেছে।
ধয়া করে মাফ করে দেবেন।


২৩ শে মে, ২০০৯ সকাল ৯:৫৪

লেখক বলেছেন:

৭. ২৩ শে মে, ২০০৯ সকাল ৯:৩৫
কালপুরুষ বলেছেন: অনেক অনেক সুন্দর কবিতা। সকাল সকাল মন ভাল করে দিল।

কিছু বানান শুদ্ধ করে নিও।

বালুচরী চাঁদ, স্বপ্নসূতো, আঁকে - হবে।
২৩ শে মে, ২০০৯ সকাল ১০:১৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা !

৮. ২৩ শে মে, ২০০৯ সকাল ১০:৩০
চৌধুরী ইশতিয়াক সাদমানী বলেছেন: ফিলোসফির গন্ধ পাচ্ছি ... পরবাস্তবতার মোড়কে মোড়ানো ...

ভালো হয়েছে ... ধন্যাপাতা ...
২৩ শে মে, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ !

২৩ শে মে, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা !

১০. ২৪ শে মে, ২০০৯ রাত ১২:৫৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
জলরঙ ও একটি শাদাঘোড়া
__________________________________

অসাধারণ




কবিতার জন্যে কাব্যিকা
__________________________________

শ্যাওলার শাড়িতে তার কফোঁটা রোদের সুচ বুনে চলে
প্রথমসুতোর শাদাপাড়
সে আর ঘুম পাশাপাশি জাগে উপত্যকায় দুপাশে রেখে
তাহাদের উথালপাহাড়

__________________________________

শুভঘুম, কবি
২৪ শে মে, ২০০৯ দুপুর ২:০৯

লেখক বলেছেন:

নিমগ্ন কবির কাব্যিকা
_____________

শ্যাওলার শাড়িতে তার কফোঁটা রোদের সুচ বুনে চলে
প্রথমসুতোর শাদাপাড়
সে আর ঘুম পাশাপাশি জাগে উপত্যকায় দুপাশে রেখে
তাহাদের উথালপাহাড়
-------------------------
কবিকে শুভেচ্ছা..
কুয়াশা আড়ালে
যার কবিতার খাতা !

২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: দি প্রণাম ! আপনাকে জলপাইরঙ খুব মানায় !

১২. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:২০
সবাক বলেছেন:
নোয়াখাইল্যা মাইয়্যারা দেই অন বালা বালা কবিতা লিকে!

চিত্রকল্পটা খুব সুন্দর।







=========
প্রনবদা'র কবিতার আবৃত্তি পাঠানোয় সাধুবাদ।
২৪ শে মে, ২০০৯ বিকাল ৩:০২

লেখক বলেছেন: দেশী বলে কথা ! :)

১৩. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৪৮
নবজন্ম বলেছেন: ভালোবাসি শুধু তোমাকে , শুধুই তোমাকে।
কবি -----কে নয় , শুধুই কবিতাকে।
২৫ শে মে, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: কবি ও কবিতা !

১৪. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:৫৬
নবজন্ম বলেছেন:

ভালোবাসি শুধু তোমাকে ,
শুধুই তোমাকে।
কবি -----কে নয় ,
শুধুই কবিতাকে।
- - - - - - - - - - - - - - - -- - -- -- - - -- -
----------- - - - কবির প্রাণ হলো কবিতা
কবিতার প্রাণ হলো ভাষা
আর ভাষার প্রাণ হলো প্রাঞ্জ্যলতা।
২৫ শে মে, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: কবিতার নবজন্ম !

১৫. ২৪ শে মে, ২০০৯ রাত ৮:৫৬
ভাস্কর চৌধুরী বলেছেন:

অসাধারণ.......যেন হাজার সাধারণের বাইরে.......
জল সুতোয় হাজার রঙ
আর
বর্ণমালার ছাইফোটা কিছূ শব্দ
আর কিছু যোগ-বিয়োগ
//////////////////////////////////////
কে যেন ছবি আঁকে
আনমনে
জলের ক্যনভাসে !

কে ?

স্বপ্ন সুতোয় বোনা একরাশ জমানো কথা
যে কথা বলা হয়
সময়ে অসময়ে
আর তীব্রতর সেই ছায়াপথ দেখি
তার পদচিহৃ পড়ে থাকে
সেই জলের ক্যানভাসে !

অসম্ভব সুন্দর একটি কবিতার জন্য তালমাটাল এক যুবকের কিছু কথোপকথন !!!!!

সো ভালো থাকা হয় যেন শব্দের চারিপাশে!!!

২৫ শে মে, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: কে ছবি আঁকে ? তারে কি আমি চিনি....শুধু জানি ঘোরের ভেতর তার নিত্য আসা যাওয়া ....।

--------------
তালমাটাল যুবকের এলোমেলো কথন , কখন যে কবিতা হয়ে যায় ...সে তা নিজেও জানে না !

ভাস্করদা আপনি ভাল থাকুন ..।

১৬. ২৪ শে মে, ২০০৯ রাত ৯:০২
সহেলী বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ।
২৫ শে মে, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: ভাল থেকো সহেলী !

১৭. ২৪ শে মে, ২০০৯ রাত ১০:০৪
অদৃশ্য বলেছেন: নম্রতা.....................খুব ভালো লাগলো। খুব ভালো লিখেছেন।

''কে যেন ছবি আঁকে
আনমনে
জলের ক্যনভাসে !''

''ফসফরাসের নদীর ভেতর
দেহভাঁজে লেপ্টে থাকে
বালুচরীচাঁদ।''...................সত্যই সুন্দর........


শুভকামনা..............
২৫ শে মে, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন: অদৃশ্য----------নামটাই যেন একটি কবিতা !

১৮. ২৪ শে মে, ২০০৯ রাত ১১:২৫
আবু সালেহ বলেছেন: কে যেন ছবি আঁকে
আনমনে
জলের ক্যনভাসে !


স্বপ্নময় কিছু কথা.....যেখানে খেলে যায় জলরঙ্গ...
ভালো লাগা আর স্পর্শ করা হৃদয়....
২৫ শে মে, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: হৃদয়ে জলরঙ !

ধন্যবাদ সালেহ !

১৯. ২৫ শে মে, ২০০৯ রাত ১২:৪৬
মিলটনরহমান বলেছেন: ঢেউয়ের স্ফীত আঙুলেরা
শেওলাশাড়ীর খানিকটা সরিয়ে দিয়ে
মৃত জোছনার কাব্য লিখে।



বাহ!
২৫ শে মে, ২০০৯ দুপুর ২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ কবি !

২৫ শে মে, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: পাঠ করার জন্যে ধন্যবাদ !

২১. ২৫ শে মে, ২০০৯ রাত ২:৫৫
আশরাফ মাহমুদ বলেছেন: ফসফরাসের নদীর ভেতর
দেহভাঁজে লেপ্টে থাকে
বালুচরীচাঁদ

-----------

চমৎকার।

শেষাংশে হোঁচট খেলাম।
২৫ শে মে, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: আশরাফ ধন্যবাদ !

২২. ২৫ শে মে, ২০০৯ রাত ২:৫৬
ফকির ইলিয়াস বলেছেন: ক'ফোঁটা জলজ গন্ধ
প্রবালপাড়ের সাদা ঘোড়াটিকে
তাড়া করে..

পড়ে যাই তন্ময় হয়ে .....
২৭ শে মে, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: কবি , আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে !

২৩. ২৫ শে মে, ২০০৯ সকাল ৯:৩০
শূন্য আরণ্যক বলেছেন: বুঝি নাই

কিন্তু পড়ে বেশ আরাম পেয়েছি :)

+++
২৭ শে মে, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ আরণ্যক !

২৪. ২৫ শে মে, ২০০৯ দুপুর ১:৩৫
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:

একটা কথা কই, মনে হয় এটা আমারই একান্ত সমস্যা।

সবটা বেশ পড়ছিলাম,

ফর্সা মেয়েটি হেসে ওঠে
ফসফরাসের নদীর ভেতর
দেহভাঁজে লেপ্টে থাকে
বালুচরীচাঁদ।

ঢেউয়ের স্ফীত আঙুলেরা
শেওলাশাড়ীর খানিকটা সরিয়ে দিয়ে
মৃতজোছনার কাব্য লিখে।

এই পর্যন্তই তো কবিতাটা কম্প্লিট।

ঠিক আছে আরও গেল, কিন্তু 'আনমনে
জলের ক্যানভাসে !' এর কি আর দরকার পড়ে, অতিকথন মনে হয় না। সবকিছুই কি বলে দিতে হবে। এইটা নয় আমরা আবিস্কার করলাম।

এর বদলে আপনি সেই লাইটাও ঢুকিয়ে দিতে পারেন, কবিতারা আজ জেনে গেছে............।
২৭ শে মে, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: আমি গরীব মানুষ , হাতের লেখা খারাপ , গাছে উঠতে পারিনা। :(

২৫. ২৫ শে মে, ২০০৯ বিকাল ৩:৫৩
ঋভু অনিকেত বলেছেন: জল রঙে সাদা ঘোড়া

কবিতা..............
অপূর্ব কবির ভাবনার জগৎ!

নম্রতা বরাবরের মতো তাঁর নামের দূর্নাম(সুনাম)
অক্ষুন্ন রেখে..............কঠিনস্য কঠিন হচ্ছে।
২৭ শে মে, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: কঠিনস্য কঠিন হচ্ছি ? :) কি যে বলেন কবি !

২৬. ২৬ শে মে, ২০০৯ রাত ১২:৫৯
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
সে তো মনোটোনাস
ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে
মেলা এবং হট্টগোলে নিঝুম
নিপাট একা
কেউ দেখে না গুটানো আস্তিন
এবং তার বয়স

সিগারেটের প‌্যাকেট পড়ে আছে
মৃত এবং লাল
গন্ধহীন
তার দিকেই তাকিয়ে থাকে
২৭ শে মে, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: গান বলে মনে হচ্ছে ...সুন্দর !

২৭. ২৬ শে মে, ২০০৯ রাত ৩:০২
সুদীপ চৌধুরী বলেছেন:
জল, জলের ধার---সব মিলে হেব্বি লাগলো। এলিমেন্টগুলো অনেক কমপেক্ট মনে হলো। ভাবনাগুলো বিকেন্দ্রিক হয়ে যায় না।
২৭ শে মে, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: সুদীপ , আমি আবারো বলছি ....আপনার কবিতা আমার কখনো মনোটনাস লাগে না ! এটা একটা অবাক ব্যপার !

২৭ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: সরি অন্তিম !

৩১ নং মন্তব্যের উত্তর দেখুন !

২৯. ২৬ শে মে, ২০০৯ সকাল ১০:২৯
সোজা কথা বলেছেন: শুরুটা অসাধারণ । এটুকুর জন্য +++
পরের টুকু কেমন যেন জটিল হয়ে গিয়েছে ...

ফর্সা মেয়েটি হেসে ওঠে
ফসফরাসের নদীর ভেতর
দেহভাঁজে লেপ্টে থাকে
বালুচরীচাঁদ।

২৭ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ! ভাল থাকুন !

৩০. ২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:০৯
জলপাই দেশি বলেছেন: ভালো লাগা রেখে গেলাম। ভালো থাকুন। আরো লিখুন।
২৭ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন!

৩১. ২৭ শে মে, ২০০৯ সকাল ১১:৫৭
আন্দালীব বলেছেন: প্রথম দুই স্তবক তো খুব সুন্দর ছবি এঁকেছে। জোস। খুবি কাব্যিক আবহ।
------------
"মাছরাঙ্গা" কে একটু উটকো-ই লেগেছে রাতদৃশ্যে। তার মানে এমন নয় যে, মাছরাঙ্গাদের কোন নকচার্নাল সিকোয়েন্স থাকতে নেই। তবু যেন অন্য কিছু ভাবা যেতো এখানে। কেননা, মৃতজোৎস্নায় খুব ঝলমলে নয় মাছরাঙ্গার ডানার উদ্ভাস।
-----------

শুভেচ্ছা।


২৭ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: সেন্টমার্টিন দ্বীপের একটি স্মৃতির কথা মনে করে লেখা ! সেদিন
জোছনা ছিল আলোআধাঁরী , ফসফরাসে ডোবা সেই সাতারু , নিমগ্ন এক কবি আর কিছু জলজগন্ধ ! আমি শুধুই নীরব দর্শক হয়তো ছিলাম না....আমার স্বপ্লের ঘোড়াও ছিল...!

----
কবি, আপনার এক কবিতা আমাকে নতুন করে মনে করিয়ে দিয়েছে..!

৩২. ২৭ শে মে, ২০০৯ দুপুর ১:০৫
আন্দালীব বলেছেন: সাধুসন্তের এলাকায় এখনো যাওয়া হয়নি আমার। :(

-----------
মনে করানোর বিষয়টি কখনো বেশ মজার।

স্পার্ক টু আ ফ্লেম...
২৭ শে মে, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: সেভ ইট ফোর সামওয়ান স্পেশাল !

--------------
ইয়েস ! ইনডিড !

২৯ শে মে, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: কিছু বলতে চাইছেন কি ?

৩৪. ০১ লা জুন, ২০০৯ দুপুর ১:৫৯
আমি ও আমরা বলেছেন: জোশ হইছে.

কাজের সাগরে ডুবাডুবি খেলি। তুই কেমন? সবাই ভালো আছে তবে তোর ভাতিজার একটু জ্বর।
০৩ রা জুন, ২০০৯ দুপুর ১২:০১

লেখক বলেছেন: আহারে আমার ভাইপোটার বড়ই কষ্ট ! :(

৩৫. ০২ রা জুন, ২০০৯ রাত ৩:৩২
গেওর্গে আব্বাস বলেছেন: ফর্সা মেয়েটি হেসে ওঠে
ফসফরাসের নদীর ভেতর
দেহভাঁজে লেপ্টে থাকে
বালুচরীচাঁদ।
------------------------------------------------------------------

স্নিগ্ধ।

মঙ্গলার্থে...
০৩ রা জুন, ২০০৯ দুপুর ১২:০২

লেখক বলেছেন: অনেকদিন পর কবি আপনার দেখা পেলাম ! ভাল আছেন কি ?

৩৬. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:১৯
আমি ও আমরা বলেছেন: গতকাল সে ক্রীম এর কৌটার ছিপির (ঢাকনা) ভেতর যে আলাদা শক্ত প্লাষ্টিক থাকে তা গিলে ফেলছিল, তারপর তার চোখ বড় দম বন্ধ হয়ে যাচ্ছিল, ওর মা গলায় হাত ঢুকিয়ে দিয়ে বের করে আনে। বল এখন কি ঝামেলা সে পাকাচ্ছে ইদানিং।
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: দি কিউট লিটল ওয়ান ....ও মাই গড !

৩৭. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:২১
আমি ও আমরা বলেছেন: আমার ব্লগে আমারে কবি বলে দূরে ঠেলে দিচ্ছিস। আমি কবি না। আমি তোর ভাই। ওটাতেই স্বাচ্ছন্দ্য পাই। এরপর কবি বললে তোরে ব্লগ করমু।
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: হা হা হা !

৩৮. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৫:২৫
অপ্‌সরা বলেছেন: খুবি সুন্দর হয়েছে।
০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ ~

৩৯. ০৮ ই জুন, ২০০৯ রাত ১২:২১
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: ভোরে রচিত কথাগুচ্ছ কবিতাটি পড়ুন, প্লীজ।

ভাল থাকুন।
০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ কবি !

৪০. ০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:১০
গায়ত্রী সান্যাল বলেছেন: মাছরাঙাদের নৈশভোজ
................

একবেলা মাছরাঙাদের সাথে খেতে চাই
০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:২১

লেখক বলেছেন: দিদি তুমিও কি শাকাহারী ?

৪১. ০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৩১
সৌম্য বলেছেন: আমি কবিতা পড়ি না। নামটা খুব ভালো লাগায় পড়লাম এবং টাশকি খেলাম। দুর্দান্ত লাগলো।
০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৫২

লেখক বলেছেন: আমিও অবাক হলাম আপনাকে দেখে !
আপনার ব্লগে যত এডভেন্চার আছে ...আমার তা নেই ...!

 

মোট সময় লেগেছে ২.৮২৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ফোঁটা ফোঁটা জলে সবুজ হবে না জেনেও
খরা রোদে তবু দাড়িয়ে থাকে কেউ !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই